ঢাকা ১০:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সংসদে ‘আই হ্যাভ এ প্লান’ এর ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী গবেষণার ফলাফল ইম্প্যাক্টফুল হতে হবে : বিজ্ঞান ও প্রযুক্তি সচিব অনলাইন চালের দাম স্থিতিশীল—বাজার পরিদর্শন শেষে মন্ত্রী সীমান্তে পুশ ইন তৎপরতায় মানবিক বিপর্যয় দেখা দিয়েছে : সাইফুল হক জনগণ সিদ্ধান্ত নিয়েছে, বিএনপি আগামী ৫ বছর দেশ পরিচালনা করবে: প্রধানমন্ত্রী ইরানের আচরণ না বদলালে আবারও হামলার হুঁশিয়ারি ট্রাম্পের নিউজিল্যান্ড ম্যাচের পর ইরান জাতীয় দলের প্রথম অনুশীলন অনুষ্ঠিত বাবা-মায়ের ভিন্ন ধর্ম, নিজের বিশ্বাস নিয়ে যা বললেন বিজয় ডিম টাটকা না পুরোনো—সহজে বোঝার উপায় বৈদ্যুতিক ট্রেন চালুর সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

এমপিও বন্ধ হতে যাওয়া প্রতিষ্ঠানপ্রধানদের তালিকা দেখুন

  • arif
  • আপডেটের সময়: ০৬:২৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
  • ১০ সময় দেখুন

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের জন্য শূন্য পদের ভুল তথ্য প্রদানকারী প্রতিষ্ঠানপ্রধানদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। এ ধরনের অনিয়মের অভিযোগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানদের কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। আগামী ১০ কর্মদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। সন্তোষজনক ব্যাখ্যা না পেলে তাদের এমপিও (মান্থলি পেমেন্ট অর্ডার) স্থগিত বা বাতিলের সুপারিশ করা হতে পারে।

মঙ্গলবার (১৬ জুন) এ বিষয়ে একটি নোটিশ জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। মাউশির বেসরকারি কলেজ-৩ শাখা থেকে জারি করা নোটিশে স্বাক্ষর করেন সহকারী পরিচালক মো. মাঈন উদ্দিন।

আরও পড়ুনঃ  মেসির প্রথম বিশ্বকাপ হ্যাটট্রিকে উড়ন্ত সূচনা, আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

নোটিশে বলা হয়েছে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) থেকে পাওয়া তথ্য যাচাইয়ের জন্য মাউশির আঞ্চলিক কার্যালয়গুলোকে দায়িত্ব দেওয়া হয়েছিল। যাচাই শেষে আঞ্চলিক পরিচালকরা কলেজ পর্যায়ের শূন্য পদসংক্রান্ত তথ্য পাঠান। প্রাপ্ত প্রতিবেদনে দেখা যায়, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান মোট ২৩৭টি পদের ক্ষেত্রে ভুল বা ‘ইনকরেক্ট’ চাহিদা দিয়েছে।

তদন্তে যেসব অনিয়মের তথ্য পাওয়া গেছে, তার মধ্যে রয়েছে—প্যাটার্ন বহির্ভূত পদে চাহিদা প্রদান, সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় শিক্ষার্থী না থাকা সত্ত্বেও পদ চাওয়া, ভুল তথ্য প্রদান, পদের বিপরীতে মামলা চলমান থাকা অবস্থায় ই-রিকুইজিশন পাঠানো, শিক্ষক প্রাপ্যতা না থাকা সত্ত্বেও চাহিদা দেওয়া এবং যাচাইয়ের জন্য নির্ধারিত সময়ে তথ্য সরবরাহ না করা।

আরও পড়ুনঃ  ভিসা জটিলতায় যুক্তরাষ্ট্রে আসতে পারেননি মা: কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা

মাউশি বলছে, ভুল চাহিদা দেওয়ার কারণে প্রশাসনিক জটিলতা সৃষ্টি হয়। পাশাপাশি ভুল পদের বিপরীতে কোনো ব্যক্তি সুপারিশপ্রাপ্ত বা নিয়োগপ্রাপ্ত হলে পরবর্তীতে এমপিওভুক্তির ক্ষেত্রে নানা ধরনের ভোগান্তির মুখে পড়তে হয়।

নোটিশে আরও উল্লেখ করা হয়েছে, জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫-এর ১৮.১(ঘ) ধারা অনুযায়ী সংশ্লিষ্ট অধ্যক্ষ বা প্রতিষ্ঠানপ্রধানের বিরুদ্ধে কেন এমপিও স্থগিত বা বাতিল করা হবে না, সে বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে হবে। একই সঙ্গে গভর্নিং বডির সভাপতির পদ শূন্য ঘোষণা এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়ে মতামতও জানাতে বলা হয়েছে।

আরও পড়ুনঃ  বিয়ের নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক করতে আইনে সংশোধনের উদ্যোগ

সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানদের ১০ কর্মদিবসের মধ্যে আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে তাদের জবাব পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। জবাব পর্যালোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

সংসদে ‘আই হ্যাভ এ প্লান’ এর ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

এমপিও বন্ধ হতে যাওয়া প্রতিষ্ঠানপ্রধানদের তালিকা দেখুন

আপডেটের সময়: ০৬:২৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের জন্য শূন্য পদের ভুল তথ্য প্রদানকারী প্রতিষ্ঠানপ্রধানদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। এ ধরনের অনিয়মের অভিযোগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানদের কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। আগামী ১০ কর্মদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। সন্তোষজনক ব্যাখ্যা না পেলে তাদের এমপিও (মান্থলি পেমেন্ট অর্ডার) স্থগিত বা বাতিলের সুপারিশ করা হতে পারে।

মঙ্গলবার (১৬ জুন) এ বিষয়ে একটি নোটিশ জারি করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। মাউশির বেসরকারি কলেজ-৩ শাখা থেকে জারি করা নোটিশে স্বাক্ষর করেন সহকারী পরিচালক মো. মাঈন উদ্দিন।

আরও পড়ুনঃ  বাঙালি পরিচয়ে সীমান্তের ওপারের কারও সার্টিফিকেটের প্রয়োজন নেই: তথ্যমন্ত্রী

নোটিশে বলা হয়েছে, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) থেকে পাওয়া তথ্য যাচাইয়ের জন্য মাউশির আঞ্চলিক কার্যালয়গুলোকে দায়িত্ব দেওয়া হয়েছিল। যাচাই শেষে আঞ্চলিক পরিচালকরা কলেজ পর্যায়ের শূন্য পদসংক্রান্ত তথ্য পাঠান। প্রাপ্ত প্রতিবেদনে দেখা যায়, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান মোট ২৩৭টি পদের ক্ষেত্রে ভুল বা ‘ইনকরেক্ট’ চাহিদা দিয়েছে।

তদন্তে যেসব অনিয়মের তথ্য পাওয়া গেছে, তার মধ্যে রয়েছে—প্যাটার্ন বহির্ভূত পদে চাহিদা প্রদান, সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় শিক্ষার্থী না থাকা সত্ত্বেও পদ চাওয়া, ভুল তথ্য প্রদান, পদের বিপরীতে মামলা চলমান থাকা অবস্থায় ই-রিকুইজিশন পাঠানো, শিক্ষক প্রাপ্যতা না থাকা সত্ত্বেও চাহিদা দেওয়া এবং যাচাইয়ের জন্য নির্ধারিত সময়ে তথ্য সরবরাহ না করা।

আরও পড়ুনঃ  দিল্লিতে তথ্য উপদেষ্টার ঘটনা অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক: পররাষ্ট্রমন্ত্রী