আন্তর্জাতিক বাজারে মূল্যবান ধাতুর দামে বড় ধরনের পতন হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) স্পট রুপার দাম ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৬৫ দশমিক ০৫ ডলারে নেমেছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রুপার পাশাপাশি প্লাটিনামের দামও কমেছে। ধাতুটির দাম ৩ দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ৭৬৭ দশমিক ৭৩ ডলারে দাঁড়িয়েছে।
এদিকে প্যালাডিয়ামের দামও ৩ শতাংশ কমেছে। এতে প্রতি আউন্স প্যালাডিয়ামের দাম কমে ১ হাজার ২৬৮ দশমিক ৮৪ ডলারে নেমে এসেছে।
বাজার পরিস্থিতি বিশ্লেষণে দেখা যাচ্ছে, মূল্যবান ধাতুগুলোর এই দরপতনের মধ্যে আন্তর্জাতিক বাজারে বিনিয়োগকারীদের বিক্রির চাপ বেড়েছে।
অন্যদিকে, বাংলাদেশের বাজারে স্বর্ণের পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১১৭ টাকা বাড়িয়ে ৫ হাজার ১৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১৭৫ টাকা বাড়িয়ে ৪ হাজার ৯৫৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১৭৫ টাকা বাড়িয়ে ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ১১৬ টাকা বাড়িয়ে ৩ হাজার ২০৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
সূত্র: রয়টার্স
প্রতিবেদকের নাম 




















