ঢাকা ০৮:৪৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নিরাপত্তা শঙ্কায় গোবিপ্রবির ক্লাস-পরীক্ষা স্থগিত, অনলাইনে চলবে পাঠদান বরিশালের মুলাদীতে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ শেখ হাসিনা ভারতের সমুদ্রে ফেরাউনের মতো ডুবে গেছেন: রিজভী সমুদ্রসীমার নিরাপত্তায় বাংলাদেশ-ইতালি কোস্ট গার্ড সহযোগিতা বাড়ানোর আলোচনা শ্রমিকদের বেতন বাড়লেও বাড়িভাড়া না বাড়ানোর নির্দেশ প্রতিমন্ত্রী মীর শাহে আলমের মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডা. জুবাইদা রহমানের পার্বত্যাঞ্চলের উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী: প্রতিমন্ত্রী মীর হেলাল গোপালগঞ্জের ঘটনা পলাতক ফ্যাসিস্টদের পরিকল্পনার অংশ: রাশেদ খাঁন সিলেট মহানগরে রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ বিয়ের বাসর রাতে অন্তঃসত্ত্বা তরুণীর উপস্থিতি, নববধূকে নিয়ে বাড়ি ছাড়লেন বর
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বরিশালের মুলাদীতে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

বরিশালের মুলাদীতে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একটি ককটেল বিস্ফোরিত হলেও আরেকটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে ছিল। পরে সেটি উদ্ধার করে নিষ্ক্রিয় করেছে পুলিশ।

রোববার (২২ নভেম্বর) মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেন। এর আগে শনিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার কাজিরচর ইউনিয়নের চরকমিশনার গ্রামের বাদামতলা এলাকায় ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  খুলনায় দুই আওয়ামী লীগ নেতাকে গণপিটুনি, একজনের অবস্থা আশঙ্কাজনক

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে কাজিরচর ইউনিয়ন বিএনপি নেতা মো. কামাল সরদার মুলাদী-মীরগঞ্জ সড়কের বাদামতলা এলাকায় কার্যালয়টি উদ্বোধন করেন। শনিবার রাতে দুর্বৃত্তরা কার্যালয়ের সামনে দুই থেকে তিনটি ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে একটি বিস্ফোরিত হয় এবং একটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে।

আরও পড়ুনঃ  শ্রমিকদের বেতন বাড়লেও বাড়িভাড়া না বাড়ানোর নির্দেশ প্রতিমন্ত্রী মীর শাহে আলমের

কামাল সরদার জানান, আতঙ্ক সৃষ্টি করতে রাতের আঁধারে দুর্বৃত্তরা বিএনপি কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ করেছে। ঘটনাটি তদন্ত করে দ্রুত জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

চরকমিশনার গ্রামের বাসিন্দা আনিচ ঘরামী জানান, রাত দেড়টার দিকে ওই এলাকায় একটি মোটরসাইকেল যেতে দেখেন তিনি। এর কিছুক্ষণ পরই বিস্ফোরণের শব্দ শোনা যায়।

আরও পড়ুনঃ  কক্সবাজারে পরীক্ষামূলকভাবে শুরু পর্যটন কার্নিভাল, চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত

পুলিশ জানায়, রোববার সকাল ১০টার দিকে মুলাদী থানার উপপরিদর্শক (এসআই) মো. মাসুদুর রহমান ও ফরিদ উদ্দীন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তাঁরা একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেন।

মুলাদী থানার ওসি খন্দকার মো. সোহেল রানা বলেন, বাদামতলা এলাকায় ককটেল বিস্ফোরণের আলামত পাওয়া গেছে। একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে থানায় নিষ্ক্রিয় করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

নিরাপত্তা শঙ্কায় গোবিপ্রবির ক্লাস-পরীক্ষা স্থগিত, অনলাইনে চলবে পাঠদান

বরিশালের মুলাদীতে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

আপডেটের সময়: ০৭:৪২:১৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬

বরিশালের মুলাদীতে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একটি ককটেল বিস্ফোরিত হলেও আরেকটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে ছিল। পরে সেটি উদ্ধার করে নিষ্ক্রিয় করেছে পুলিশ।

রোববার (২২ নভেম্বর) মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেন। এর আগে শনিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার কাজিরচর ইউনিয়নের চরকমিশনার গ্রামের বাদামতলা এলাকায় ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে বিআরটিসির দুটি বাসে আগুন, পুড়ে ছাই

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে কাজিরচর ইউনিয়ন বিএনপি নেতা মো. কামাল সরদার মুলাদী-মীরগঞ্জ সড়কের বাদামতলা এলাকায় কার্যালয়টি উদ্বোধন করেন। শনিবার রাতে দুর্বৃত্তরা কার্যালয়ের সামনে দুই থেকে তিনটি ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে একটি বিস্ফোরিত হয় এবং একটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে।

আরও পড়ুনঃ  চুয়াডাঙ্গা ছাত্রদলের নতুন কমিটিতে বিবাহিত ও সন্তানের বাবাদের পদ পাওয়া নিয়ে বিতর্ক

কামাল সরদার জানান, আতঙ্ক সৃষ্টি করতে রাতের আঁধারে দুর্বৃত্তরা বিএনপি কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ করেছে। ঘটনাটি তদন্ত করে দ্রুত জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

চরকমিশনার গ্রামের বাসিন্দা আনিচ ঘরামী জানান, রাত দেড়টার দিকে ওই এলাকায় একটি মোটরসাইকেল যেতে দেখেন তিনি। এর কিছুক্ষণ পরই বিস্ফোরণের শব্দ শোনা যায়।

আরও পড়ুনঃ  ধর্ম অবমাননার অভিযোগে ফেনীতে যুবককে মারধর, পুলিশের গাড়িতে হামলা