ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
আলিফের একটি চোখের দৃষ্টি পুরোপুরি নষ্টের দাবি সারজিস আলমের বর্তমান সরকারের কার্যক্রম আগের ১৭ বছরের তুলনায় ভালো: আন্দালিব রহমান পার্থ গার্ড অব অনার গ্রহণের মধ্য দিয়ে বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আন্তর্জাতিক ডিজিটাল লেনদেনে নতুন যুগ: পেপাল–পেওনিয়ার–স্ট্রাইপের সঙ্গে অংশীদারত্বের পথ খুলল প্রধানমন্ত্রীর দিল্লি সফরের অপেক্ষায় ভারত, সিদ্ধান্ত বাংলাদেশ সরকারের হাসপাতালে ভর্তি ৯৯ শতাংশ শিশুই হামের টিকা পায়নি: স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল হাসিমাখা সেই তাহসিন মাদরাসাছাত্রকে যৌন নির্যাতন অভিযুক্তকে গণপিটুনি থেকে বাঁচাতে গিয়ে ৮ পুলিশ সদস্য আহত ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৫৩৪ ‘বিশ্বকাপ কোনো পণ্য নয়, ফুটবল বিক্রির অধিকার ফিফার নেই’: উয়েফা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

টেইলর–ট্রাভিসের বিয়েতে অতিথিদের বিলাসবহুল উপহার, বাক্সে ছিল যা

পপ সুপারস্টার টেইলর সুইফট ও মার্কিন ফুটবলার ট্রাভিস কেলসির জাঁকজমকপূর্ণ বিয়ে ঘিরে বিশ্বজুড়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। এবার আলোচনায় এসেছে নবদম্পতির অতিথিদের জন্য রাখা বিলাসবহুল উপহার।

আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মূল বিয়ের আনুষ্ঠানিকতার আগে আয়োজিত রিহার্সাল ডিনারে অংশ নেওয়া অতিথিদের জন্য বিশেষ উপহারের ব্যবস্থা করেছিলেন টেইলর ও ট্রাভিস।

আরও পড়ুনঃ  বিজ্ঞাপনের চুক্তির প্রলোভনে ডেকে নির্যাতনের অভিযোগ, থানায় অভিনেত্রী স্নিগ্ধার মামলা

মার্কিন সংবাদমাধ্যম পেজ সিক্স-এর তথ্য অনুযায়ী, অতিথিদের হাতে তুলে দেওয়া হয় কালো ভেলভেটে মোড়ানো একটি বিলাসবহুল উপহারের বাক্স। বাক্সের ওপর টেইলর ও ট্রাভিসের নামের আদ্যক্ষর মিলিয়ে খোদাই করা ছিল ‘TT’

এই বিশেষ বাক্সের ভেতরে ছিল হীরাখচিত দৃষ্টিনন্দন শ্যাম্পেন গ্লাস। এছাড়া বাক্সের অভ্যন্তরে রাখা হয়েছিল একটি বিশেষ কাপড়, যাতে ছাপানো ছিল ট্রাভিস কেলসির বাড়ির পেছনের বাগানে তোলা এই তারকা জুটির বাগদানের এক্সক্লুসিভ ছবি। এর সঙ্গে রুপালি মোমের সিলমোহরযুক্ত একটি স্মারক কার্ডও ছিল।

আরও পড়ুনঃ  বন্যার্তদের পাশে দাঁড়াতে শিল্পকলায় রুনা লায়লার আবেগঘন একক কনসার্ট

টেইলর–ট্রাভিসের প্রাক-বিয়ের এই আয়োজনে উপস্থিত ছিলেন সেলেনা গোমেজ, জিজি হাদিদ, ব্র্যাডলি কুপার, জ্যাক অ্যান্টনফ ও লেনা ডানহামের মতো বিশ্বখ্যাত তারকারা। অনুষ্ঠান শেষে অনেকের হাতেই উপহারের বাক্স দেখা গেলেও এর ভেতরের সামগ্রী নিয়ে প্রকাশ্যে কেউ মন্তব্য করেননি।

আরও পড়ুনঃ  ‘আমার আল্লাহ ছাড়া কাউকে কিছু প্রমাণ করতে চাই না’

গত ৩ জুলাই নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে কঠোর নিরাপত্তা ও গোপনীয়তার মধ্য দিয়ে সম্পন্ন হয় টেইলর সুইফট ও ট্রাভিস কেলসির বিয়ের আনুষ্ঠানিকতা। ক্রিশ্চিয়ান ডিওরের কাস্টম ডিজাইনের পোশাকে সেজে ২০২৩ সাল থেকে প্রেমের সম্পর্কে থাকা এই তারকা জুটি অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

আলিফের একটি চোখের দৃষ্টি পুরোপুরি নষ্টের দাবি সারজিস আলমের

টেইলর–ট্রাভিসের বিয়েতে অতিথিদের বিলাসবহুল উপহার, বাক্সে ছিল যা

আপডেটের সময়: ০৮:২৪:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬

পপ সুপারস্টার টেইলর সুইফট ও মার্কিন ফুটবলার ট্রাভিস কেলসির জাঁকজমকপূর্ণ বিয়ে ঘিরে বিশ্বজুড়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। এবার আলোচনায় এসেছে নবদম্পতির অতিথিদের জন্য রাখা বিলাসবহুল উপহার।

আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মূল বিয়ের আনুষ্ঠানিকতার আগে আয়োজিত রিহার্সাল ডিনারে অংশ নেওয়া অতিথিদের জন্য বিশেষ উপহারের ব্যবস্থা করেছিলেন টেইলর ও ট্রাভিস।

আরও পড়ুনঃ  বন্যার্তদের পাশে দাঁড়াতে শিল্পকলায় রুনা লায়লার আবেগঘন একক কনসার্ট

মার্কিন সংবাদমাধ্যম পেজ সিক্স-এর তথ্য অনুযায়ী, অতিথিদের হাতে তুলে দেওয়া হয় কালো ভেলভেটে মোড়ানো একটি বিলাসবহুল উপহারের বাক্স। বাক্সের ওপর টেইলর ও ট্রাভিসের নামের আদ্যক্ষর মিলিয়ে খোদাই করা ছিল ‘TT’

এই বিশেষ বাক্সের ভেতরে ছিল হীরাখচিত দৃষ্টিনন্দন শ্যাম্পেন গ্লাস। এছাড়া বাক্সের অভ্যন্তরে রাখা হয়েছিল একটি বিশেষ কাপড়, যাতে ছাপানো ছিল ট্রাভিস কেলসির বাড়ির পেছনের বাগানে তোলা এই তারকা জুটির বাগদানের এক্সক্লুসিভ ছবি। এর সঙ্গে রুপালি মোমের সিলমোহরযুক্ত একটি স্মারক কার্ডও ছিল।

আরও পড়ুনঃ  ‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান, সত্যজিৎ রায়কে বললেন কিংবদন্তি নির্মাতা