ঢাকা ১১:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

জকসুর ভিপি-জিএস-এজিএসের বিরুদ্ধে শিক্ষক হেনস্তার অভিযোগ, শাস্তি দাবি ছাত্রদলের

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) ভিপি, জিএস ও এজিএসের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের শারীরিকভাবে হেনস্তা এবং ‘মব’ তৈরির চেষ্টার অভিযোগ তুলে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

শনিবার (৮ আগস্ট) জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য (সহদপ্তর সম্পাদক) মো. ফজলে রাব্বী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৪ আগস্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে একটি কর্মসূচি চলাকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, সহকারী প্রক্টরসহ শিক্ষকরা উপস্থিত ছিলেন। অডিটোরিয়ামে জায়গা না থাকায় এবং জকসুর ভিপির নিরাপত্তার স্বার্থে গেট বন্ধ রাখা হয়।

আরও পড়ুনঃ  জুলাই গণঅভ্যুত্থান সফল হয়েছিল তারেক রহমানের নেতৃত্বেই

ছাত্রদলের অভিযোগ, ভেতরে জায়গা না থাকা সত্ত্বেও জকসুর ভিপি রিয়াজুল, জিএস আরিফ ও এজিএস মাসুদের নেতৃত্বে গেট খোলার জন্য ধাক্কাধাক্কি ও লাথি দেওয়ার ঘটনা ঘটে। এতে ভেতরে থাকা প্রক্টর, সহকারী প্রক্টর ও অন্যান্য শিক্ষক বাইরে আসেন।

বিজ্ঞপ্তিতে আরও দাবি করা হয়, পরে জকসুর ভিপি রিয়াজুল ও জিএস আরিফ প্রক্টরের সঙ্গে শারীরিকভাবে হেনস্তামূলক আচরণ করেন। একই সময়ে শিক্ষকরা ‘মব’ পরিস্থিতির মুখে পড়েন বলেও অভিযোগ করেছে ছাত্রদল।

আরও পড়ুনঃ  রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে জোরালো আলোচনা, আলোচনায় মির্জা ফখরুল

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল দাবি করেছে, সারাদেশে ছাত্রশিবিরের ‘সন্ত্রাস ও মবের ধারাবাহিকতায়’ শিক্ষকদের ওপর এ হামলার ঘটনা ঘটেছে। তাদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত জকসুর ভিপি, জিএস ও এজিএস এমন কর্মকাণ্ডে জড়িয়ে তাদের দায়িত্ব ও পদমর্যাদার পরিপন্থী আচরণ করেছেন।

ঘটনার সঙ্গে জকসুর ভিপি রিয়াজুল, জিএস আরিফ ও এজিএস মাসুদসহ ঘটনাস্থলে উপস্থিত ছাত্রশিবিরের কর্মীদের বিচারের দাবি জানিয়েছে ছাত্রদল। পাশাপাশি তাদের ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা এবং জকসুর ব্যানার কোনো ‘সন্ত্রাসী কর্মকাণ্ডে’ ব্যবহার করতে না দেওয়ার দাবিও জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  ‘৫ আগস্ট বিজয় ও গণতন্ত্র পুনরুদ্ধারের দিন’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত দাবি জানানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

তবে প্রেস বিজ্ঞপ্তিতে উত্থাপিত অভিযোগের বিষয়ে জকসুর সংশ্লিষ্ট নেতাদের বক্তব্য জানা যায়নি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

জকসুর ভিপি-জিএস-এজিএসের বিরুদ্ধে শিক্ষক হেনস্তার অভিযোগ, শাস্তি দাবি ছাত্রদলের

আপডেটের সময়: ০৯:২২:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) ভিপি, জিএস ও এজিএসের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের শারীরিকভাবে হেনস্তা এবং ‘মব’ তৈরির চেষ্টার অভিযোগ তুলে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

শনিবার (৮ আগস্ট) জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য (সহদপ্তর সম্পাদক) মো. ফজলে রাব্বী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৪ আগস্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে একটি কর্মসূচি চলাকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, সহকারী প্রক্টরসহ শিক্ষকরা উপস্থিত ছিলেন। অডিটোরিয়ামে জায়গা না থাকায় এবং জকসুর ভিপির নিরাপত্তার স্বার্থে গেট বন্ধ রাখা হয়।

আরও পড়ুনঃ  জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে দেশকে নতুন করে স্বাধীন করেছেন: গণপূর্তমন্ত্রী

ছাত্রদলের অভিযোগ, ভেতরে জায়গা না থাকা সত্ত্বেও জকসুর ভিপি রিয়াজুল, জিএস আরিফ ও এজিএস মাসুদের নেতৃত্বে গেট খোলার জন্য ধাক্কাধাক্কি ও লাথি দেওয়ার ঘটনা ঘটে। এতে ভেতরে থাকা প্রক্টর, সহকারী প্রক্টর ও অন্যান্য শিক্ষক বাইরে আসেন।

বিজ্ঞপ্তিতে আরও দাবি করা হয়, পরে জকসুর ভিপি রিয়াজুল ও জিএস আরিফ প্রক্টরের সঙ্গে শারীরিকভাবে হেনস্তামূলক আচরণ করেন। একই সময়ে শিক্ষকরা ‘মব’ পরিস্থিতির মুখে পড়েন বলেও অভিযোগ করেছে ছাত্রদল।

আরও পড়ুনঃ  রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা বিল পাস, চীন-ভারতে শতভাগ শুল্কের শঙ্কা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল দাবি করেছে, সারাদেশে ছাত্রশিবিরের ‘সন্ত্রাস ও মবের ধারাবাহিকতায়’ শিক্ষকদের ওপর এ হামলার ঘটনা ঘটেছে। তাদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত জকসুর ভিপি, জিএস ও এজিএস এমন কর্মকাণ্ডে জড়িয়ে তাদের দায়িত্ব ও পদমর্যাদার পরিপন্থী আচরণ করেছেন।

ঘটনার সঙ্গে জকসুর ভিপি রিয়াজুল, জিএস আরিফ ও এজিএস মাসুদসহ ঘটনাস্থলে উপস্থিত ছাত্রশিবিরের কর্মীদের বিচারের দাবি জানিয়েছে ছাত্রদল। পাশাপাশি তাদের ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা এবং জকসুর ব্যানার কোনো ‘সন্ত্রাসী কর্মকাণ্ডে’ ব্যবহার করতে না দেওয়ার দাবিও জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান