ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জাইমা রহমানের জন্মদিনে ৫৪৮ ছাত্রীর হাতে সাইকেল, বিনামূল্যে চক্ষুসেবা পেলেন ৪ হাজার মানুষ গোপালগঞ্জে পিকআপ-অটোভ্যান সংঘর্ষে বাবা-মেয়ের মৃত্যু ৫০০ কোটি রুপির লেনদেনের অডিও ঘিরে বিতর্ক, বিজেপি-শিবসেনার সম্পর্কে টানাপোড়েন যুক্তরাষ্ট্র ভুল হিসাবের ফাঁদে পড়েছে, বললেন ইরানের পার্লামেন্ট স্পিকার চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন জামালপুরে ২১৭ বোতল ভারতীয় মদ জব্দ, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৫ স্টারলিংক নিয়ে ইলন মাস্কের অভিযোগ, ইউক্রেনের ড্রোন হামলায় ব্যবহারের দাবি গুলিকাণ্ডের পর আলোচনায় টাইগার শ্রফ, ৯ কোটি রুপিতে ফ্ল্যাট বিক্রি চার বছরের সাজা এড়াতে ২০ বছর পলাতক, অবশেষে গ্রেপ্তার মাসুদ আগের কমিটি বাতিল, জাতীয় নারী শক্তির নতুন আহ্বায়ক মাহমুদা মিতু
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. শাহাদাত হোসেন। রোববার (২৫ অক্টোবর) স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের উপসচিব জুয়েল রানা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) আইন, ২০২৬-এর ৪ ধারা অনুযায়ী এ নিয়োগ দেওয়া হয়েছে। নতুন সিটি করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।

আরও পড়ুনঃ  চট্টগ্রামে নাশতা কম দেওয়াকে কেন্দ্র করে অন্তঃসত্ত্বাকে মারধরের অভিযোগ, ৯ দিন পর মৃত্যু

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, প্রশাসক হিসেবে ডা. শাহাদাত হোসেন সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ এবং সংশ্লিষ্ট দায়িত্ব পালন করবেন। এ জন্য বিধি অনুযায়ী তিনি মাসিক সম্মানী ও অন্যান্য ভাতা পাবেন।

আরও পড়ুনঃ  সিদ্ধিরগঞ্জে ফার্নেস অয়েলের গুদামে আগুন, আধা ঘণ্টায় নিয়ন্ত্রণে

এর আগে ২০২৪ সালের ৮ অক্টোবর নির্বাচন কমিশন (ইসি) ডা. শাহাদাত হোসেনকে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল।

২০২১ সালের ২৭ জানুয়ারি অনুষ্ঠিত চসিক নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে মামলা করেছিলেন শাহাদাত হোসেন। পরে জুলাই গণ-অভ্যুত্থানের পর ২০২৪ সালের ১ অক্টোবর আদালত তাঁকে মেয়র হিসেবে বিজয়ী ঘোষণা করে রায় দেন।

আরও পড়ুনঃ  ১ নভেম্বর থেকে সেন্টমার্টিন ভ্রমণের সুযোগ, রাত্রিযাপনের নিষেধাজ্ঞাও প্রত্যাহার

নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে চট্টগ্রাম সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক হিসেবে তাঁর দায়িত্ব পালনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নির্ধারণ করা হলো।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

জাইমা রহমানের জন্মদিনে ৫৪৮ ছাত্রীর হাতে সাইকেল, বিনামূল্যে চক্ষুসেবা পেলেন ৪ হাজার মানুষ

চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

আপডেটের সময়: ০৫:১২:০৭ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. শাহাদাত হোসেন। রোববার (২৫ অক্টোবর) স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের উপসচিব জুয়েল রানা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) আইন, ২০২৬-এর ৪ ধারা অনুযায়ী এ নিয়োগ দেওয়া হয়েছে। নতুন সিটি করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।

আরও পড়ুনঃ  ১ নভেম্বর থেকে সেন্টমার্টিন ভ্রমণের সুযোগ, রাত্রিযাপনের নিষেধাজ্ঞাও প্রত্যাহার

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, প্রশাসক হিসেবে ডা. শাহাদাত হোসেন সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ এবং সংশ্লিষ্ট দায়িত্ব পালন করবেন। এ জন্য বিধি অনুযায়ী তিনি মাসিক সম্মানী ও অন্যান্য ভাতা পাবেন।

আরও পড়ুনঃ  রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পাশে খড়বোঝাই গাড়িতে আগুন

এর আগে ২০২৪ সালের ৮ অক্টোবর নির্বাচন কমিশন (ইসি) ডা. শাহাদাত হোসেনকে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল।

২০২১ সালের ২৭ জানুয়ারি অনুষ্ঠিত চসিক নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে মামলা করেছিলেন শাহাদাত হোসেন। পরে জুলাই গণ-অভ্যুত্থানের পর ২০২৪ সালের ১ অক্টোবর আদালত তাঁকে মেয়র হিসেবে বিজয়ী ঘোষণা করে রায় দেন।

আরও পড়ুনঃ  হিমছড়িতে সাগরে ডুবে নিখোঁজ ৬ পর্যটকের ৪ জনের মরদেহ উদ্ধার

নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে চট্টগ্রাম সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক হিসেবে তাঁর দায়িত্ব পালনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নির্ধারণ করা হলো।