ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নিরাপত্তা শঙ্কায় গোবিপ্রবির ক্লাস-পরীক্ষা স্থগিত, অনলাইনে চলবে পাঠদান বরিশালের মুলাদীতে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ শেখ হাসিনা ভারতের সমুদ্রে ফেরাউনের মতো ডুবে গেছেন: রিজভী সমুদ্রসীমার নিরাপত্তায় বাংলাদেশ-ইতালি কোস্ট গার্ড সহযোগিতা বাড়ানোর আলোচনা শ্রমিকদের বেতন বাড়লেও বাড়িভাড়া না বাড়ানোর নির্দেশ প্রতিমন্ত্রী মীর শাহে আলমের মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডা. জুবাইদা রহমানের পার্বত্যাঞ্চলের উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী: প্রতিমন্ত্রী মীর হেলাল গোপালগঞ্জের ঘটনা পলাতক ফ্যাসিস্টদের পরিকল্পনার অংশ: রাশেদ খাঁন সিলেট মহানগরে রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ বিয়ের বাসর রাতে অন্তঃসত্ত্বা তরুণীর উপস্থিতি, নববধূকে নিয়ে বাড়ি ছাড়লেন বর
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ডিসেম্বর ঘিরে সীমান্তে কঠোর নজরদারি, অবৈধ যাতায়াত বন্ধের ঘোষণা বিজিবি ডিজির

ডিসেম্বর মাসকে সামনে রেখে সীমান্ত দিয়ে অবৈধভাবে কেউ বাংলাদেশে প্রবেশ বা দেশ থেকে বের হতে পারবে না বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

রোববার (২২ নভেম্বর) যমুনা টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

বিজিবি মহাপরিচালক বলেন, সারা দেশের সীমান্ত পাহারা দেওয়া বিজিবির দায়িত্ব। চোরাচালান এবং অবৈধ ব্যক্তিদের এক দেশ থেকে অন্য দেশে যাতায়াত বন্ধ নিশ্চিত করাও বাহিনীর দায়িত্ব।

সীমান্ত দিয়ে পুশইন, মাদক, অস্ত্র ও বিস্ফোরক প্রবেশ ঠেকাতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুনঃ  যশোরে কাভার্ড ভ্যানে পেট্রল বোমা, চালক-হেলপার দগ্ধ

মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, সরকারের নির্দেশনা বাস্তবায়ন এবং দেশ ও জাতির প্রত্যাশা পূরণে সীমান্তের নিরাপত্তা শতভাগ নিশ্চিত করতে কাজ করছে বিজিবি। এ লক্ষ্যে সরেজমিনে সীমান্ত পরিস্থিতি পরিদর্শন করা হচ্ছে।

এ সময় স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা চেয়ে তিনি বলেন, সীমান্ত দিয়ে কারও অবৈধভাবে আসা বা যাওয়ার বিষয়ে কোনো তথ্য পাওয়া গেলে তা বিজিবিকে জানাতে হবে। স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে অবৈধ যাতায়াত বন্ধ করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আরও পড়ুনঃ  ধর্ম অবমাননার অভিযোগে ফেনীতে যুবককে মারধর, পুলিশের গাড়িতে হামলা

সীমান্তের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ, সুরক্ষাব্যবস্থা জোরদার এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে চলমান কার্যক্রম সরেজমিনে পরিদর্শনের অংশ হিসেবে বিজিবি মহাপরিচালক কুমিল্লা, ফেনী ও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত এলাকা পরিদর্শন করেন।

সকালে তিনি কুমিল্লা সেক্টর সদর দপ্তরে গিয়ে সীমান্তের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, নজরদারি কার্যক্রম ও অপারেশনাল কর্মকাণ্ড সম্পর্কে খোঁজখবর নেন। পরে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ পরশুরাম সীমান্ত এলাকা পরিদর্শন করেন।

এ সময় তিনি বিলোনিয়া আন্তর্জাতিক চেকপোস্ট (আইসিপি) ও মজুমদারহাট বর্ডার আউটপোস্ট (বিওপি) পরিদর্শন করেন। সেখানে সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোর নিরাপত্তাব্যবস্থা, টহল কার্যক্রম ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল দুই আরোহীর

পরবর্তী সময়ে তিনি সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধীন আখাউড়া আন্তর্জাতিক চেকপোস্ট (আইসিপি) ও আখাউড়া বর্ডার আউটপোস্ট (বিওপি) পরিদর্শন করেন।

এ সময় সীমান্তে সার্বক্ষণিক নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করার পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ ও অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশনা দেন তিনি। একই সঙ্গে সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে বিশেষ নজরদারি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

নিরাপত্তা শঙ্কায় গোবিপ্রবির ক্লাস-পরীক্ষা স্থগিত, অনলাইনে চলবে পাঠদান

ডিসেম্বর ঘিরে সীমান্তে কঠোর নজরদারি, অবৈধ যাতায়াত বন্ধের ঘোষণা বিজিবি ডিজির

আপডেটের সময়: ০৭:০৩:৪৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬

ডিসেম্বর মাসকে সামনে রেখে সীমান্ত দিয়ে অবৈধভাবে কেউ বাংলাদেশে প্রবেশ বা দেশ থেকে বের হতে পারবে না বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

রোববার (২২ নভেম্বর) যমুনা টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

বিজিবি মহাপরিচালক বলেন, সারা দেশের সীমান্ত পাহারা দেওয়া বিজিবির দায়িত্ব। চোরাচালান এবং অবৈধ ব্যক্তিদের এক দেশ থেকে অন্য দেশে যাতায়াত বন্ধ নিশ্চিত করাও বাহিনীর দায়িত্ব।

সীমান্ত দিয়ে পুশইন, মাদক, অস্ত্র ও বিস্ফোরক প্রবেশ ঠেকাতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো, ভবিষ্যতেও থাকবে: আইজিপি

মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, সরকারের নির্দেশনা বাস্তবায়ন এবং দেশ ও জাতির প্রত্যাশা পূরণে সীমান্তের নিরাপত্তা শতভাগ নিশ্চিত করতে কাজ করছে বিজিবি। এ লক্ষ্যে সরেজমিনে সীমান্ত পরিস্থিতি পরিদর্শন করা হচ্ছে।

এ সময় স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা চেয়ে তিনি বলেন, সীমান্ত দিয়ে কারও অবৈধভাবে আসা বা যাওয়ার বিষয়ে কোনো তথ্য পাওয়া গেলে তা বিজিবিকে জানাতে হবে। স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে অবৈধ যাতায়াত বন্ধ করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আরও পড়ুনঃ  নেত্রকোনায় পরিত্যক্ত রেল স্টেশনে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

সীমান্তের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ, সুরক্ষাব্যবস্থা জোরদার এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে চলমান কার্যক্রম সরেজমিনে পরিদর্শনের অংশ হিসেবে বিজিবি মহাপরিচালক কুমিল্লা, ফেনী ও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত এলাকা পরিদর্শন করেন।

সকালে তিনি কুমিল্লা সেক্টর সদর দপ্তরে গিয়ে সীমান্তের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, নজরদারি কার্যক্রম ও অপারেশনাল কর্মকাণ্ড সম্পর্কে খোঁজখবর নেন। পরে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ পরশুরাম সীমান্ত এলাকা পরিদর্শন করেন।

এ সময় তিনি বিলোনিয়া আন্তর্জাতিক চেকপোস্ট (আইসিপি) ও মজুমদারহাট বর্ডার আউটপোস্ট (বিওপি) পরিদর্শন করেন। সেখানে সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোর নিরাপত্তাব্যবস্থা, টহল কার্যক্রম ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

আরও পড়ুনঃ  রামুতে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ৪ যাত্রী নিহত