ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চাহিদামতো টাকা তুলতে পারবেন ন্যাশনাল ব্যাংকের গ্রাহকরা আলেমদের বিভক্তি দূর করে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান আবরার হত্যা মামলায় শিশির মনিরের ভূমিকা নিয়ে প্রশ্ন, বহিষ্কারের দাবি রাশেদের বাংলাদেশ-যুক্তরাজ্য সংসদীয় সহযোগিতা বাড়াতে ব্রিটিশ আইনপ্রণেতাদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান এনসিটি ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জের অভিযোগ মাত্র ৮৫২ মিটারের জন্য রক্ষা, ভারতের স্যাটেলাইটের ধ্বংসাবশেষ এড়াল বাংলাদেশ স্যাটেলাইট-১ দুই মাসের সর্বনিম্নের পর বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল ডিসেম্বর ঘিরে দেশজুড়ে সাঁড়াশি অভিযান, এক মাসে গ্রেপ্তার ৫৩ হাজার স্বামীকে খুঁজতে ভারতে গিয়ে জানলেন তাঁর আগেই সংসার, থাই নারীর ৬০ লাখ রুপি দেওয়ার অভিযোগ ঢাকা-জাকার্তা সরাসরি ফ্লাইট চালুর সম্ভাবনা খতিয়ে দেখছে ইন্দোনেশিয়া
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

জীবননাশের শঙ্কা, জিয়াউলকে একা প্রিজন ভ্যানে না আনার আবেদন

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:৩৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • ৭ সময় দেখুন

কারাগার থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা-নেওয়ার পথে জীবননাশের আশঙ্কা প্রকাশ করে অন্য আসামিদের সঙ্গে একই প্রিজন ভ্যানে করে হাজির করার আবেদন করেছেন মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার সাবেক এনটিএমসি মহাপরিচালক মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান।

তবে নিরাপত্তাঝুঁকি থাকলে জিয়াউল আহসানকে সশরীরে ট্রাইব্যুনালে না এনে কারাগার থেকেই অডিও-ভিজ্যুয়াল সংযোগের মাধ্যমে শুনানিতে অংশ নেওয়ার প্রস্তাব দিয়েছে রাষ্ট্রপক্ষ। উভয় পক্ষের বক্তব্য শুনে আবেদনটির বিষয়ে আদেশের জন্য রেখেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ট্রাইব্যুনালে এ আবেদনের শুনানি হয়।

জিয়াউল আহসানের পক্ষে তার বোন ও সুপ্রিম কোর্টের আইনজীবী নাজনীন নাহার বলেন, ২০২৪ সালের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম শুরুর পর থেকে কেরানীগঞ্জ কারাগার থেকে বন্দিদের সাধারণত একসঙ্গে প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে আনা-নেওয়া করা হয়। কিন্তু গত ১৬ সেপ্টেম্বর থেকে জিয়াউল আহসানকে আলাদা গাড়িতে একা আনা-নেওয়া করা হচ্ছে।

আরও পড়ুনঃ  ফ্যামিলি কার্ডের সমন্বয়ে ২৮ লাখ ৫০ হাজার মানুষ দারিদ্র্যমুক্ত হতে পারে: বিশ্বব্যাংক

তিনি বলেন, অন্য বন্দিদের সঙ্গে একইভাবে আনা-নেওয়া করা হলেও জিয়াউলকে কেন আলাদা গাড়িতে নেওয়া হচ্ছে, তা বোধগম্য নয়। একা প্রিজন ভ্যানে আনা-নেওয়া তার জন্য নিরাপত্তাঝুঁকি তৈরি করছে দাবি করে অন্য আসামিদের সঙ্গে একই গাড়িতে তাকে আনা-নেওয়ার আবেদন জানান তিনি।

শুনানির একপর্যায়ে কাঠগড়ায় থাকা জিয়াউল আহসান নিজে কথা বলার অনুমতি চান। ট্রাইব্যুনালের অনুমতি পেয়ে তিনি বলেন, তাকে একা একটি গাড়িতে আনার পেছনে এমন আশঙ্কা রয়েছে যে, যাত্রাপথে তার সঙ্গে কোনো ঘটনা ঘটিয়ে পরে সেই ঘটনার দায় তার ওপর চাপানো হতে পারে।

আরও পড়ুনঃ  বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ

রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর গাজী এমএইচ তামীম বলেন, জিয়াউল আহসান নিজেই ট্রাইব্যুনালে তার নিরাপত্তা নিয়ে আশঙ্কার কথা জানিয়েছেন। এ কারণে তাকে কারাগার থেকে সশরীরে ট্রাইব্যুনালে না এনে অডিও-ভিজ্যুয়াল কনফারেন্সের মাধ্যমে মামলার কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ দেওয়া যেতে পারে।

তিনি বলেন, কারাগার থেকেই ভিডিও সংযোগের মাধ্যমে আসামিকে ট্রাইব্যুনালের কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ রয়েছে। এতে তার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিচারিক কার্যক্রমও চালিয়ে যাওয়া সম্ভব।

রাষ্ট্রপক্ষ আরও জানায়, অন্য আসামিরা এ ধরনের জীবননাশের আশঙ্কার কথা জানাননি। জিয়াউল আহসান যেহেতু নিজেই নিরাপত্তাঝুঁকির কথা বলেছেন, তাই তাকে কারাগারে রেখেই ভার্চ্যুয়াল শুনানির ব্যবস্থা করা যেতে পারে।

আরও পড়ুনঃ  বাংলাদেশে টয়োটার গাড়ি উৎপাদন কারখানা স্থাপনের পরিকল্পনা

এদিকে শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যার অভিযোগে জিয়াউল আহসানের বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ পর্যায়ে রয়েছে। মামলার সর্বশেষ সাক্ষী তদন্ত কর্মকর্তার জবানবন্দি শেষ হয়েছে। এখন তার জেরা শুরু হওয়ার কথা রয়েছে।

তদন্ত কর্মকর্তার জেরা শেষ হলে মামলার সাক্ষ্যগ্রহণ পর্ব শেষ হবে। এরপর মামলার পরবর্তী ধাপের কার্যক্রম শুরু হবে। জিয়াউল আহসানের বিরুদ্ধে গুম, হত্যা ও নির্যাতনের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরও কয়েকটি মামলা চলমান রয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

চাহিদামতো টাকা তুলতে পারবেন ন্যাশনাল ব্যাংকের গ্রাহকরা

জীবননাশের শঙ্কা, জিয়াউলকে একা প্রিজন ভ্যানে না আনার আবেদন

আপডেটের সময়: ০৫:৩৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬

কারাগার থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা-নেওয়ার পথে জীবননাশের আশঙ্কা প্রকাশ করে অন্য আসামিদের সঙ্গে একই প্রিজন ভ্যানে করে হাজির করার আবেদন করেছেন মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার সাবেক এনটিএমসি মহাপরিচালক মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান।

তবে নিরাপত্তাঝুঁকি থাকলে জিয়াউল আহসানকে সশরীরে ট্রাইব্যুনালে না এনে কারাগার থেকেই অডিও-ভিজ্যুয়াল সংযোগের মাধ্যমে শুনানিতে অংশ নেওয়ার প্রস্তাব দিয়েছে রাষ্ট্রপক্ষ। উভয় পক্ষের বক্তব্য শুনে আবেদনটির বিষয়ে আদেশের জন্য রেখেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ট্রাইব্যুনালে এ আবেদনের শুনানি হয়।

জিয়াউল আহসানের পক্ষে তার বোন ও সুপ্রিম কোর্টের আইনজীবী নাজনীন নাহার বলেন, ২০২৪ সালের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম শুরুর পর থেকে কেরানীগঞ্জ কারাগার থেকে বন্দিদের সাধারণত একসঙ্গে প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে আনা-নেওয়া করা হয়। কিন্তু গত ১৬ সেপ্টেম্বর থেকে জিয়াউল আহসানকে আলাদা গাড়িতে একা আনা-নেওয়া করা হচ্ছে।

আরও পড়ুনঃ  বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ

তিনি বলেন, অন্য বন্দিদের সঙ্গে একইভাবে আনা-নেওয়া করা হলেও জিয়াউলকে কেন আলাদা গাড়িতে নেওয়া হচ্ছে, তা বোধগম্য নয়। একা প্রিজন ভ্যানে আনা-নেওয়া তার জন্য নিরাপত্তাঝুঁকি তৈরি করছে দাবি করে অন্য আসামিদের সঙ্গে একই গাড়িতে তাকে আনা-নেওয়ার আবেদন জানান তিনি।

শুনানির একপর্যায়ে কাঠগড়ায় থাকা জিয়াউল আহসান নিজে কথা বলার অনুমতি চান। ট্রাইব্যুনালের অনুমতি পেয়ে তিনি বলেন, তাকে একা একটি গাড়িতে আনার পেছনে এমন আশঙ্কা রয়েছে যে, যাত্রাপথে তার সঙ্গে কোনো ঘটনা ঘটিয়ে পরে সেই ঘটনার দায় তার ওপর চাপানো হতে পারে।

আরও পড়ুনঃ  ফ্যামিলি কার্ডের সমন্বয়ে ২৮ লাখ ৫০ হাজার মানুষ দারিদ্র্যমুক্ত হতে পারে: বিশ্বব্যাংক

রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর গাজী এমএইচ তামীম বলেন, জিয়াউল আহসান নিজেই ট্রাইব্যুনালে তার নিরাপত্তা নিয়ে আশঙ্কার কথা জানিয়েছেন। এ কারণে তাকে কারাগার থেকে সশরীরে ট্রাইব্যুনালে না এনে অডিও-ভিজ্যুয়াল কনফারেন্সের মাধ্যমে মামলার কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ দেওয়া যেতে পারে।

তিনি বলেন, কারাগার থেকেই ভিডিও সংযোগের মাধ্যমে আসামিকে ট্রাইব্যুনালের কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ রয়েছে। এতে তার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিচারিক কার্যক্রমও চালিয়ে যাওয়া সম্ভব।

রাষ্ট্রপক্ষ আরও জানায়, অন্য আসামিরা এ ধরনের জীবননাশের আশঙ্কার কথা জানাননি। জিয়াউল আহসান যেহেতু নিজেই নিরাপত্তাঝুঁকির কথা বলেছেন, তাই তাকে কারাগারে রেখেই ভার্চ্যুয়াল শুনানির ব্যবস্থা করা যেতে পারে।

আরও পড়ুনঃ  জিয়াউল আহসানের পক্ষে লড়তে ব্রিটিশ আইনজীবীর আবেদন