ঢাকা ১০:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাংলাদেশ-ইন্দোনেশিয়ার সহযোগিতার নতুন ক্ষেত্র খোঁজার আগ্রহ হিজবুল্লাহকে ২০ কোটি ডলার সহায়তা ইরানের, পাবে যুদ্ধাহত ৫০ হাজার পরিবার পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ এবার বাস্তবেও পেলেন মন্ত্রীর মর্যাদা এসএ টোয়েন্টির নিলামে দল পেলেন না নাহিদ রানা, রিশাদের সঙ্গী আন্তর্জাতিক তারকারা চলে গেলেন বলিউডের কিংবদন্তি অভিনেতা নানা পাটেকার সিইসির পদত্যাগের দাবিতে দিল্লিতে ফের বিক্ষোভ, বিরোধীদের কর্মসূচিতে মমতা গম্ভীর অভিনেতা থেকে ‘কন্ট্রোল উদয়’, নানা পাটেকারের যে চরিত্র জয় করেছিল নতুন প্রজন্মের মন ভারতে স্টারলিংকের স্যাটেলাইট বিম বন্ধ, উগ্রপন্থীদের ব্যবহারের দাবি নাকচ মাস্কের হঠাৎ অসুস্থ হয়ে রামপাল থানার ওসির মৃত্যু এক মিনিটেই কক্সবাজারের দুই ট্রেনের টিকিট শেষ, প্রশ্ন তুললেন আশফাক নিপুণ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বিমান বাংলাদেশের বহরে আসছে ৩৫ নতুন উড়োজাহাজ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:৫৭:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • ৬ সময় দেখুন

বহর সম্প্রসারণে দীর্ঘমেয়াদি বড় পরিকল্পনা নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এয়ারবাসের সঙ্গে ১০টি উড়োজাহাজ কেনার চুক্তির পর রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্সটির পরিকল্পিত নতুন উড়োজাহাজের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫টিতে। এর মধ্যে ১৯টি ওয়াইডবডি ও ১৬টি ন্যারোবডি উড়োজাহাজ।

বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনের উৎসব হলে ‘স্প্রেডিং আওয়ার উইংস টুগেদার’ শীর্ষক অনুষ্ঠানে এয়ারবাসের সঙ্গে চুক্তি সই হয়।

চুক্তি অনুযায়ী, বিমান চারটি এ৩৫০-৯০০ ওয়াইডবডি ও ছয়টি এ৩২১নিও ন্যারোবডি উড়োজাহাজ কিনবে। এগুলো বহরে যুক্ত হলে প্রথমবারের মতো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে এয়ারবাসের উড়োজাহাজ যুক্ত হবে।

আরও পড়ুনঃ  ১৭ অক্টোবর সরকারি অফিস খোলা, দুর্গাপূজায় ছুটি ২০ থেকে ২২ অক্টোবর

চুক্তিতে বিমানের পক্ষে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান রুমী এ হোসেন এবং এয়ারবাস ইন্ডিয়া ও সাউথ এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক জার্গেন ওয়েস্টারমায়ার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

চারটি এ৩৫০-৯০০ উড়োজাহাজ দীর্ঘপাল্লার আন্তর্জাতিক রুটে এবং ছয়টি এ৩২১নিও আঞ্চলিক ও মধ্যমপাল্লার রুটে ব্যবহারের পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুনঃ  ২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪ নতুন বিষয়

এর আগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৪টি বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়ে সম্মত হয়েছিল। এর মধ্যে ছিল আটটি ৭৮৭-১০ ড্রিমলাইনার, দুটি ৭৮৭-৯ ড্রিমলাইনার এবং চারটি ৭৩৭-৮। পরে এ কর্মসূচিতে আরও ১১টি বোয়িং উড়োজাহাজ—পাঁচটি ৭৮৭-১০ ও ছয়টি ৭৩৭-৮—যুক্ত করা হয়। ফলে পরিকল্পিত বোয়িং উড়োজাহাজের সংখ্যা দাঁড়ায় ২৫টিতে।

এয়ারবাসের ১০টি উড়োজাহাজ যুক্ত হওয়ায় দীর্ঘমেয়াদি সংগ্রহ পরিকল্পনায় মোট উড়োজাহাজের সংখ্যা এখন ৩৫টি। এর মাধ্যমে বোয়িং ও এয়ারবাস—দুই নির্মাতার উড়োজাহাজ নিয়ে মিশ্র বহরের দিকে এগোবে বিমান।

আরও পড়ুনঃ  ১৫৩তম আইপিইউ সম্মেলনে যোগ দিতে তাঞ্জানিয়ার পথে স্পিকার

নতুন উড়োজাহাজগুলো যুক্ত হলে দীর্ঘপাল্লার পাশাপাশি আঞ্চলিক, স্বল্প ও মধ্যমপাল্লার বিভিন্ন রুটে বিমানের সক্ষমতা বাড়বে বলে আশা করা হচ্ছে। আগামী দশকে রুট নেটওয়ার্ক ও উড়োজাহাজ পরিচালনার সক্ষমতা বাড়ানোর অংশ হিসেবেই এ বহর সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে দীর্ঘমেয়াদি পরিকল্পনার নতুন উড়োজাহাজ সরবরাহ শুরু হওয়ার আগ পর্যন্ত স্বল্পমেয়াদি চাহিদা পূরণে উড়োজাহাজ লিজ নেওয়ার বিষয়টিও বিবেচনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

বাংলাদেশ-ইন্দোনেশিয়ার সহযোগিতার নতুন ক্ষেত্র খোঁজার আগ্রহ

বিমান বাংলাদেশের বহরে আসছে ৩৫ নতুন উড়োজাহাজ

আপডেটের সময়: ০৯:৫৭:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬

বহর সম্প্রসারণে দীর্ঘমেয়াদি বড় পরিকল্পনা নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এয়ারবাসের সঙ্গে ১০টি উড়োজাহাজ কেনার চুক্তির পর রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্সটির পরিকল্পিত নতুন উড়োজাহাজের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫টিতে। এর মধ্যে ১৯টি ওয়াইডবডি ও ১৬টি ন্যারোবডি উড়োজাহাজ।

বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনের উৎসব হলে ‘স্প্রেডিং আওয়ার উইংস টুগেদার’ শীর্ষক অনুষ্ঠানে এয়ারবাসের সঙ্গে চুক্তি সই হয়।

চুক্তি অনুযায়ী, বিমান চারটি এ৩৫০-৯০০ ওয়াইডবডি ও ছয়টি এ৩২১নিও ন্যারোবডি উড়োজাহাজ কিনবে। এগুলো বহরে যুক্ত হলে প্রথমবারের মতো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে এয়ারবাসের উড়োজাহাজ যুক্ত হবে।

আরও পড়ুনঃ  যাত্রীচাপ সামলাতে ব্যস্ত রুটের ট্রেনে বাড়ছে কোচ

চুক্তিতে বিমানের পক্ষে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান রুমী এ হোসেন এবং এয়ারবাস ইন্ডিয়া ও সাউথ এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক জার্গেন ওয়েস্টারমায়ার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

চারটি এ৩৫০-৯০০ উড়োজাহাজ দীর্ঘপাল্লার আন্তর্জাতিক রুটে এবং ছয়টি এ৩২১নিও আঞ্চলিক ও মধ্যমপাল্লার রুটে ব্যবহারের পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুনঃ  পাটওয়ারীর ওপর হামলা নিয়ে নাহিদ: ‘কতটা ভয় পেলে এমন উন্মাদনা হতে পারে?’

এর আগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৪টি বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়ে সম্মত হয়েছিল। এর মধ্যে ছিল আটটি ৭৮৭-১০ ড্রিমলাইনার, দুটি ৭৮৭-৯ ড্রিমলাইনার এবং চারটি ৭৩৭-৮। পরে এ কর্মসূচিতে আরও ১১টি বোয়িং উড়োজাহাজ—পাঁচটি ৭৮৭-১০ ও ছয়টি ৭৩৭-৮—যুক্ত করা হয়। ফলে পরিকল্পিত বোয়িং উড়োজাহাজের সংখ্যা দাঁড়ায় ২৫টিতে।

এয়ারবাসের ১০টি উড়োজাহাজ যুক্ত হওয়ায় দীর্ঘমেয়াদি সংগ্রহ পরিকল্পনায় মোট উড়োজাহাজের সংখ্যা এখন ৩৫টি। এর মাধ্যমে বোয়িং ও এয়ারবাস—দুই নির্মাতার উড়োজাহাজ নিয়ে মিশ্র বহরের দিকে এগোবে বিমান।

আরও পড়ুনঃ  চালুর ছয় মাসেই ট্রেনের ইন্টারনেট সরঞ্জাম চুরি