ঢাকা ১২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
এশিয়ান গেমসে ভারত-পাকিস্তানের বিপক্ষে ম্যাচের হাতছানি বাংলাদেশের স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির বড় চ্যালেঞ্জ একাধিক প্রার্থী অস্তিত্বহীন শিশুপার্ক-অডিটোরিয়াম, এডিপির ১২ কোটি টাকা গেল কোথায়? ময়মনসিংহ মেডিকেলে আগুন, ধোঁয়ায় আতঙ্কে পদদলিত হয়ে ৬ জনের মৃত্যু এমআরটি-৫: চলমান মেট্রোরেলের তুলনায় প্রায় দ্বিগুণ ব্যয়, ঋণ ৩০ হাজার কোটি টাকার বেশি তিতাসে দেশের সবচেয়ে গভীর গ্যাসকূপ, মিলতে পারে ৪৫ মিলিয়ন ঘনফুট গ্যাস তিন মাসে ব্যাংক খাতে কোটিপতি হিসাব বেড়েছে ৫ হাজার ৭৭ এক ক্লিকেই ফোনের নিয়ন্ত্রণ নিতে পারে ম্যালওয়্যার, সতর্কবার্তা গবেষকদের ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৮ দুর্গাপূজার সরকারি ছুটি কবে থেকে, কত দিন?
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

এশিয়ান গেমসে ভারত-পাকিস্তানের বিপক্ষে ম্যাচের হাতছানি বাংলাদেশের

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:৫১:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • ১১ সময় দেখুন

স্বর্ণপদকের লক্ষ্য নিয়েই এশিয়ান গেমসে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। সম্ভাব্য সূচি বলছে, টুর্নামেন্টের শেষ দিকে ভারত ও পাকিস্তানের মতো শক্তিশালী দুই প্রতিপক্ষের মুখোমুখি হতে পারে লিটন দাসের দল। তাই মিরপুরে ম্যাচ সিনারিও তৈরি করে বড় ম্যাচের প্রস্তুতিও নিচ্ছেন ক্রিকেটাররা।

অধিনায়ক লিটন দাসও দল নিয়ে বেশ সিরিয়াস। এশিয়ান গেমসে সর্বোচ্চ সাফল্য পাওয়ার পাশাপাশি ভারতের বিপক্ষে জয় তুলে নিয়ে নতুন রেকর্ড গড়ার সুযোগ রয়েছে বাংলাদেশের সামনে।

সরাসরি কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ

এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেটের গ্রুপ পর্ব শুরু হবে ২৪ সেপ্টেম্বর। বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ পেয়েছে।

আরও পড়ুনঃ  নিখোঁজের দুই দিন পর মাটির নিচে মিলল ব্যবসায়ীর লাশ, আটক ১

অন্যদিকে গ্রুপপর্বে অংশ নেবে আরও ছয়টি দল। সেখান থেকে দুটি দল বাদ পড়বে এবং চার দল নকআউট পর্বে জায়গা করে নেবে।

বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে নিজেদের প্রথম ম্যাচ খেলবে ২৮ সেপ্টেম্বর। গ্রুপ ‘বি’র চ্যাম্পিয়ন দলের বিপক্ষে মাঠে নামবে লিটনের দল।

সেমিফাইনালে সম্ভাব্য প্রতিপক্ষ পাকিস্তান

কোয়ার্টার ফাইনালে জয় পেলে বাংলাদেশের সামনে খুলে যাবে সেমিফাইনালের দরজা। সেখানে সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে পাকিস্তানকে দেখা যাচ্ছে।

তবে পাকিস্তানকে সেমিফাইনালে পেতে হলে তাদেরও কোয়ার্টার ফাইনালে গ্রুপ ‘বি’র রানার্সআপ দলের বিপক্ষে জয় পেতে হবে।

অর্থাৎ দুই দল নিজ নিজ ম্যাচে জিতলে সেমিফাইনালের মঞ্চেই দেখা হয়ে যেতে পারে বাংলাদেশ ও পাকিস্তানের।

আরও পড়ুনঃ  ইন্দোনেশিয়ায় নিখোঁজ জাহাজের ১০২ যাত্রী উদ্ধার, চলছে বাকিদের সন্ধান

ফাইনালে ভারতকে পাওয়ার সম্ভাবনা

সেমিফাইনালে বাংলাদেশ জিততে পারলে ফাইনালে সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে অপেক্ষা করতে পারে ভারত। ফলে সব হিসাব মিলে গেলে এক সপ্তাহের ব্যবধানেই পাকিস্তান ও ভারতের বিপক্ষে বড় দুই ম্যাচ খেলার সুযোগ পেতে পারে বাংলাদেশ।

বিশেষ করে ভারতের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য হতে পারে আরও গুরুত্বপূর্ণ। কারণ এবারের এশিয়ান গেমসে ভারত শক্তিশালী দল নিয়ে অংশ নিচ্ছে।

ভারতকে হারালেই নতুন রেকর্ড

এশিয়ান গেমসের ক্রিকেটে এখন পর্যন্ত ভারত, বাংলাদেশ ও শ্রীলঙ্কা—তিন দেশই একবার করে স্বর্ণপদক জিতেছে।

আরও পড়ুনঃ  শাহেদ-১৩৬ নকল করে যুক্তরাষ্ট্র ‘লুকাস’ ড্রোন তৈরি করেছে: আইআরজিসি

২০১০ সালের পর এবার যদি বাংলাদেশ ভারতকে হারিয়ে স্বর্ণপদক জিততে পারে, তাহলে এশিয়ান গেমসে ক্রিকেটে এককভাবে সর্বোচ্চ স্বর্ণজয়ের রেকর্ড গড়বে টাইগাররা।

এই লক্ষ্য সামনে রেখেই প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ দল। মিরপুরে ম্যাচ পরিস্থিতি তৈরি করে ক্রিকেটারদের বড় ম্যাচের চাপ সামলানোর অনুশীলন করানো হচ্ছে। শেষ পর্যন্ত ভারত-পাকিস্তানের বিপক্ষে সেই কাঙ্ক্ষিত ম্যাচগুলো হয় কি না, তার উত্তর মিলবে টুর্নামেন্টের নকআউট পর্বে।

তবে সম্ভাব্য সূচির হিসাব বলছে, এবার এশিয়ান গেমসে বাংলাদেশের সামনে শুধু পদকের লড়াই নয়—ভারত ও পাকিস্তানের মতো দুই প্রতিপক্ষের বিপক্ষে নিজেদের সামর্থ্য প্রমাণেরও বড় সুযোগ রয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

এশিয়ান গেমসে ভারত-পাকিস্তানের বিপক্ষে ম্যাচের হাতছানি বাংলাদেশের

এশিয়ান গেমসে ভারত-পাকিস্তানের বিপক্ষে ম্যাচের হাতছানি বাংলাদেশের

আপডেটের সময়: ১০:৫১:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

স্বর্ণপদকের লক্ষ্য নিয়েই এশিয়ান গেমসে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। সম্ভাব্য সূচি বলছে, টুর্নামেন্টের শেষ দিকে ভারত ও পাকিস্তানের মতো শক্তিশালী দুই প্রতিপক্ষের মুখোমুখি হতে পারে লিটন দাসের দল। তাই মিরপুরে ম্যাচ সিনারিও তৈরি করে বড় ম্যাচের প্রস্তুতিও নিচ্ছেন ক্রিকেটাররা।

অধিনায়ক লিটন দাসও দল নিয়ে বেশ সিরিয়াস। এশিয়ান গেমসে সর্বোচ্চ সাফল্য পাওয়ার পাশাপাশি ভারতের বিপক্ষে জয় তুলে নিয়ে নতুন রেকর্ড গড়ার সুযোগ রয়েছে বাংলাদেশের সামনে।

সরাসরি কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ

এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেটের গ্রুপ পর্ব শুরু হবে ২৪ সেপ্টেম্বর। বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ পেয়েছে।

আরও পড়ুনঃ  আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, অনুসন্ধানে দুদক

অন্যদিকে গ্রুপপর্বে অংশ নেবে আরও ছয়টি দল। সেখান থেকে দুটি দল বাদ পড়বে এবং চার দল নকআউট পর্বে জায়গা করে নেবে।

বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে নিজেদের প্রথম ম্যাচ খেলবে ২৮ সেপ্টেম্বর। গ্রুপ ‘বি’র চ্যাম্পিয়ন দলের বিপক্ষে মাঠে নামবে লিটনের দল।

সেমিফাইনালে সম্ভাব্য প্রতিপক্ষ পাকিস্তান

কোয়ার্টার ফাইনালে জয় পেলে বাংলাদেশের সামনে খুলে যাবে সেমিফাইনালের দরজা। সেখানে সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে পাকিস্তানকে দেখা যাচ্ছে।

তবে পাকিস্তানকে সেমিফাইনালে পেতে হলে তাদেরও কোয়ার্টার ফাইনালে গ্রুপ ‘বি’র রানার্সআপ দলের বিপক্ষে জয় পেতে হবে।

অর্থাৎ দুই দল নিজ নিজ ম্যাচে জিতলে সেমিফাইনালের মঞ্চেই দেখা হয়ে যেতে পারে বাংলাদেশ ও পাকিস্তানের।

আরও পড়ুনঃ  সুইমিং পুলে নতুন লুকে পরীমনি, ছবি ঘিরে নেটদুনিয়ায় আলোচনা