ঢাকা ০৬:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নবম শ্রেণিতে ভালো ফল, ছেলেকে ২ কোটি ৩০ লাখ টাকার বিএমডব্লিউ উপহার মাদরাসা শিক্ষককে চড় মারা রুমির নতুন ভিডিও, নিরপেক্ষ তদন্তের দাবি ট্রাম্পকে হত্যার হুমকির অভিযোগ, হোয়াইট হাউসের কাছে অস্ত্রসহ আটক ‘হ্যান্ডকাফ পরেই দেশে ফিরতে হবে হাসিনাকে’: প্রতিমন্ত্রী ইয়াসের শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপে জয়ের স্বাদ পেল বাংলাদেশ ‘কনসার্ট ফর সলিডারিটি’ ঘিরে মানিক মিয়া অ্যাভিনিউতে জনসমাগম পোল্যান্ডের পর্যটনকেন্দ্রে গুলি, নিহত ৫ বাস-ট্রাকে আগুন দিয়ে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি মেনে নেবে না সরকার: শামা ওবায়েদ নান্দাইলে পিকআপ-ড্রাম ট্রাকের সংঘর্ষ, নিহত ২ বাংলাদেশের প্রথম এআই সিনেমায় অভিনয়ে সিনথিয়া
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ক্ষেপণাস্ত্রের পাল্লায় ২ হাজার কিমির সীমা তুলে নিল ইরান

নিজেদের তৈরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লা (রেঞ্জ) দুই হাজার কিলোমিটারের মধ্যে রাখার স্বেচ্ছা সীমাবদ্ধতা তুলে নিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। ফলে ভবিষ্যতে দেশটি দুই হাজার কিলোমিটারের বেশি পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির পথে এগোতে পারে।

শনিবার (৭ নভেম্বর) বিপ্লবী গার্ডের মুখপাত্র হোসেন মোহেব্বি এ তথ্য জানিয়েছেন।

সুপ্রিম লিডার মোজতবা খামেনি কয়েক দিন আগে বলেছিলেন, ইরানের ওপর নতুন করে কোনো হামলা হলে দেশটির পাল্টা আঘাত ভৌগোলিক সীমাবদ্ধতার মধ্যে আটকে থাকবে না। এর পরপরই ক্ষেপণাস্ত্রের পাল্লা নিয়ে নতুন অবস্থানের কথা জানাল বিপ্লবী গার্ড।

আরও পড়ুনঃ  যাত্রাবাড়ীর হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান চৌধুরী, জানাল ডিবি

রাজধানী তেহরানে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রশ্ন করা হলে হোসেন মোহেব্বি বলেন, ক্ষেপণাস্ত্রের পাল্লার সীমাবদ্ধতা তুলে নেওয়া হয়েছে। ইরান শুধু কথায় নয়, বাস্তবেও এর প্রমাণ দেবে।

তবে ইরানের কাছে বর্তমানে দুই হাজার কিলোমিটারের বেশি পাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে কি না, কিংবা অতীতে এমন ক্ষেপণাস্ত্র তৈরি করা হয়েছিল কি না, সে বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু জানাননি।

আরও পড়ুনঃ  “বাবুনগর মহাসম্মেলন: হেফাজত আমিরের দোয়ায় স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বীনি সংযোগ”

কোন কোন দেশ আসতে পারে ক্ষেপণাস্ত্রের আওতায়?

প্রতিবেদন অনুযায়ী, দুই হাজার কিলোমিটারের পাল্লার মধ্যে ইউরোপের গ্রিস ও বলকান অঞ্চলের কিছু অংশ, পুরো আরব উপদ্বীপ এবং মিসরের অধিকাংশ এলাকা রয়েছে। এই পাল্লায় ইরানের ক্ষেপণাস্ত্রের আওতায় মধ্যপ্রাচ্যের বড় একটি অংশ পড়ে। পাল্লা আরও বাড়ানো হলে অন্যান্য দেশও সম্ভাব্য আওতায় চলে আসতে পারে।

দিয়েগো গার্সিয়া ঘিরে আগের প্রশ্ন

চলতি বছরের মার্চে ভারত মহাসাগরে অবস্থিত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটি দিয়েগো গার্সিয়া লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল ইরান। স্থানটি ইরান থেকে প্রায় চার হাজার কিলোমিটার দূরে। দুই হাজার কিলোমিটারের ঘোষিত সীমার বাইরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনায় ইরানের দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে প্রশ্ন ওঠে। তবে দিয়েগো গার্সিয়ার দিকে ছোড়া দুটি ক্ষেপণাস্ত্রই মাঝ আকাশে ধ্বংস করে দেওয়া হয়েছিল।

আরও পড়ুনঃ  বিরামপুরে যুবকের মৃত্যু, নববধূসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ

যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের আশঙ্কা, ইরান তাদের মহাকাশ কর্মসূচিকে কাজে লাগিয়ে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) তৈরি করতে পারে।

সূত্র: এপি

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

নবম শ্রেণিতে ভালো ফল, ছেলেকে ২ কোটি ৩০ লাখ টাকার বিএমডব্লিউ উপহার

ক্ষেপণাস্ত্রের পাল্লায় ২ হাজার কিমির সীমা তুলে নিল ইরান

আপডেটের সময়: ০৯:৩১:৩৭ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬

নিজেদের তৈরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লা (রেঞ্জ) দুই হাজার কিলোমিটারের মধ্যে রাখার স্বেচ্ছা সীমাবদ্ধতা তুলে নিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। ফলে ভবিষ্যতে দেশটি দুই হাজার কিলোমিটারের বেশি পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির পথে এগোতে পারে।

শনিবার (৭ নভেম্বর) বিপ্লবী গার্ডের মুখপাত্র হোসেন মোহেব্বি এ তথ্য জানিয়েছেন।

সুপ্রিম লিডার মোজতবা খামেনি কয়েক দিন আগে বলেছিলেন, ইরানের ওপর নতুন করে কোনো হামলা হলে দেশটির পাল্টা আঘাত ভৌগোলিক সীমাবদ্ধতার মধ্যে আটকে থাকবে না। এর পরপরই ক্ষেপণাস্ত্রের পাল্লা নিয়ে নতুন অবস্থানের কথা জানাল বিপ্লবী গার্ড।

আরও পড়ুনঃ  সাজেকে দুই সশস্ত্র গোষ্ঠীর দ্বন্দ্বের নেপথ্যে চাঁদাবাজি ও এলাকা নিয়ন্ত্রণ

রাজধানী তেহরানে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রশ্ন করা হলে হোসেন মোহেব্বি বলেন, ক্ষেপণাস্ত্রের পাল্লার সীমাবদ্ধতা তুলে নেওয়া হয়েছে। ইরান শুধু কথায় নয়, বাস্তবেও এর প্রমাণ দেবে।

তবে ইরানের কাছে বর্তমানে দুই হাজার কিলোমিটারের বেশি পাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে কি না, কিংবা অতীতে এমন ক্ষেপণাস্ত্র তৈরি করা হয়েছিল কি না, সে বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু জানাননি।

আরও পড়ুনঃ  ৪০ পেরিয়েও তরুণী পূর্ণিমা

কোন কোন দেশ আসতে পারে ক্ষেপণাস্ত্রের আওতায়?

প্রতিবেদন অনুযায়ী, দুই হাজার কিলোমিটারের পাল্লার মধ্যে ইউরোপের গ্রিস ও বলকান অঞ্চলের কিছু অংশ, পুরো আরব উপদ্বীপ এবং মিসরের অধিকাংশ এলাকা রয়েছে। এই পাল্লায় ইরানের ক্ষেপণাস্ত্রের আওতায় মধ্যপ্রাচ্যের বড় একটি অংশ পড়ে। পাল্লা আরও বাড়ানো হলে অন্যান্য দেশও সম্ভাব্য আওতায় চলে আসতে পারে।

দিয়েগো গার্সিয়া ঘিরে আগের প্রশ্ন

চলতি বছরের মার্চে ভারত মহাসাগরে অবস্থিত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটি দিয়েগো গার্সিয়া লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল ইরান। স্থানটি ইরান থেকে প্রায় চার হাজার কিলোমিটার দূরে। দুই হাজার কিলোমিটারের ঘোষিত সীমার বাইরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনায় ইরানের দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে প্রশ্ন ওঠে। তবে দিয়েগো গার্সিয়ার দিকে ছোড়া দুটি ক্ষেপণাস্ত্রই মাঝ আকাশে ধ্বংস করে দেওয়া হয়েছিল।

আরও পড়ুনঃ  বাসার ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদন করলেই মিলবে ইউনিটপ্রতি ১০ টাকা ৫০ পয়সা!