ঢাকা ০৭:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক ইসরায়েলের নতুন পার্লামেন্ট সদস্যদের শপথ, শুরু ২৬তম নেসেটের যাত্রা মালয়েশিয়ায় চিকিৎসাধীন বাবর, বুধবার মেরুদণ্ডে অস্ত্রোপচার সিলেটে সাবেক এমপি রনজিত ও ছাত্রলীগ নেতার বাসায় হামলা-ভাঙচুর ডেমরায় নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ১৮ বছরের যুবক প্রত্যর্পণ চুক্তি মেনেই শেখ হাসিনাকে ফেরাতে চায় সরকার: ডা. জাহেদ এমিন এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ জুবাইদা রহমানের দীপাবলির রাতে বিরোধ, ভারতের রাষ্ট্রপতির দেহরক্ষীকে গুলি ভোরের ঝুম বৃষ্টিতে ভিজল রাজধানী ঢাকা বিচ্ছিন্ন ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলার অবনতি বলা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

এলএনজি টার্মিনালের ত্রুটিতে তীব্র গ্যাস সংকট, দুর্ভোগে গ্রাহক

কক্সবাজারের মহেশখালীর এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে গ্যাস সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় রাজধানীসহ তিতাস গ্যাসের আওতাধীন বিস্তীর্ণ এলাকায় তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। এর প্রভাব পড়েছে বাসাবাড়ি, শিল্পকারখানা ও সিএনজি ফিলিং স্টেশনগুলোতে। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা।

রোববার (২৬ জুলাই) সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইনে অপেক্ষা করেও পর্যাপ্ত গ্যাস পাচ্ছেন না চালকরা। তাদের অভিযোগ, গ্যাস সংকটের কারণে ঘণ্টার পর ঘণ্টা কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, পাশাপাশি আয়-রোজগারেও নেতিবাচক প্রভাব পড়ছে।

আরও পড়ুনঃ  সিলেটে সাবেক এমপি রনজিত ও ছাত্রলীগ নেতার বাসায় হামলা-ভাঙচুর

শুধু পরিবহন খাত নয়, রাজধানীর বিভিন্ন আবাসিক এলাকাতেও একই পরিস্থিতি বিরাজ করছে। গ্যাসের চাপ কমে যাওয়ায় অনেক বাসায় চুলা জ্বলছে না, আবার কোথাও খুব কম চাপ থাকায় রান্না করতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সরবরাহ স্বাভাবিকের তুলনায় অনেক কম থাকায় চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না।

রোববার এক বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড জানায়, মহেশখালীর এলএনজি টার্মিনালের কারিগরি ত্রুটির কারণে রিগ্যাসিফায়েড এলএনজি (আরএলএনজি) সরবরাহ প্রায় ৪৫০ এমএমসিএফডি কমে গেছে। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত তিতাসের আওতাধীন সব শ্রেণির গ্রাহককে গ্যাসের তীব্র স্বল্পচাপের সম্মুখীন হতে হবে বলেও জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা

এ সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

অন্যদিকে, পেট্রোবাংলা জানিয়েছে, গত মঙ্গলবার অগ্নিকাণ্ডের পর মহেশখালীর এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। ইতোমধ্যে যুক্তরাজ্য ও সংযুক্ত আরব আমিরাত থেকে আসা বিশেষজ্ঞ দল টার্মিনালের মেরামতকাজ শুরু করেছে।

আরও পড়ুনঃ  নারায়ণগঞ্জে মাদ্রাসার লাইব্রেরিতে আগুন, অসুস্থ ৪৮ শিক্ষার্থী

পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, দেশে দৈনিক গ্যাস সরবরাহের ৩৫ থেকে ৪০ শতাংশ আসে এলএনজি থেকে। বর্তমানে দেশের দৈনিক গ্যাসের চাহিদা প্রায় ৩৮০ কোটি ঘনফুট, কিন্তু গত বছর থেকে গড়ে সরবরাহ করা হচ্ছে প্রায় ২৭০ কোটি ঘনফুট। ফলে এলএনজি সরবরাহে সামান্য বিঘ্নও জাতীয় গ্যাস বিতরণ ব্যবস্থায় তাৎক্ষণিক প্রভাব ফেলছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক

এলএনজি টার্মিনালের ত্রুটিতে তীব্র গ্যাস সংকট, দুর্ভোগে গ্রাহক

আপডেটের সময়: ০১:৪৯:০২ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

কক্সবাজারের মহেশখালীর এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে গ্যাস সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় রাজধানীসহ তিতাস গ্যাসের আওতাধীন বিস্তীর্ণ এলাকায় তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। এর প্রভাব পড়েছে বাসাবাড়ি, শিল্পকারখানা ও সিএনজি ফিলিং স্টেশনগুলোতে। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা।

রোববার (২৬ জুলাই) সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইনে অপেক্ষা করেও পর্যাপ্ত গ্যাস পাচ্ছেন না চালকরা। তাদের অভিযোগ, গ্যাস সংকটের কারণে ঘণ্টার পর ঘণ্টা কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, পাশাপাশি আয়-রোজগারেও নেতিবাচক প্রভাব পড়ছে।

আরও পড়ুনঃ  কলাতলীতে হোটেলসংলগ্ন বসতঘরে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট

শুধু পরিবহন খাত নয়, রাজধানীর বিভিন্ন আবাসিক এলাকাতেও একই পরিস্থিতি বিরাজ করছে। গ্যাসের চাপ কমে যাওয়ায় অনেক বাসায় চুলা জ্বলছে না, আবার কোথাও খুব কম চাপ থাকায় রান্না করতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সরবরাহ স্বাভাবিকের তুলনায় অনেক কম থাকায় চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না।

রোববার এক বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড জানায়, মহেশখালীর এলএনজি টার্মিনালের কারিগরি ত্রুটির কারণে রিগ্যাসিফায়েড এলএনজি (আরএলএনজি) সরবরাহ প্রায় ৪৫০ এমএমসিএফডি কমে গেছে। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত তিতাসের আওতাধীন সব শ্রেণির গ্রাহককে গ্যাসের তীব্র স্বল্পচাপের সম্মুখীন হতে হবে বলেও জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  মানিকগঞ্জে রাতভর ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন, আটক ১০

এ সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

অন্যদিকে, পেট্রোবাংলা জানিয়েছে, গত মঙ্গলবার অগ্নিকাণ্ডের পর মহেশখালীর এক্সিলারেট এনার্জির এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। ইতোমধ্যে যুক্তরাজ্য ও সংযুক্ত আরব আমিরাত থেকে আসা বিশেষজ্ঞ দল টার্মিনালের মেরামতকাজ শুরু করেছে।

আরও পড়ুনঃ  ক্যান্টনমেন্ট রেলস্টেশনে ককটেল বিস্ফোরণ, হতাহতের খবর নেই