ঢাকা ০৮:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিয়ের গুঞ্জনে হানিয়ার রসিক জবাব, ‘আস্তে বলো, অজ্ঞান হয়ে যাব’ পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের ‘আসিফকে গোপালগঞ্জের প্রশাসক করে পাঠান, আগেরবার তো পালিয়ে এসেছিলেন’: তারেক রহমান ১৮ নভেম্বর পর্যন্ত বাড়ল এইচএসসি সম্পূরক পরীক্ষার ফরম পূরণের সময় শিশুসন্তানকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে যাওয়ার পথে যুবককে কুপিয়ে হত্যা ‘পার্শ্ববর্তী দেশের ইন্ধনে গোপন নাশকতায় জড়িত পতিত ফ্যাসিবাদী শক্তি’: রিজভী হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মীকে গুলি, হাসপাতালে ভর্তি টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাদের বাড়ি-কার্যালয়ে আগুন, মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম ইয়েমেনে বড় বন্দিমুক্তি: প্রায় ৬০০ যুদ্ধবন্দিকে ছাড়ল হুথি বিদ্রোহীরা চাকরির বাজারের চাহিদা মেটাতে বিশ্ববিদ্যালয় শিক্ষায় দক্ষতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

কসোভোয় বাংলাদেশি দক্ষ কর্মীদের কর্মসংস্থানে সরকারি সহযোগিতার প্রস্তাব

বাংলাদেশ ও কসোভোর মধ্যে জলবায়ু, বর্জ্য ব্যবস্থাপনা, প্রযুক্তি হস্তান্তর এবং দক্ষ জনশক্তি নিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। এ সময় কসোভোর দক্ষ জনশক্তির চাহিদা পূরণে বাংলাদেশি পেশাজীবীদের কর্মসংস্থানের জন্য সরকারি পর্যায়ে সহযোগিতার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ।

শনিবার (১৪ নভেম্বর) তুরস্কে কপ-৩১-এর বাংলাদেশ প্যাভিলিয়নে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন কসোভোর পরিবেশ ও স্থানিক পরিকল্পনাবিষয়ক মন্ত্রী ফিতোরে পাকোলি-দালিপি।

আরও পড়ুনঃ  রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান, ডিসেম্বরে গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুতের লক্ষ্য

বৈঠকে বন্যা নিয়ন্ত্রণ, পানিসম্পদ ব্যবস্থাপনা, বায়ুর গুণগত মান, পুনর্ব্যবহার এবং বর্জ্য ব্যবস্থাপনায় দুই দেশের অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্ব দেওয়া হয়।

এ সময় কসোভোয় দক্ষ জনশক্তির চাহিদা পূরণে বাংলাদেশি পেশাজীবীদের কর্মসংস্থানের লক্ষ্যে সরকারি পর্যায়ে সহযোগিতার প্রস্তাব দেন শামা ওবায়েদ।

আরও পড়ুনঃ  বাসায় পেট্রোলবোমা হামলার অভিযোগ মাহদীর, পুলিশ বলছে ‘নাটক’

পাশাপাশি রাজনৈতিক পর্যায়ে নিয়মিত সংলাপ, উচ্চপর্যায়ের সফর এবং বাণিজ্য প্রতিনিধিদল বিনিময়ের মাধ্যমে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বাংলাদেশ সফরের আমন্ত্রণ

কসোভোর মন্ত্রী বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করলে তাঁকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

বৈঠকে বাংলাদেশের পাটজাত পণ্যের বহুমুখী ব্যবহার এবং প্লাস্টিকের পরিবেশবান্ধব বিকল্প হিসেবে পাটের গুরুত্ব তুলে ধরেন শামা ওবায়েদ। এ সময় কসোভোর মন্ত্রীকে পাটের তৈরি হস্তশিল্প উপহার দেওয়া হয়। পাশাপাশি কপ-৩১-এর গ্রিন জোনে বাংলাদেশের পাট প্যাভিলিয়ন পরিদর্শনের আমন্ত্রণ জানানো হয়।

আরও পড়ুনঃ  মালয়েশিয়াগামী কর্মীদের অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা, মেডিকেল তালিকা প্রকাশ সোমবার

বৈঠকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ উপস্থিত ছিলেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

বিয়ের গুঞ্জনে হানিয়ার রসিক জবাব, ‘আস্তে বলো, অজ্ঞান হয়ে যাব’

কসোভোয় বাংলাদেশি দক্ষ কর্মীদের কর্মসংস্থানে সরকারি সহযোগিতার প্রস্তাব

আপডেটের সময়: ০৭:২৯:৪১ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

বাংলাদেশ ও কসোভোর মধ্যে জলবায়ু, বর্জ্য ব্যবস্থাপনা, প্রযুক্তি হস্তান্তর এবং দক্ষ জনশক্তি নিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। এ সময় কসোভোর দক্ষ জনশক্তির চাহিদা পূরণে বাংলাদেশি পেশাজীবীদের কর্মসংস্থানের জন্য সরকারি পর্যায়ে সহযোগিতার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ।

শনিবার (১৪ নভেম্বর) তুরস্কে কপ-৩১-এর বাংলাদেশ প্যাভিলিয়নে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন কসোভোর পরিবেশ ও স্থানিক পরিকল্পনাবিষয়ক মন্ত্রী ফিতোরে পাকোলি-দালিপি।

আরও পড়ুনঃ  সংরক্ষিত আসনের গণ্ডি পেরিয়ে সরাসরি ভোটে নারীদের দেখতে চান স্পিকার

বৈঠকে বন্যা নিয়ন্ত্রণ, পানিসম্পদ ব্যবস্থাপনা, বায়ুর গুণগত মান, পুনর্ব্যবহার এবং বর্জ্য ব্যবস্থাপনায় দুই দেশের অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্ব দেওয়া হয়।

এ সময় কসোভোয় দক্ষ জনশক্তির চাহিদা পূরণে বাংলাদেশি পেশাজীবীদের কর্মসংস্থানের লক্ষ্যে সরকারি পর্যায়ে সহযোগিতার প্রস্তাব দেন শামা ওবায়েদ।

আরও পড়ুনঃ  নিত্যপণ্যের দাম ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে বাজার তদারকি চলছে: বাণিজ্যমন্ত্রী

পাশাপাশি রাজনৈতিক পর্যায়ে নিয়মিত সংলাপ, উচ্চপর্যায়ের সফর এবং বাণিজ্য প্রতিনিধিদল বিনিময়ের মাধ্যমে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বাংলাদেশ সফরের আমন্ত্রণ

কসোভোর মন্ত্রী বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করলে তাঁকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

বৈঠকে বাংলাদেশের পাটজাত পণ্যের বহুমুখী ব্যবহার এবং প্লাস্টিকের পরিবেশবান্ধব বিকল্প হিসেবে পাটের গুরুত্ব তুলে ধরেন শামা ওবায়েদ। এ সময় কসোভোর মন্ত্রীকে পাটের তৈরি হস্তশিল্প উপহার দেওয়া হয়। পাশাপাশি কপ-৩১-এর গ্রিন জোনে বাংলাদেশের পাট প্যাভিলিয়ন পরিদর্শনের আমন্ত্রণ জানানো হয়।

আরও পড়ুনঃ  তারেক রহমানকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ হিসেবে দেখছেন বিশ্বনেতারা, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বৈঠকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ উপস্থিত ছিলেন।