ঢাকা ০৯:১৬ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

এক সপ্তাহেও বদলায়নি ডলারের দাম, ওঠানামা অন্য মুদ্রায়

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১২:২৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • ৭৫ সময় দেখুন

চলতি সপ্তাহে দেশের বৈদেশিক মুদ্রার বাজারে মার্কিন ডলারের বিনিময় মূল্যে বড় কোনো পরিবর্তন দেখা যায়নি। তবে অন্যান্য প্রধান বিদেশি মুদ্রার দামে সপ্তাহজুড়ে কিছুটা ওঠানামা হয়েছে।

এনসিসি ব্যাংকের তথ্য অনুযায়ী, সপ্তাহের ব্যবধানে মার্কিন ডলার সর্বোচ্চ ১২৩ টাকা ৬৫ পয়সা এবং সর্বনিম্ন ১২৩ টাকা ২০ পয়সায় লেনদেন হয়েছে।

আরও পড়ুনঃ  ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা, জমা দিতে হবে অঙ্গীকারনামা

ইউরোপীয় ও মধ্যপ্রাচ্যের মুদ্রার মধ্যে বৃহস্পতিবার ব্রিটিশ পাউন্ড সর্বোচ্চ ১৬৯ টাকা ৪০ পয়সা এবং সর্বনিম্ন ১৬৮ টাকা ৪৯ পয়সায় কেনাবেচা হয়েছে। একই দিনে ইউরোর সর্বোচ্চ বিনিময় মূল্য ছিল ১৪৫ টাকা ৩১ পয়সা এবং সর্বনিম্ন ১৪৪ টাকা ১৪ পয়সা।

এদিকে সৌদি রিয়ালের বিনিময় মূল্যে সামান্য বৃদ্ধি দেখা গেছে। বৃহস্পতিবার মুদ্রাটির সর্বোচ্চ বিনিময় মূল্য দাঁড়ায় ৩৩ টাকা ০১ পয়সা।

আরও পড়ুনঃ  দিনাজপুরে এনসিপির আঞ্চলিক সভায় নাহিদ ইসলামের বক্তব্য

এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের মুদ্রার মধ্যে অস্ট্রেলিয়ান ডলার সর্বোচ্চ ৮৭ টাকা ৬২ পয়সা এবং সর্বনিম্ন ৮৭ টাকা ৪১ পয়সায় লেনদেন হয়েছে।

সিঙ্গাপুর ডলার বৃহস্পতিবার সর্বোচ্চ ৯৬ টাকা ৬১ পয়সা এবং রোববার সর্বনিম্ন ৯৬ টাকা ৩২ পয়সায় কেনাবেচা হয়েছে।

অন্যদিকে, বড় কোনো পরিবর্তন ছাড়াই কানাডিয়ান ডলার সোমবার সর্বোচ্চ ৮৮ টাকা ৩৭ পয়সা এবং বুধবার সর্বনিম্ন ৮৭ টাকা ৭৮ পয়সায় বিক্রি হয়েছে।

আরও পড়ুনঃ  নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে আইনি নোটিশ

এছাড়া মালয়েশিয়ান রিঙ্গিতের লেনদেন ৩০ টাকার মধ্যেই সীমাবদ্ধ ছিল। ভারতীয় রুপির ক্ষেত্রে সর্বোচ্চ বিনিময় মূল্য ছিল ১ টাকা ২৯ পয়সা।

সব মিলিয়ে, চলতি সপ্তাহে মার্কিন ডলারের দাম স্থিতিশীল থাকলেও অন্যান্য বৈদেশিক মুদ্রার বিনিময় মূল্যে সীমিত পরিসরে ওঠানামা লক্ষ্য করা গেছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

কুষ্টিয়ায় বৃদ্ধাকে অচেতন করে ১০ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট, গ্রেপ্তার ৬

এক সপ্তাহেও বদলায়নি ডলারের দাম, ওঠানামা অন্য মুদ্রায়

আপডেটের সময়: ১২:২৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

চলতি সপ্তাহে দেশের বৈদেশিক মুদ্রার বাজারে মার্কিন ডলারের বিনিময় মূল্যে বড় কোনো পরিবর্তন দেখা যায়নি। তবে অন্যান্য প্রধান বিদেশি মুদ্রার দামে সপ্তাহজুড়ে কিছুটা ওঠানামা হয়েছে।

এনসিসি ব্যাংকের তথ্য অনুযায়ী, সপ্তাহের ব্যবধানে মার্কিন ডলার সর্বোচ্চ ১২৩ টাকা ৬৫ পয়সা এবং সর্বনিম্ন ১২৩ টাকা ২০ পয়সায় লেনদেন হয়েছে।

আরও পড়ুনঃ  বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ইউরোপীয় ও মধ্যপ্রাচ্যের মুদ্রার মধ্যে বৃহস্পতিবার ব্রিটিশ পাউন্ড সর্বোচ্চ ১৬৯ টাকা ৪০ পয়সা এবং সর্বনিম্ন ১৬৮ টাকা ৪৯ পয়সায় কেনাবেচা হয়েছে। একই দিনে ইউরোর সর্বোচ্চ বিনিময় মূল্য ছিল ১৪৫ টাকা ৩১ পয়সা এবং সর্বনিম্ন ১৪৪ টাকা ১৪ পয়সা।

এদিকে সৌদি রিয়ালের বিনিময় মূল্যে সামান্য বৃদ্ধি দেখা গেছে। বৃহস্পতিবার মুদ্রাটির সর্বোচ্চ বিনিময় মূল্য দাঁড়ায় ৩৩ টাকা ০১ পয়সা।

আরও পড়ুনঃ  ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা, জমা দিতে হবে অঙ্গীকারনামা

এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের মুদ্রার মধ্যে অস্ট্রেলিয়ান ডলার সর্বোচ্চ ৮৭ টাকা ৬২ পয়সা এবং সর্বনিম্ন ৮৭ টাকা ৪১ পয়সায় লেনদেন হয়েছে।

সিঙ্গাপুর ডলার বৃহস্পতিবার সর্বোচ্চ ৯৬ টাকা ৬১ পয়সা এবং রোববার সর্বনিম্ন ৯৬ টাকা ৩২ পয়সায় কেনাবেচা হয়েছে।

অন্যদিকে, বড় কোনো পরিবর্তন ছাড়াই কানাডিয়ান ডলার সোমবার সর্বোচ্চ ৮৮ টাকা ৩৭ পয়সা এবং বুধবার সর্বনিম্ন ৮৭ টাকা ৭৮ পয়সায় বিক্রি হয়েছে।

আরও পড়ুনঃ  “ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী হারমিত ধিলনের পদত্যাগ: নাগরিক অধিকার বিভাগে বিতর্কিত অধ্যায়ের ইতি”