দেশের বিবাহ ও তালাক নিবন্ধন ব্যবস্থা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হয়েছে। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, অনলাইনে সংরক্ষিত বিবাহের তথ্য জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন ও পাসপোর্টের কেন্দ্রীয় তথ্যের সঙ্গে পর্যায়ক্রমে যুক্ত করা হবে।
শনিবার (৩ অক্টোবর) ঢাকার নিকেতনে নিকাহ রেজিস্ট্রারদের প্রশিক্ষণ কর্মসূচিতে তিনি জানান, এর ফলে কোনো ব্যক্তি আগের বিয়ের তথ্য গোপন করে নতুন বিয়ে করতে চাইলে তা যাচাই করা সম্ভব হবে। একইভাবে বয়স যাচাইয়ের মাধ্যমে বাল্যবিবাহ প্রতিরোধেও এই ব্যবস্থা সহায়ক হবে।
আইনমন্ত্রী বলেন, ভবিষ্যতে উত্তরাধিকারসংক্রান্ত বিরোধ কমাতেও নিবন্ধিত বিবাহের তথ্য কাজে লাগবে। বিদেশে থাকা বা বিদেশে যাওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির বৈবাহিক তথ্য যাচাইয়ের সুযোগও তৈরি হবে।
এ ছাড়া ঢাকার সাব-রেজিস্ট্রারদের দীর্ঘদিন একই কর্মস্থলে থাকার প্রবণতা কমাতে লটারির মাধ্যমে পদায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
প্রতিবেদকের নাম 





















