ঢাকা ১০:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রুশ হামলায় ইউক্রেনে নিহত ২৮, প্রিলুকিতে প্রাণ গেল ৫ শিশুর দ্বিপক্ষীয় বাণিজ্যের বাধা নিয়ে নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত বৈঠক আজ সার সংকটে বোরো ও রবি ফসল নিয়ে শঙ্কা, কৃষকদের হয়রানির অভিযোগ দুপুরের মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা বিমান বাংলাদেশের বহরে আসছে ৩৫ নতুন উড়োজাহাজ মা ইলিশ রক্ষায় সাগর-নদীতে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু নারায়ণগঞ্জের স্টিল মিলে আগুন, দগ্ধ ৪ শ্রমিক ‘ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’, ফেসবুক পোস্টে চিকিৎসক ভারতের সঙ্গে গঙ্গার পানি চুক্তি পুনর্গঠনের দাবি নাহিদ ইসলামের টাঙ্গাইলের মধুপুরে স্বামীকে বেঁধে রেখে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে দুইজনকে যাবজ্জীবন
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

গ্যাসে ওজনে কারচুপি, নিত্যপণ্যে অনিয়ম: ১০২ প্রতিষ্ঠানকে জরিমানা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:৩৯:২৯ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • ২১ সময় দেখুন

নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধি ঠেকানো এবং সরকার নির্ধারিত দামে এলপি গ্যাস বিক্রি নিশ্চিত করতে দেশজুড়ে বিশেষ অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে বিভিন্ন অনিয়মের অভিযোগে ১০২টি প্রতিষ্ঠানকে মোট ১০ লাখ ৩১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) ঢাকা মহানগরসহ দেশের ৩০ জেলায় একযোগে এ অভিযান পরিচালনা করা হয়। অধিদপ্তরের ৪৪টি দল পাইকারি ও খুচরা বাজারের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মূল্যতালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ, সঠিক ওজন এবং সরকার নির্ধারিত দামে এলপি গ্যাস বিক্রি হচ্ছে কি না, তা যাচাই করে।

অধিদপ্তর জানিয়েছে, নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা, কৃত্রিম সংকট ও অযৌক্তিক মূল্যবৃদ্ধি বন্ধ এবং এলপি গ্যাসের অতিরিক্ত দাম আদায় ঠেকাতেই এ তদারকি চালানো হয়েছে।

আরও পড়ুনঃ  পঞ্চগড়-কক্সবাজার ১,০৭৭ কিমি রেল করিডোর, যুক্ত হবে দেশের দুই প্রান্ত

সাভারে গ্যাস বিক্রিতে অনিয়ম

অভিযানের সময় সাভারের আমতলা ও কুটুরিয়া বাজারের দুটি এলপি গ্যাস বিক্রয়কেন্দ্রে বিভিন্ন অনিয়ম ধরা পড়ে। এ ঘটনায় হাজী আব্দুর রহমান এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা এবং ইকবাল এন্টারপ্রাইজকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠান দুটি যথাযথভাবে ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ করেনি। পাশাপাশি মূল্যতালিকায় উল্লেখ করা দামের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করা হচ্ছিল।

এ ছাড়া বিশেষ পাইপের মাধ্যমে গ্যাস এক সিলিন্ডার থেকে অন্যত্র স্থানান্তর করে ওজনে কারচুপিরও প্রমাণ পাওয়া যায়। অভিযানের সময় কারচুপিতে ব্যবহৃত বিশেষ পাইপ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সিল ও স্টিকার জব্দ করা হয়েছে।

আরও পড়ুনঃ  নতুন বইয়ের সঙ্গে জানুয়ারিতেই ইউনিফর্ম-শিক্ষা উপকরণ পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা

কৃত্রিম সংকট তৈরিতে সতর্কতা

অভিযান চলাকালে ব্যবসায়ীদের কৃত্রিম সংকট সৃষ্টি, অযৌক্তিকভাবে পণ্য মজুদ এবং বাজারে সরবরাহে প্রতিবন্ধকতা তৈরি না করার নির্দেশ দেওয়া হয়েছে।

ব্যবসাপ্রতিষ্ঠানের দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শনের পাশাপাশি সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করার জন্যও সতর্ক করা হয়।

ফল ব্যবসায়ীদের ন্যায্য ও যৌক্তিক দামে পণ্য বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে। পচা বা নষ্ট ফল ভালো ফলের সঙ্গে মিশিয়ে বিক্রি এবং ফলে ক্ষতিকর রাসায়নিক বা অননুমোদিত পদার্থ ব্যবহার থেকেও বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।

কেনাকাটায় ভোক্তাদের সতর্ক থাকার পরামর্শ

পণ্য কেনার আগে মূল্যতালিকা দেখে নেওয়ার পাশাপাশি সঠিক ওজন বুঝে নেওয়ার পরামর্শ দিয়েছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পণ্যের সর্বোচ্চ খুচরা মূল্য, উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখও যাচাই করতে বলা হয়েছে।

আরও পড়ুনঃ  একাধিক বিয়ে ও বাল্যবিয়ে ঠেকাতে আসছে ডিজিটাল নিবন্ধন

এলপি গ্যাস সিলিন্ডার কেনার ক্ষেত্রে ওজন, সিল এবং সিলিন্ডারে কোনো দৃশ্যমান ত্রুটি রয়েছে কি না, তা পরীক্ষা করতে বলা হয়েছে। একই সঙ্গে কেনাকাটার রশিদ বা ভাউচার সংরক্ষণের পরামর্শ দেওয়া হয়েছে।

কোনো ধরনের অনিয়ম বা প্রতারণার শিকার হলে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইন ১৬১২১ নম্বরে অভিযোগ জানানোর আহ্বান জানানো হয়েছে।

অধিদপ্তর বলছে, বাজারে শৃঙ্খলা, ন্যায্যমূল্য এবং নিত্যপণ্যের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান ও তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

রুশ হামলায় ইউক্রেনে নিহত ২৮, প্রিলুকিতে প্রাণ গেল ৫ শিশুর

গ্যাসে ওজনে কারচুপি, নিত্যপণ্যে অনিয়ম: ১০২ প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেটের সময়: ০৯:৩৯:২৯ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬

নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধি ঠেকানো এবং সরকার নির্ধারিত দামে এলপি গ্যাস বিক্রি নিশ্চিত করতে দেশজুড়ে বিশেষ অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে বিভিন্ন অনিয়মের অভিযোগে ১০২টি প্রতিষ্ঠানকে মোট ১০ লাখ ৩১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) ঢাকা মহানগরসহ দেশের ৩০ জেলায় একযোগে এ অভিযান পরিচালনা করা হয়। অধিদপ্তরের ৪৪টি দল পাইকারি ও খুচরা বাজারের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মূল্যতালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ, সঠিক ওজন এবং সরকার নির্ধারিত দামে এলপি গ্যাস বিক্রি হচ্ছে কি না, তা যাচাই করে।

অধিদপ্তর জানিয়েছে, নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা, কৃত্রিম সংকট ও অযৌক্তিক মূল্যবৃদ্ধি বন্ধ এবং এলপি গ্যাসের অতিরিক্ত দাম আদায় ঠেকাতেই এ তদারকি চালানো হয়েছে।

আরও পড়ুনঃ  নতুন বইয়ের সঙ্গে জানুয়ারিতেই ইউনিফর্ম-শিক্ষা উপকরণ পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা

সাভারে গ্যাস বিক্রিতে অনিয়ম

অভিযানের সময় সাভারের আমতলা ও কুটুরিয়া বাজারের দুটি এলপি গ্যাস বিক্রয়কেন্দ্রে বিভিন্ন অনিয়ম ধরা পড়ে। এ ঘটনায় হাজী আব্দুর রহমান এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা এবং ইকবাল এন্টারপ্রাইজকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠান দুটি যথাযথভাবে ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ করেনি। পাশাপাশি মূল্যতালিকায় উল্লেখ করা দামের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করা হচ্ছিল।

এ ছাড়া বিশেষ পাইপের মাধ্যমে গ্যাস এক সিলিন্ডার থেকে অন্যত্র স্থানান্তর করে ওজনে কারচুপিরও প্রমাণ পাওয়া যায়। অভিযানের সময় কারচুপিতে ব্যবহৃত বিশেষ পাইপ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সিল ও স্টিকার জব্দ করা হয়েছে।

আরও পড়ুনঃ  আইপিইউর এশিয়া-প্যাসিফিক গ্রুপের নেতৃত্বে বাংলাদেশ, নির্বাহী কমিটিতেও জয়

কৃত্রিম সংকট তৈরিতে সতর্কতা

অভিযান চলাকালে ব্যবসায়ীদের কৃত্রিম সংকট সৃষ্টি, অযৌক্তিকভাবে পণ্য মজুদ এবং বাজারে সরবরাহে প্রতিবন্ধকতা তৈরি না করার নির্দেশ দেওয়া হয়েছে।

ব্যবসাপ্রতিষ্ঠানের দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শনের পাশাপাশি সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করার জন্যও সতর্ক করা হয়।

ফল ব্যবসায়ীদের ন্যায্য ও যৌক্তিক দামে পণ্য বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে। পচা বা নষ্ট ফল ভালো ফলের সঙ্গে মিশিয়ে বিক্রি এবং ফলে ক্ষতিকর রাসায়নিক বা অননুমোদিত পদার্থ ব্যবহার থেকেও বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।

কেনাকাটায় ভোক্তাদের সতর্ক থাকার পরামর্শ

পণ্য কেনার আগে মূল্যতালিকা দেখে নেওয়ার পাশাপাশি সঠিক ওজন বুঝে নেওয়ার পরামর্শ দিয়েছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পণ্যের সর্বোচ্চ খুচরা মূল্য, উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখও যাচাই করতে বলা হয়েছে।

আরও পড়ুনঃ  হাসপাতালে শয্যা বাড়লেও চিকিৎসক-নার্সের পদ বাড়েনি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী