ঢাকা ০৭:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
আজকের শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ নেতৃত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ২১৮ মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার অভিযোগ, জিএম কাদেরের নিন্দা ট্রাকচালক হোসেন হত্যা মামলা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু সরকার অনুমতি দিলে প্রয়োজনে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি আগামী অর্থবছরের মধ্যে বদলে যাবে স্বাস্থ্যসেবার চিত্র: স্বাস্থ্যমন্ত্রী ৩.৮২ সিজিপিএ নিয়ে মাস্টার্স সম্পন্ন, তামান্নাকে অভিনন্দন সাদিক কায়েমের সুনামগঞ্জে ওসি আমিনুলের পাঁচতলা বাড়ি, অবৈধ সম্পদের অভিযোগে তদন্ত দাবি শেরপুরের গারো পাহাড়ে ২৯-৩০ অক্টোবর তীর্থোৎসব, প্রস্তুতি শেষ পর্যায়ে ২৮ অক্টোবর নিহতদের স্মরণে শফিকুর রহমানের বিবৃতি, জামায়াতের দুই দিনের কর্মসূচি
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

চার বছরের সাজা এড়াতে ২০ বছর পলাতক, অবশেষে গ্রেপ্তার মাসুদ

বগুড়ার ধুনট উপজেলায় মাদক মামলায় চার বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মাসুদ মিয়াকে দীর্ঘ ২০ বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ। ৫৫ বছর বয়সী এই আসামিকে গাজীপুরের কালিয়াকৈর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

শনিবার (২৪ অক্টোবর) ধুনট থানা-পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। রোববার (২৫ অক্টোবর) বেলা ১১টার দিকে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাঁকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  সুনামগঞ্জ সীমান্তে মানবপাচারকারীসহ আটক ৩, পালালেন দুই দালাল

গ্রেপ্তার মাসুদ মিয়া ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়নের বেড়েরবাড়ি বুড়িভিটা গ্রামের বুলু মিয়ার ছেলে।

যেভাবে পলাতক হন মাসুদ

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০০৪ সালে মাদকদ্রব্য বিক্রির সময় তৎকালীন শাহজাহানপুর থানা-পুলিশের হাতে গ্রেপ্তার হন মাসুদ মিয়া। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে জননিরাপত্তা আইনে মামলা করা হয়।

আরও পড়ুনঃ  ঋণ নিতে ব্যর্থ হয়ে ব্যাংকের ভল্ট ভাঙার চেষ্টা, আটক ইলেকট্রিক মিস্ত্রি

পরবর্তী সময়ে ২০০৬ সালে বগুড়ার বিশেষ ট্রাইব্যুনাল আদালত ওই মামলায় তাঁকে চার বছরের সশ্রম কারাদণ্ড দেন। তবে রায় ঘোষণার আগেই উচ্চ আদালত থেকে জামিনে মুক্ত হয়ে আত্মগোপনে চলে যান তিনি।

এরপর দীর্ঘ ২০ বছর ধরে ছদ্মবেশে ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকায় অবস্থান করে সাজা এড়িয়ে চলছিলেন বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুনঃ  মোহাম্মদপুরে ২৪ ঘণ্টায় নারী-পুরুষ ও কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাজীপুরের কালিয়াকৈর থেকে দীর্ঘদিন ধরে পলাতক থাকা সাজাপ্রাপ্ত আসামি মাসুদ মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে রোববার তাঁকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

আজকের শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ নেতৃত্ব: রাষ্ট্রপতি

চার বছরের সাজা এড়াতে ২০ বছর পলাতক, অবশেষে গ্রেপ্তার মাসুদ

আপডেটের সময়: ০৫:০২:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

বগুড়ার ধুনট উপজেলায় মাদক মামলায় চার বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মাসুদ মিয়াকে দীর্ঘ ২০ বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ। ৫৫ বছর বয়সী এই আসামিকে গাজীপুরের কালিয়াকৈর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

শনিবার (২৪ অক্টোবর) ধুনট থানা-পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। রোববার (২৫ অক্টোবর) বেলা ১১টার দিকে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাঁকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  আমিনবাজারে ল্যান্ডফিলের ৮০০ লিটার ডিজেল পাচারের চেষ্টা, ট্রাকচালক আটক

গ্রেপ্তার মাসুদ মিয়া ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়নের বেড়েরবাড়ি বুড়িভিটা গ্রামের বুলু মিয়ার ছেলে।

যেভাবে পলাতক হন মাসুদ

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০০৪ সালে মাদকদ্রব্য বিক্রির সময় তৎকালীন শাহজাহানপুর থানা-পুলিশের হাতে গ্রেপ্তার হন মাসুদ মিয়া। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে জননিরাপত্তা আইনে মামলা করা হয়।

আরও পড়ুনঃ  সুনামগঞ্জ সীমান্তে মানবপাচারকারীসহ আটক ৩, পালালেন দুই দালাল

পরবর্তী সময়ে ২০০৬ সালে বগুড়ার বিশেষ ট্রাইব্যুনাল আদালত ওই মামলায় তাঁকে চার বছরের সশ্রম কারাদণ্ড দেন। তবে রায় ঘোষণার আগেই উচ্চ আদালত থেকে জামিনে মুক্ত হয়ে আত্মগোপনে চলে যান তিনি।

এরপর দীর্ঘ ২০ বছর ধরে ছদ্মবেশে ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকায় অবস্থান করে সাজা এড়িয়ে চলছিলেন বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুনঃ  নিখোঁজের পর সেতুর নিচে অচেতন অবস্থায় উদ্ধার, হাসপাতালে নেওয়ার পথে মাদ্রাসাশিক্ষকের মৃত্যু