ঢাকা ০৬:১০ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

কুমিল্লায় সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা বকুল গ্রেফতার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:৪৭:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • ১৫ সময় দেখুন

কুমিল্লার আদর্শ সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হোসনে আরা বকুলকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে নগরীর বাগিচাগাঁও এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান।

আরও পড়ুনঃ  উৎপাদন বাড়লেও মৎস্য খাতে প্রবৃদ্ধি কমছে, বিপন্ন নদী-হাওরের মাছ

পুলিশের তথ্য অনুযায়ী, শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে কোতোয়ালি মডেল থানা পুলিশ বাগিচাগাঁও এলাকায় হোসনে আরা বকুলের বাসায় অভিযান চালায়। সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে রোববার তাকে আদালতে সোপর্দ করা হয়।

পুলিশ জানায়, ২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলা ও নির্যাতনের অভিযোগে হোসনে আরা বকুলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলার পর তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

আরও পড়ুনঃ  নদী-খালের বেদখল জমি উদ্ধারে কঠোর সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, সম্প্রতি সরকারবিরোধী আন্দোলন ও নাশকতার পরিকল্পনার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এসব অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে।

হোসনে আরা বকুল ২০১৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আদর্শ সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য হাজী বাহারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন এবং আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুনঃ  মক্কাসহ সৌদির বিভিন্ন এলাকায় সতর্কতা জারি

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারের পর তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর আইনগত প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

কুমিল্লায় সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা বকুল গ্রেফতার

আপডেটের সময়: ১০:৪৭:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

কুমিল্লার আদর্শ সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হোসনে আরা বকুলকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে নগরীর বাগিচাগাঁও এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান।

আরও পড়ুনঃ  মক্কাসহ সৌদির বিভিন্ন এলাকায় সতর্কতা জারি

পুলিশের তথ্য অনুযায়ী, শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে কোতোয়ালি মডেল থানা পুলিশ বাগিচাগাঁও এলাকায় হোসনে আরা বকুলের বাসায় অভিযান চালায়। সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে রোববার তাকে আদালতে সোপর্দ করা হয়।

পুলিশ জানায়, ২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলা ও নির্যাতনের অভিযোগে হোসনে আরা বকুলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলার পর তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

আরও পড়ুনঃ  এলপিজি আমদানি কমেছে ২৫ শতাংশ, ১২ কেজির সিলিন্ডার ২ হাজারের ওপরে

কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, সম্প্রতি সরকারবিরোধী আন্দোলন ও নাশকতার পরিকল্পনার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এসব অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে।

হোসনে আরা বকুল ২০১৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আদর্শ সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য হাজী বাহারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন এবং আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুনঃ  কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আরও ৪১৫ জন আটক