দীর্ঘদিন সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসাধীন থাকার পর আগামী ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস।
বুধবার রাত ৯টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে বলে জানিয়েছেন মির্জা আব্বাসের একান্ত সচিব মিজানুর রহমান সোহেল।
তিনি জানান, মেডিকেল বোর্ডের পরামর্শ ও চিকিৎসকদের প্রচেষ্টায় মির্জা আব্বাস বর্তমানে সুস্থতার পথে রয়েছেন। দীর্ঘ চিকিৎসা শেষে তার দেশে ফেরার খবরে পরিবার, শুভাকাঙ্ক্ষী ও রাজনৈতিক সহযোদ্ধাদের মধ্যে স্বস্তি ও আনন্দ বিরাজ করছে।
মিজানুর রহমান সোহেল আরও জানান, মির্জা আব্বাসের পূর্ণ সুস্থতা ও নিরাপদে দেশে ফেরার জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।
দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন মির্জা আব্বাস। এ কারণে সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় তিনি চিকিৎসা নিয়েছেন।
প্রতিবেদকের নাম 


















