ঢাকা ১১:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাংলাদেশ-ইন্দোনেশিয়ার সহযোগিতার নতুন ক্ষেত্র খোঁজার আগ্রহ হিজবুল্লাহকে ২০ কোটি ডলার সহায়তা ইরানের, পাবে যুদ্ধাহত ৫০ হাজার পরিবার পর্দার ‘মিনিস্টার ফাটাকেষ্ট’ এবার বাস্তবেও পেলেন মন্ত্রীর মর্যাদা এসএ টোয়েন্টির নিলামে দল পেলেন না নাহিদ রানা, রিশাদের সঙ্গী আন্তর্জাতিক তারকারা চলে গেলেন বলিউডের কিংবদন্তি অভিনেতা নানা পাটেকার সিইসির পদত্যাগের দাবিতে দিল্লিতে ফের বিক্ষোভ, বিরোধীদের কর্মসূচিতে মমতা গম্ভীর অভিনেতা থেকে ‘কন্ট্রোল উদয়’, নানা পাটেকারের যে চরিত্র জয় করেছিল নতুন প্রজন্মের মন ভারতে স্টারলিংকের স্যাটেলাইট বিম বন্ধ, উগ্রপন্থীদের ব্যবহারের দাবি নাকচ মাস্কের হঠাৎ অসুস্থ হয়ে রামপাল থানার ওসির মৃত্যু এক মিনিটেই কক্সবাজারের দুই ট্রেনের টিকিট শেষ, প্রশ্ন তুললেন আশফাক নিপুণ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

হাসপাতালে শয্যা বাড়লেও চিকিৎসক-নার্সের পদ বাড়েনি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:২৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ১২ সময় দেখুন

দেশের সরকারি হাসপাতালগুলোতে শয্যা সংখ্যা বাড়ানো হলেও সেই অনুপাতে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য সহকারীর পদ বাড়ানো হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। ফলে অনেক ক্ষেত্রে একজন চিকিৎসককে হাসপাতালের স্বাভাবিক ধারণক্ষমতার তুলনায় কয়েক গুণ বেশি রোগী সামলাতে হচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে ‘ডেঙ্গু সংকট মোকাবিলায় করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় এসব কথা বলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী।

আরও পড়ুনঃ  অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের নয় দিনের সফরে সেনাপ্রধান

ডা. এম এ মুহিত বলেন, প্রয়োজনের তুলনায় জনবল কম থাকায় চিকিৎসকদের ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছে। দেশে প্রতিবছর উল্লেখযোগ্য সংখ্যক নতুন চিকিৎসক তৈরি হলেও তাদের কাজের উপযুক্ত পরিবেশ ও প্রয়োজনীয় অবকাঠামো না থাকায় অনেকেই দেশে থেকে পেশা চালিয়ে যেতে আগ্রহ হারাচ্ছেন।

তার ভাষ্য, এর প্রভাব শুধু চিকিৎসকদের ওপরই পড়ছে না; চিকিৎসার প্রয়োজনে রোগীদেরও দেশের বাইরে যেতে হচ্ছে। একইভাবে পেশাগত কারণে অনেক চিকিৎসকও বিদেশমুখী হচ্ছেন। এ পরিস্থিতি মোকাবিলায় দেশের সামগ্রিক স্বাস্থ্যব্যবস্থাকে পরিকল্পিতভাবে পুনর্গঠন ও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন তিনি।

আরও পড়ুনঃ  জিয়াউল আহসানের পক্ষে লড়তে ব্রিটিশ আইনজীবীর আবেদন

ডেঙ্গু মোকাবিলায় প্রস্তুতি ও প্রতিরোধমূলক কার্যক্রম প্রসঙ্গে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ডেঙ্গুর বিস্তার ঠেকাতে এডিস মশার প্রজননস্থল ও আবাসস্থল ধ্বংস করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এডিসের প্রজননস্থল চিহ্নিত করে ধ্বংস করতে সারা দেশে বিশেষ কার্যক্রম চালানো হচ্ছে।

আরও পড়ুনঃ  ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের ছবি হোয়াইট হাউসের, দূতাবাসও শেয়ার করেছে: মাহদী আমিন

তিনি আরও জানান, ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের মৃত্যুঝুঁকি কমাতে জেলা ও উপজেলা পর্যায়ে চিকিৎসাসেবা আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে এসব পর্যায়ের চিকিৎসক, নার্স ও মেডিক্যাল টেকনোলজিস্টদের ডেঙ্গু ব্যবস্থাপনা বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, তৃণমূল পর্যায়ের হাসপাতালগুলোতে চিকিৎসাসেবা সক্ষমতা বাড়ানো গেলে প্রান্তিক এলাকার রোগীরাও স্থানীয়ভাবেই প্রয়োজনীয় ও যথাযথ ডেঙ্গু চিকিৎসা পাবেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

বাংলাদেশ-ইন্দোনেশিয়ার সহযোগিতার নতুন ক্ষেত্র খোঁজার আগ্রহ

হাসপাতালে শয্যা বাড়লেও চিকিৎসক-নার্সের পদ বাড়েনি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

আপডেটের সময়: ০৭:২৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬

দেশের সরকারি হাসপাতালগুলোতে শয্যা সংখ্যা বাড়ানো হলেও সেই অনুপাতে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য সহকারীর পদ বাড়ানো হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। ফলে অনেক ক্ষেত্রে একজন চিকিৎসককে হাসপাতালের স্বাভাবিক ধারণক্ষমতার তুলনায় কয়েক গুণ বেশি রোগী সামলাতে হচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে ‘ডেঙ্গু সংকট মোকাবিলায় করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় এসব কথা বলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী।

আরও পড়ুনঃ  অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর তৈরি, চট্টগ্রামে কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা

ডা. এম এ মুহিত বলেন, প্রয়োজনের তুলনায় জনবল কম থাকায় চিকিৎসকদের ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছে। দেশে প্রতিবছর উল্লেখযোগ্য সংখ্যক নতুন চিকিৎসক তৈরি হলেও তাদের কাজের উপযুক্ত পরিবেশ ও প্রয়োজনীয় অবকাঠামো না থাকায় অনেকেই দেশে থেকে পেশা চালিয়ে যেতে আগ্রহ হারাচ্ছেন।

তার ভাষ্য, এর প্রভাব শুধু চিকিৎসকদের ওপরই পড়ছে না; চিকিৎসার প্রয়োজনে রোগীদেরও দেশের বাইরে যেতে হচ্ছে। একইভাবে পেশাগত কারণে অনেক চিকিৎসকও বিদেশমুখী হচ্ছেন। এ পরিস্থিতি মোকাবিলায় দেশের সামগ্রিক স্বাস্থ্যব্যবস্থাকে পরিকল্পিতভাবে পুনর্গঠন ও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন তিনি।

আরও পড়ুনঃ  ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের ছবি হোয়াইট হাউসের, দূতাবাসও শেয়ার করেছে: মাহদী আমিন

ডেঙ্গু মোকাবিলায় প্রস্তুতি ও প্রতিরোধমূলক কার্যক্রম প্রসঙ্গে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ডেঙ্গুর বিস্তার ঠেকাতে এডিস মশার প্রজননস্থল ও আবাসস্থল ধ্বংস করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এডিসের প্রজননস্থল চিহ্নিত করে ধ্বংস করতে সারা দেশে বিশেষ কার্যক্রম চালানো হচ্ছে।

আরও পড়ুনঃ  বিমান বাংলাদেশের বহরে আসছে ৩৫ নতুন উড়োজাহাজ