ঢাকা ১২:২৫ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

শাশুড়ির সামনে চড় খেয়ে বাবাকে ছুরিকাঘাত, দুই দিন পর ছেলের আত্মসমর্পণ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:৫১:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • ৭ সময় দেখুন

রংপুরের পীরগাছায় শাশুড়ির সামনে চড় দেওয়াকে কেন্দ্র করে বাবাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে ছেলে হাসানুর রহমানের (২২) বিরুদ্ধে। ঘটনার দুই দিন পর থানায় গিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন তিনি।

রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে পীরগাছা থানায় গিয়ে আত্মসমর্পণ করেন হাসানুর। নিহত মাহাবুর রহমান ওরফে মহুবার উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের চর তাম্বুলপুর মাস্টারপাড়া এলাকার মৃত ময়েজ উদ্দিনের ছেলে।

আরও পড়ুনঃ  পরকীয়ার অভিযোগে যুবককে মারধর, পরে তার বাড়িতে আগুন

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাতে হাসানুরের শাশুড়িসহ শ্বশুরবাড়ির কয়েকজন সদস্য তাদের বাড়িতে আসেন। এ সময় তাদের বসতে দেওয়া বা খাবারের বিষয়ে কোনো সৌজন্য না দেখানো নিয়ে কথা-কাটাকাটি শুরু হয়।

একপর্যায়ে বাবা মাহাবুর তার ছেলেকে শাশুড়িকে সম্মান দেখিয়ে খাবারের জন্য ডাকতে বলেন। হাসানুর বাবার কথা না মানায় ক্ষিপ্ত হয়ে শাশুড়ির সামনেই তাকে চড় মারেন মাহাবুর।

আরও পড়ুনঃ  কুসুমে রক্তের দাগ দেখলেই কি ডিম ফেলে দিতে হবে? ভাঙা ডিমে যে ঝুঁকি

এ ঘটনায় অপমানিত বোধ করে ক্ষুব্ধ হয়ে ওঠেন হাসানুর। পরে ঘর থেকে একটি ধারালো ছুরি এনে বাবার বুকে আঘাত করেন তিনি। এতে গুরুতর আহত মাহাবুরকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর পালিয়ে যান হাসানুর।

স্থানীয়দের ভাষ্য, প্রায় তিন মাস আগে বিয়ে করেন হাসানুর। কোনো কাজকর্ম না করা এবং মাদকাসক্ত থাকার অভিযোগে তার স্ত্রী কিছুদিন আগে বাবার বাড়িতে চলে যান। এ নিয়ে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে তার বিরোধ চলছিল।

আরও পড়ুনঃ  আন্তর্জাতিক বাজারে কমলো রুপা ও প্লাটিনামের দাম

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, বাবাকে হত্যার পর থেকে হাসানুর পলাতক ছিলেন। রোববার রাতে তিনি থানায় এসে আত্মসমর্পণ করেন। এ ঘটনায় হত্যা মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

শাশুড়ির সামনে চড় খেয়ে বাবাকে ছুরিকাঘাত, দুই দিন পর ছেলের আত্মসমর্পণ

আপডেটের সময়: ১০:৫১:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

রংপুরের পীরগাছায় শাশুড়ির সামনে চড় দেওয়াকে কেন্দ্র করে বাবাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে ছেলে হাসানুর রহমানের (২২) বিরুদ্ধে। ঘটনার দুই দিন পর থানায় গিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন তিনি।

রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে পীরগাছা থানায় গিয়ে আত্মসমর্পণ করেন হাসানুর। নিহত মাহাবুর রহমান ওরফে মহুবার উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের চর তাম্বুলপুর মাস্টারপাড়া এলাকার মৃত ময়েজ উদ্দিনের ছেলে।

আরও পড়ুনঃ  আন্তর্জাতিক বাজারে কমলো রুপা ও প্লাটিনামের দাম

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাতে হাসানুরের শাশুড়িসহ শ্বশুরবাড়ির কয়েকজন সদস্য তাদের বাড়িতে আসেন। এ সময় তাদের বসতে দেওয়া বা খাবারের বিষয়ে কোনো সৌজন্য না দেখানো নিয়ে কথা-কাটাকাটি শুরু হয়।

একপর্যায়ে বাবা মাহাবুর তার ছেলেকে শাশুড়িকে সম্মান দেখিয়ে খাবারের জন্য ডাকতে বলেন। হাসানুর বাবার কথা না মানায় ক্ষিপ্ত হয়ে শাশুড়ির সামনেই তাকে চড় মারেন মাহাবুর।

আরও পড়ুনঃ  ব্রিটিশ প্রতিনিধিদলের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক, আলোচনায় গণতন্ত্র ও সাইবার আইন