ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ফরিদপুরে স্বামী হত্যায় স্ত্রীসহ চারজনের যাবজ্জীবন ইসরাইলি হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার নিহত আনিসুল হক ও স্বার্থসংশ্লিষ্টদের ২৩ ব্যাংক হিসাবে ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন রাশেদ খাঁনকে নির্যাতনের অভিযোগ তদন্ত করা হচ্ছে: চিফ প্রসিকিউটর সরকারি হাসপাতালের জরুরি বিভাগে ছাদের প্লাস্টার ধসে আহত ৫ আমির হামজার বক্তব্যে ক্ষুব্ধ এমপি ফরিদা ইয়াসমিন, মানহানির মামলার হুঁশিয়ারি স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়ার পথে মির্জা আব্বাস ইউএনও অফিসে ব্যতিক্রমী ব্যানার, লেখা ‘বিনা অনুমতিতে প্রবেশ করুন’ রাসায়নিক সার-কীটনাশকের যথেচ্ছ ব্যবহার রোধে সচেতন হওয়ার আহ্বান রাষ্ট্রপতির গাজায় ধসে পড়ার ঝুঁকিতে প্রায় দুই হাজার ভবন
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু, গ্রেপ্তার ২

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৪:০৮:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৪ সময় দেখুন

রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইয়ের সময় রিকশা থেকে পড়ে শিক্ষিকা রনজিনা পারভীনের (৫৫) মৃত্যুর ঘটনায় দুই সন্দেহভাজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের কাছ থেকে ছিনতাই করা মালামাল, ব্যবহৃত মোটরসাইকেল ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম।

আরও পড়ুনঃ  আবারও বাড়ল স্বর্ণের দাম

তিনি জানান, রাজধানীর একটি এলাকায় অভিযান চালিয়ে ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত মোটরসাইকেলসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।

গ্রেপ্তারদের বিষয়ে বিস্তারিত তথ্য বুধবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হবে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

আরও পড়ুনঃ  আগামী পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা

পুলিশের তথ্য অনুযায়ী, গত ২৯ আগস্ট সকাল সাড়ে ৬টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা রিকশায় থাকা রনজিনা পারভীনের ব্যাগ ধরে টান দেয়। আকস্মিক ওই ঘটনায় তিনি রিকশা থেকে সড়কে পড়ে গুরুতর আহত হন।

পরে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ  শি জিনপিংয়ের বিশেষ বিমান ও বুলেটপ্রুফ গাড়িতে যেসব সুবিধা

নিহত রনজিনা পারভীন বগুড়া থেকে ঢাকায় এসেছিলেন ফার্মগেটের একটি হাসপাতালে যাওয়ার উদ্দেশ্যে। তিনি বগুড়ার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

এ ঘটনায় ৩০ আগস্ট নিহতের পরিবারের পক্ষ থেকে রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করা হয়। ওই মামলার তদন্তের অংশ হিসেবে অভিযান চালিয়ে দুই সন্দেহভাজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ফরিদপুরে স্বামী হত্যায় স্ত্রীসহ চারজনের যাবজ্জীবন

ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু, গ্রেপ্তার ২

আপডেটের সময়: ০৪:০৮:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইয়ের সময় রিকশা থেকে পড়ে শিক্ষিকা রনজিনা পারভীনের (৫৫) মৃত্যুর ঘটনায় দুই সন্দেহভাজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের কাছ থেকে ছিনতাই করা মালামাল, ব্যবহৃত মোটরসাইকেল ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম।

আরও পড়ুনঃ  ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি

তিনি জানান, রাজধানীর একটি এলাকায় অভিযান চালিয়ে ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত মোটরসাইকেলসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।

গ্রেপ্তারদের বিষয়ে বিস্তারিত তথ্য বুধবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হবে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

আরও পড়ুনঃ  বিদ্যুৎ-জ্বালানি সংকট বৈশ্বিক, সমাধানে সরকার কাজ করছে: প্রধানমন্ত্রী