ঢাকা ০১:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

 খুলনায় ‘বি কোম্পানির’ ৫ সক্রিয় সদস্য গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার

খুলনার চিহ্নিত সন্ত্রাসী গোষ্ঠী ও শীর্ষ মাদক কারবারি ‘বি কোম্পানি’র পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি রিভলভার ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুনঃ  আমন মৌসুমে ধান-চালের দাম নির্ধারণ, ধান ৩৫ ও সিদ্ধ চাল ৪৯ টাকা

গ্রেপ্তাররা হলেন মো. আবরার ফয়সাল (রাফিন), মো. আল-আমিন, মো. রুহুল আমিন শিকদার, মো. আসিফ এবং মো. সাজ্জাদ হোসেন সাব্বির।

পুলিশ জানায়, গোপন তথ্য ও গোয়েন্দা নজরদারির ভিত্তিতে গত রোববার রাতে ঢাকার বিভিন্ন এলাকা থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার সকালে খুলনার গোবরচাকা এলাকায় অভিযান চালিয়ে আরও একজনকে গ্রেপ্তার এবং অস্ত্র উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  সাফ চ্যাম্পিয়নশিপে যোগ দিতে ঢাকায় হামজা চৌধুরী

গ্রেপ্তারদের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদক ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ জানিয়েছে, এ ধরনের সন্ত্রাসী ও অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো ২ হাজার ৭৪১ টাকা
T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

 খুলনায় ‘বি কোম্পানির’ ৫ সক্রিয় সদস্য গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার

আপডেটের সময়: ০৪:২৪:০৩ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬

খুলনার চিহ্নিত সন্ত্রাসী গোষ্ঠী ও শীর্ষ মাদক কারবারি ‘বি কোম্পানি’র পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি রিভলভার ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুনঃ  আট বিভাগেই বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা

গ্রেপ্তাররা হলেন মো. আবরার ফয়সাল (রাফিন), মো. আল-আমিন, মো. রুহুল আমিন শিকদার, মো. আসিফ এবং মো. সাজ্জাদ হোসেন সাব্বির।

পুলিশ জানায়, গোপন তথ্য ও গোয়েন্দা নজরদারির ভিত্তিতে গত রোববার রাতে ঢাকার বিভিন্ন এলাকা থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার সকালে খুলনার গোবরচাকা এলাকায় অভিযান চালিয়ে আরও একজনকে গ্রেপ্তার এবং অস্ত্র উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  শ্রমিক বিক্ষোভে অচল ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, ভোগান্তিতে যাত্রীরা