ঢাকা ০৪:০০ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

জর্জিয়ায় দ্বিতীয়বারের মতো সিনেটর নির্বাচিত জন অসফ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:৩৯:১১ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ৩০ সময় দেখুন

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জর্জিয়া অঙ্গরাজ্যের গুরুত্বপূর্ণ সিনেট আসনে জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জন অসফ। রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ও কংগ্রেসম্যান মাইক কলিন্সকে হারিয়ে দ্বিতীয় মেয়াদে সিনেটর নির্বাচিত হয়েছেন তিনি।

মধ্যবর্তী নির্বাচনে আলোচিত প্রতিদ্বন্দ্বিতাগুলোর একটি ছিল জর্জিয়ার এই সিনেট আসন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত মাইক কলিন্সের বিরুদ্ধে প্রচারের সময় শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী মতাদর্শে বিশ্বাসী ব্যক্তিদের সঙ্গে কথিত সম্পর্ক নিয়ে সমালোচনা হয়।

অন্যদিকে, জন অসফের নির্বাচনী প্রচারে গুরুত্ব পেয়েছে জীবনযাত্রার ব্যয় কমানো, স্বাস্থ্যসেবা এবং সরকারি কর্মকাণ্ডে জবাবদিহি নিশ্চিত করার বিষয়গুলো। কলিন্স তাঁর প্রচারে প্রেসিডেন্ট ট্রাম্পের রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন এবং অভিবাসন আইন কঠোরভাবে প্রয়োগের ওপর জোর দেন।

আরও পড়ুনঃ  ওমান উপসাগরে জ্বলন্ত জাহাজ থেকে ২২ ক্রুকে উদ্ধার

২০২১ সাল থেকে সিনেটর অসফ

২০২১ সাল থেকে সিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন জন অসফ। তিনি জর্জিয়া অঙ্গরাজ্যের প্রথম ইহুদি সিনেটর।

২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জর্জিয়ার ভোটাররা সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনকে সমর্থন করেছিলেন। তবে চার বছর পর ২০২৪ সালের নির্বাচনে অল্প ব্যবধানে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে রায় দেন অঙ্গরাজ্যটির ভোটাররা। এমন একটি অঙ্গরাজ্যে অসফকে পরাজিত করা রিপাবলিকানদের অন্যতম লক্ষ্য ছিল।

অসফের পুনর্নির্বাচনের ফলে জর্জিয়ার আরেক ডেমোক্র্যাট সিনেটর রাফায়েল ওয়ার্নকের সঙ্গে আবারও সিনেটে কাজ করবেন তিনি। জর্জিয়ার প্রথম কৃষ্ণাঙ্গ সিনেটর ওয়ার্নকও ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়টি বিবেচনা করছেন বলে আলোচনা রয়েছে। একই নির্বাচনে ডেমোক্র্যাট দলের সম্ভাব্য প্রার্থী হিসেবে অসফের নামও আলোচনায় এসেছে।

আরও পড়ুনঃ  কারাগারে কুরআন-বাইবেল পড়ছেন নিকোলাস মাদুরো

ভোট গণনায় এগিয়ে ছিলেন অসফ

অ্যাসোসিয়েটেড প্রেসের তথ্য অনুযায়ী, ৫৬ শতাংশ ভোট গণনা শেষে জন অসফ ৬৩ শতাংশ ভোট পেয়ে এগিয়ে ছিলেন। তাঁর প্রতিদ্বন্দ্বী মাইক কলিন্স পেয়েছিলেন ২৯ শতাংশ ভোট।

যুক্তরাষ্ট্রের কংগ্রেসে এবং দেশটির দক্ষিণাঞ্চলে ডেমোক্র্যাটদের রাজনৈতিক অবস্থানের জন্য জর্জিয়ার সিনেট আসনগুলো গুরুত্বপূর্ণ। দক্ষিণাঞ্চলের বেশির ভাগ অঙ্গরাজ্য ঐতিহাসিকভাবে রিপাবলিকানদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।

আরও পড়ুনঃ  টঙ্গীতে তিন সাংবাদিককে তিন ঘণ্টা আটকে রেখে নির্যাতনের অভিযোগ

জর্জিয়ায় ট্রাম্পের নির্বাচনী ফল নিয়ে মামলা

২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জর্জিয়ায় অল্প ব্যবধানে জয় পান ডোনাল্ড ট্রাম্প। এর আগে ২০২০ সালের নির্বাচনে অঙ্গরাজ্যটিতে জো বাইডেনের কাছে পরাজিত হন তিনি।

২০২০ সালের নির্বাচনে হারের পর জর্জিয়ার ফল পাল্টে দেওয়ার চেষ্টার অভিযোগে ২০২৩ সালে ট্রাম্পসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছিল। অভিযোগ ছিল, ট্রাম্পের পক্ষে নির্বাচনের ফল পুনর্গণনার জন্য অঙ্গরাজ্যের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার ওপর চাপ প্রয়োগ করা হয়েছিল।

তবে ২০২৫ সালে ট্রাম্প আবার প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর মামলাটি খারিজ হয়ে যায়।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

কুষ্টিয়ায় বৃদ্ধাকে অচেতন করে ১০ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট, গ্রেপ্তার ৬

জর্জিয়ায় দ্বিতীয়বারের মতো সিনেটর নির্বাচিত জন অসফ

আপডেটের সময়: ০৮:৩৯:১১ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জর্জিয়া অঙ্গরাজ্যের গুরুত্বপূর্ণ সিনেট আসনে জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জন অসফ। রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ও কংগ্রেসম্যান মাইক কলিন্সকে হারিয়ে দ্বিতীয় মেয়াদে সিনেটর নির্বাচিত হয়েছেন তিনি।

মধ্যবর্তী নির্বাচনে আলোচিত প্রতিদ্বন্দ্বিতাগুলোর একটি ছিল জর্জিয়ার এই সিনেট আসন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত মাইক কলিন্সের বিরুদ্ধে প্রচারের সময় শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী মতাদর্শে বিশ্বাসী ব্যক্তিদের সঙ্গে কথিত সম্পর্ক নিয়ে সমালোচনা হয়।

অন্যদিকে, জন অসফের নির্বাচনী প্রচারে গুরুত্ব পেয়েছে জীবনযাত্রার ব্যয় কমানো, স্বাস্থ্যসেবা এবং সরকারি কর্মকাণ্ডে জবাবদিহি নিশ্চিত করার বিষয়গুলো। কলিন্স তাঁর প্রচারে প্রেসিডেন্ট ট্রাম্পের রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন এবং অভিবাসন আইন কঠোরভাবে প্রয়োগের ওপর জোর দেন।

আরও পড়ুনঃ  রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, আরামকো টাওয়ারে আঘাতের দাবি

২০২১ সাল থেকে সিনেটর অসফ

২০২১ সাল থেকে সিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন জন অসফ। তিনি জর্জিয়া অঙ্গরাজ্যের প্রথম ইহুদি সিনেটর।

২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জর্জিয়ার ভোটাররা সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনকে সমর্থন করেছিলেন। তবে চার বছর পর ২০২৪ সালের নির্বাচনে অল্প ব্যবধানে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে রায় দেন অঙ্গরাজ্যটির ভোটাররা। এমন একটি অঙ্গরাজ্যে অসফকে পরাজিত করা রিপাবলিকানদের অন্যতম লক্ষ্য ছিল।

অসফের পুনর্নির্বাচনের ফলে জর্জিয়ার আরেক ডেমোক্র্যাট সিনেটর রাফায়েল ওয়ার্নকের সঙ্গে আবারও সিনেটে কাজ করবেন তিনি। জর্জিয়ার প্রথম কৃষ্ণাঙ্গ সিনেটর ওয়ার্নকও ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়টি বিবেচনা করছেন বলে আলোচনা রয়েছে। একই নির্বাচনে ডেমোক্র্যাট দলের সম্ভাব্য প্রার্থী হিসেবে অসফের নামও আলোচনায় এসেছে।

আরও পড়ুনঃ  যুক্তরাষ্ট্রের নির্বাচনে পাঁচ হিজাবি নারীর ঐতিহাসিক জয়