ঢাকা ১০:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মধ্যরাতে কাকলীর ফুটওভার ব্রিজে আগুন, ক্ষতিগ্রস্ত একাংশ আজ যেসব অঞ্চলে হতে পারে বৃষ্টি, থাকছে বজ্রবৃষ্টির সম্ভাবনাও তত্ত্বাবধায়ক সরকারসহ আরও দুই অনুচ্ছেদে গণভোটের প্রস্তাব বিএনপির বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে কাভার্ডভ্যানের চাপায় মা-ছেলের মৃত্যু ৫৪ দেশের প্রতিনিধিদের ভোটে ডংফাং স্কলারশিপের অ্যাম্বাসেডর ডা. আউয়াল পরিসংখ্যান নয়, প্রভাবই গুরুত্বপূর্ণ: নিজেকে সর্বকালের সেরা বলতে নারাজ কোহলি শাহরুখকে দেখার আশায় মান্নাতের সামনে দাঁড়িয়ে থাকতাম: রাজকুমার রাও জয়ের জন্মদিনে শাকিব-অপুর ভালোবাসার বার্তা সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: যুবলীগ নেতা শাহ আলম অনিক গ্রেপ্তার নারায়ণগঞ্জে দোকানে ডাকাতি, দেশীয় অস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

খেলার মাঠে হঠাৎ অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৪:৫৮:৫১ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ২১ সময় দেখুন

খেলতে গিয়ে অসুস্থ হয়ে স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ আশরাফুল আফসার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৭ বছর।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, রাতে একটি স্টেডিয়ামে খেলতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আশরাফুল আফসার। একপর্যায়ে তিনি হাঁটু গেড়ে বসার পর মাঠেই উপুড় হয়ে পড়ে যান। পরে সেখানে থাকা অন্যরা তাকে ঘিরে ধরেন এবং বুকে চাপ দেওয়াসহ প্রাথমিকভাবে সুস্থ করার চেষ্টা করেন। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়।

আরও পড়ুনঃ  ইরান যুদ্ধের প্রভাবে ইউরোপে জ্বালানি দামের নতুন সংকটের আশঙ্কা

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।

স্থানীয় সরকার বিভাগের জনসংযোগ কর্মকর্তা হৃদয় মাহমুদ চয়নের পাঠানো এক শোকবার্তায় মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তার শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।

আরও পড়ুনঃ  পার্বত্যাঞ্চলের শিক্ষায় বিশেষ বরাদ্দ, দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’: দীপেন দেওয়ান

শোকবার্তায় মন্ত্রী বলেন, মোহাম্মদ আশরাফুল আফসারের মৃত্যুতে স্থানীয় সরকার বিভাগ একজন দক্ষ, নিষ্ঠাবান ও দায়িত্বশীল কর্মকর্তাকে হারিয়েছে। সরকারি দায়িত্ব পালনে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।

আরও পড়ুনঃ  রোববারই মিলবে ঘরোয়া ক্রিকেটের নতুন পরিচয়, থাকছে ৬ ফ্র্যাঞ্চাইজি

মরহুমের পরিবারকে এই অপূরণীয় ক্ষতি ও শোক সহ্য করার শক্তি দিতে মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন মন্ত্রী।

জানা গেছে, আশরাফুল আফসার বিসিএস ২৫তম ব্যাচের কর্মকর্তা ছিলেন। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবচর ইউনিয়নের মিরপুর গ্রামে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

মধ্যরাতে কাকলীর ফুটওভার ব্রিজে আগুন, ক্ষতিগ্রস্ত একাংশ

খেলার মাঠে হঠাৎ অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু

আপডেটের সময়: ০৪:৫৮:৫১ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

খেলতে গিয়ে অসুস্থ হয়ে স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ আশরাফুল আফসার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৭ বছর।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, রাতে একটি স্টেডিয়ামে খেলতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আশরাফুল আফসার। একপর্যায়ে তিনি হাঁটু গেড়ে বসার পর মাঠেই উপুড় হয়ে পড়ে যান। পরে সেখানে থাকা অন্যরা তাকে ঘিরে ধরেন এবং বুকে চাপ দেওয়াসহ প্রাথমিকভাবে সুস্থ করার চেষ্টা করেন। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়।

আরও পড়ুনঃ  জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।

স্থানীয় সরকার বিভাগের জনসংযোগ কর্মকর্তা হৃদয় মাহমুদ চয়নের পাঠানো এক শোকবার্তায় মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তার শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।

আরও পড়ুনঃ  ‘টক্সিক’-এর পর পরিবার নিয়ে ছুটিতে যশ

শোকবার্তায় মন্ত্রী বলেন, মোহাম্মদ আশরাফুল আফসারের মৃত্যুতে স্থানীয় সরকার বিভাগ একজন দক্ষ, নিষ্ঠাবান ও দায়িত্বশীল কর্মকর্তাকে হারিয়েছে। সরকারি দায়িত্ব পালনে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।

আরও পড়ুনঃ  ককটেলের ভয় দেখাবেন না, কামান ফেস করে এসেছি: নয়ন