গোপালগঞ্জে চলমান ঘটনাগুলো পরিকল্পিত এবং এর পেছনে পলাতক ফ্যাসিস্টদের ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তাঁর অভিযোগ, সেখানে হত্যাযজ্ঞ চালিয়ে পলাতক ফ্যাসিস্টরা দেশে ফিরতে চায়।
রোববার (২২ নভেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
রাশেদ খাঁন বলেন, বিএনপি যে সনদে স্বাক্ষর করেছে, তা অক্ষরে অক্ষরে পালন করার প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু যারা এখন বিএনপিকে গণভোট ও জুলাই সনদ নিয়ে দোষারোপ করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন।
সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি ভঙ্গুর অর্থনীতি পুনঃপ্রতিষ্ঠায় সবাইকে সরকারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
প্রতিবেদকের নাম 
























