ঢাকা ০৩:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি অতীত ভুলে আমিরাতের সঙ্গে নতুন শুরুর ঘোষণা ইরানের চ্যালেঞ্জার গ্রুপে চ্যাম্পিয়ন বাংলাদেশ, সর্বোচ্চ গোলদাতা রিমন মালয়েশিয়ায় যৌথ অভিযানে বাংলাদেশিসহ ৪৭২ বিদেশি আটক জিয়াউর রহমান হত্যা মামলা: ৪৫ বছর পর মোজাফফর হোসেনকে জিজ্ঞাসাবাদ ১২ দিনে দেশে এলো ১৫ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স শি জিনপিংয়ের বিশেষ বিমান ও বুলেটপ্রুফ গাড়িতে যেসব সুবিধা লিফট ছেড়ে সিঁড়ি বেয়ে ষষ্ঠ তলায়, কৃষি মন্ত্রণালয়ের বৈঠকে প্রধানমন্ত্রী আমদানি কমিয়ে দেশীয় কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ, নোটিশ আরও ১০০টিকে
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

গ্লোবাল ভ্যানগার্ড অনার পাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া

প্রিয়াঙ্কা চোপড়া

দৈনিক বিশ্বসংবাদ ডেস্ক | ২৭ এপ্রিল ২০২৬,

ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া আবারও আন্তর্জাতিক অঙ্গনে নতুন একটি সম্মাননা পেতে যাচ্ছেন। আগামী ৯ মে অনুষ্ঠিত হতে যাওয়া গোল্ড গালা ২০২৬-এ তাঁকে প্রদান করা হবে ‘গ্লোবাল ভ্যানগার্ড অনার’।

আয়োজকদের মতে, গত আড়াই দশক ধরে প্রিয়াঙ্কা চোপড়া এশীয় ও পশ্চিমা বিনোদন জগতের মধ্যে একটি শক্তিশালী সেতুবন্ধন তৈরি করেছেন। বলিউড থেকে হলিউড—দুই ক্ষেত্রেই সফলভাবে কাজ করে তিনি বৈশ্বিক বিনোদন জগতে নিজের অবস্থান দৃঢ় করেছেন।

আরও পড়ুনঃ  মাউশির আওতাধীন সব শিক্ষক-কর্মকর্তার তথ্য জিইএমএসে অন্তর্ভুক্তির নির্দেশ

২০০২ সালে তামিল চলচ্চিত্র ‘থামিজান’ দিয়ে অভিনয় জীবন শুরু করেন তিনি। এরপর বলিউডে প্রবেশ করে ‘ফ্যাশন’, ‘বার্ফি’, ‘মেরি কম’‘দ্য স্কাই ইজ পিংক’-এর মতো চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।

পরবর্তীতে তিনি আন্তর্জাতিক ধারার কাজেও যুক্ত হন। মার্কিন টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’ দিয়ে হলিউডে যাত্রা শুরু করে পরে ‘সিটাডেল’‘দ্য ম্যাট্রিক্স রিসারেকশনস’-এর মতো বড় প্রজেক্টে কাজ করেন। বর্তমানে তিনি নতুন সিরিজ ‘হুইটলি’ নিয়ে ব্যস্ত রয়েছেন।

আরও পড়ুনঃ  হালান্ডের জোড়া গোলে পোর্তোকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে সিটির জয়

অভিনয়ের পাশাপাশি প্রিয়াঙ্কা একজন প্রযোজক, গায়িকা ও লেখক হিসেবেও পরিচিত। তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান পার্পল প্যাবল পিকচার্স আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হয়েছে। ‘দ্য হোয়াইট টাইগার’ প্রযোজনার মাধ্যমে তারা অস্কার মনোনয়নও অর্জন করেছিল।

আরও পড়ুনঃ  ১৮০ দিনের কর্মসূচিতে মৎস্য-প্রাণিসম্পদ খাতে দৃশ্যমান অগ্রগতি

সমাজসেবামূলক কাজেও তিনি সক্রিয়ভাবে যুক্ত। ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে শিশু অধিকার ও মেয়েদের শিক্ষার বিষয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন তিনি।

এই সম্মাননা প্রসঙ্গে প্রিয়াঙ্কা চোপড়া বলেন, “শিল্পের কোনো সীমানা নেই। একজন শিল্পীর স্বপ্ন সর্বজনীন।”

এবারের গোল্ড গালা অনুষ্ঠানে আরও সম্মাননা পাচ্ছেন জেট লি (গোল্ড লিজেন্ড অনার্স) এবং সিমু লিউ (গোল্ড মোগল অনার্স)।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি

গ্লোবাল ভ্যানগার্ড অনার পাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া

আপডেটের সময়: ০৮:১৯:২৪ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

দৈনিক বিশ্বসংবাদ ডেস্ক | ২৭ এপ্রিল ২০২৬,

ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া আবারও আন্তর্জাতিক অঙ্গনে নতুন একটি সম্মাননা পেতে যাচ্ছেন। আগামী ৯ মে অনুষ্ঠিত হতে যাওয়া গোল্ড গালা ২০২৬-এ তাঁকে প্রদান করা হবে ‘গ্লোবাল ভ্যানগার্ড অনার’।

আয়োজকদের মতে, গত আড়াই দশক ধরে প্রিয়াঙ্কা চোপড়া এশীয় ও পশ্চিমা বিনোদন জগতের মধ্যে একটি শক্তিশালী সেতুবন্ধন তৈরি করেছেন। বলিউড থেকে হলিউড—দুই ক্ষেত্রেই সফলভাবে কাজ করে তিনি বৈশ্বিক বিনোদন জগতে নিজের অবস্থান দৃঢ় করেছেন।

আরও পড়ুনঃ  আইনশৃঙ্খলা উন্নয়নে তিন মেয়াদি পরিকল্পনা সরকারের

২০০২ সালে তামিল চলচ্চিত্র ‘থামিজান’ দিয়ে অভিনয় জীবন শুরু করেন তিনি। এরপর বলিউডে প্রবেশ করে ‘ফ্যাশন’, ‘বার্ফি’, ‘মেরি কম’‘দ্য স্কাই ইজ পিংক’-এর মতো চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।

পরবর্তীতে তিনি আন্তর্জাতিক ধারার কাজেও যুক্ত হন। মার্কিন টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’ দিয়ে হলিউডে যাত্রা শুরু করে পরে ‘সিটাডেল’‘দ্য ম্যাট্রিক্স রিসারেকশনস’-এর মতো বড় প্রজেক্টে কাজ করেন। বর্তমানে তিনি নতুন সিরিজ ‘হুইটলি’ নিয়ে ব্যস্ত রয়েছেন।

আরও পড়ুনঃ  ১৮০ দিনের কর্মসূচিতে মৎস্য-প্রাণিসম্পদ খাতে দৃশ্যমান অগ্রগতি

অভিনয়ের পাশাপাশি প্রিয়াঙ্কা একজন প্রযোজক, গায়িকা ও লেখক হিসেবেও পরিচিত। তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান পার্পল প্যাবল পিকচার্স আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হয়েছে। ‘দ্য হোয়াইট টাইগার’ প্রযোজনার মাধ্যমে তারা অস্কার মনোনয়নও অর্জন করেছিল।

আরও পড়ুনঃ  দুদকের মামলায় কারাগারে, বান্দরবান সদরের পিআইও সাময়িক বরখাস্ত