ঢাকা ১০:১৮ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি কমিটিতে, যুবদলে ৬ নেতার পদত্যাগ

ফেনীতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলার এক আসামিকে যুবদলের কমিটিতে পদ দেওয়াকে কেন্দ্র করে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। এ ঘটনায় নবগঠিত কমিটির ৮ সদস্যের মধ্যে ৬ জন একযোগে পদত্যাগ করেছেন।

আরও পড়ুনঃ  বৈঠকে বসেছে বিএনপির স্থায়ী কমিটি

দলীয় সূত্র জানায়, সম্প্রতি ফেনী পৌর যুবদলের ৪ নম্বর ওয়ার্ডের ৮ সদস্যবিশিষ্ট একটি আংশিক কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে গাজী এনামুল হক সুজনকে সাধারণ সম্পাদক করা হলে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।

জানা গেছে, ২০১৭ সালে ফেনীর মহিপালে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় এনামুল হক সুজন আসামি হিসেবে রয়েছেন। বিষয়টি সামনে আসার পরই কমিটির অধিকাংশ সদস্য পদত্যাগ করেন।

আরও পড়ুনঃ  নতুন রাষ্ট্রপতি নির্বাচন: শনিবারই আসতে পারে বিএনপির চূড়ান্ত সিদ্ধান্ত

পদত্যাগকারী নেতারা অভিযোগ করেন, একটি গুরুতর মামলার আসামিকে গুরুত্বপূর্ণ পদে রাখা সংগঠনের নীতির পরিপন্থী।

অন্যদিকে, অভিযুক্ত এনামুল হক সুজন দাবি করেছেন, তাকে রাজনৈতিকভাবে হয়রানি করার উদ্দেশ্যে মামলায় জড়ানো হয়েছে।

আরও পড়ুনঃ  ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

যুবদলের স্থানীয় নেতারা জানান, বিষয়টি তারা আগে জানতেন না। এখন বিষয়টি যাচাই করে সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে।

এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি কমিটিতে, যুবদলে ৬ নেতার পদত্যাগ

আপডেটের সময়: ০৩:৩৬:২৩ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬

ফেনীতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলার এক আসামিকে যুবদলের কমিটিতে পদ দেওয়াকে কেন্দ্র করে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। এ ঘটনায় নবগঠিত কমিটির ৮ সদস্যের মধ্যে ৬ জন একযোগে পদত্যাগ করেছেন।

আরও পড়ুনঃ  ‘আওয়ামী লীগ দেশকে ধ্বংস করতে চেয়েছিল’—শিক্ষামন্ত্রী

দলীয় সূত্র জানায়, সম্প্রতি ফেনী পৌর যুবদলের ৪ নম্বর ওয়ার্ডের ৮ সদস্যবিশিষ্ট একটি আংশিক কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে গাজী এনামুল হক সুজনকে সাধারণ সম্পাদক করা হলে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।

জানা গেছে, ২০১৭ সালে ফেনীর মহিপালে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় এনামুল হক সুজন আসামি হিসেবে রয়েছেন। বিষয়টি সামনে আসার পরই কমিটির অধিকাংশ সদস্য পদত্যাগ করেন।

আরও পড়ুনঃ  ছয় বিমা কোম্পানির আর্থিক প্রতিবেদন: পাঁচটির মুনাফা বেড়েছে, কমেছে একটির