ঢাকা ১১:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

কিশোরগঞ্জ ও জামালপুরের দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:৫৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • ৮ সময় দেখুন

কিশোরগঞ্জ ও জামালপুর জেলার সার্বিক সরকারি কার্যক্রম তদারকি ও সমন্বয়ের দায়িত্ব পেয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য ইয়াসের খান চৌধুরী।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ অধিশাখার এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়। প্রজ্ঞাপনটি বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী দুই জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে তদারকি ও সমন্বয়ের ভূমিকা পালন করবেন। একই সঙ্গে জনকল্যাণমূলক ও উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি পর্যবেক্ষণ করবেন তিনি।

আরও পড়ুনঃ  দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর ব্যবস্থা: রিজভী

এ ছাড়া মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ এবং গুরুতর অপরাধ দমনে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোকে প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার সুযোগ থাকবে তাঁর।

সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক নিরাপত্তাসহ বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচির বাস্তবায়নও তদারকি করবেন প্রতিমন্ত্রী। প্রয়োজন অনুযায়ী জেলার বিভিন্ন সভায় অংশ নিয়ে সংশ্লিষ্টদের পরামর্শ দেওয়ার দায়িত্বও তাঁর থাকবে।

আরও পড়ুনঃ  গ্রাহকের কোটি টাকা নিয়ে উধাও ব্যাংকের নৈশপ্রহরী, আতঙ্কে আমানতকারীরা

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ দায়িত্ব বণ্টনের ফলে স্থানীয় সরকার প্রতিষ্ঠান এবং অন্যান্য সাংবিধানিক ও সংবিধিবদ্ধ সংস্থার আইনগত ক্ষমতা খর্ব হবে না।

দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় ইয়াসের খান চৌধুরী বলেন, কিশোরগঞ্জ ও জামালপুরের মানুষের কল্যাণে কাজ করার এই দায়িত্বকে তিনি গুরুত্বপূর্ণ আমানত হিসেবে দেখছেন। সরকারের উন্নয়ন কার্যক্রম দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে বাস্তবায়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে সংশ্লিষ্ট সবার সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

আরও পড়ুনঃ  রংপুরে শিক্ষক পরিবারের চারজন হত্যায় আটক ২, মাদক সেবনে বাধা দেওয়াই কারণ!

তিনি আরও বলেন, জনগণের আস্থা ও সহযোগিতাই তাঁর কাজের মূল শক্তি হবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

কিশোরগঞ্জ ও জামালপুরের দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

আপডেটের সময়: ০৮:৫৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

কিশোরগঞ্জ ও জামালপুর জেলার সার্বিক সরকারি কার্যক্রম তদারকি ও সমন্বয়ের দায়িত্ব পেয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য ইয়াসের খান চৌধুরী।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ অধিশাখার এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়। প্রজ্ঞাপনটি বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী দুই জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে তদারকি ও সমন্বয়ের ভূমিকা পালন করবেন। একই সঙ্গে জনকল্যাণমূলক ও উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি পর্যবেক্ষণ করবেন তিনি।

আরও পড়ুনঃ  কাউন্সিলর একরাম হত্যা: ট্রাইব্যুনালে মিফতাহ উদ্দিন ও বদি

এ ছাড়া মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ এবং গুরুতর অপরাধ দমনে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোকে প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার সুযোগ থাকবে তাঁর।

সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক নিরাপত্তাসহ বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচির বাস্তবায়নও তদারকি করবেন প্রতিমন্ত্রী। প্রয়োজন অনুযায়ী জেলার বিভিন্ন সভায় অংশ নিয়ে সংশ্লিষ্টদের পরামর্শ দেওয়ার দায়িত্বও তাঁর থাকবে।

আরও পড়ুনঃ  আইনি খরচ জোগাতে ফের মাদক ব্যবসায়, ১৪৭ ইয়াবাসহ ‘টোয়েন্টি জসিম’ গ্রেপ্তার