পপ সুপারস্টার টেইলর সুইফট ও মার্কিন ফুটবলার ট্রাভিস কেলসির জাঁকজমকপূর্ণ বিয়ে ঘিরে বিশ্বজুড়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। এবার আলোচনায় এসেছে নবদম্পতির অতিথিদের জন্য রাখা বিলাসবহুল উপহার।
আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মূল বিয়ের আনুষ্ঠানিকতার আগে আয়োজিত রিহার্সাল ডিনারে অংশ নেওয়া অতিথিদের জন্য বিশেষ উপহারের ব্যবস্থা করেছিলেন টেইলর ও ট্রাভিস।
মার্কিন সংবাদমাধ্যম পেজ সিক্স-এর তথ্য অনুযায়ী, অতিথিদের হাতে তুলে দেওয়া হয় কালো ভেলভেটে মোড়ানো একটি বিলাসবহুল উপহারের বাক্স। বাক্সের ওপর টেইলর ও ট্রাভিসের নামের আদ্যক্ষর মিলিয়ে খোদাই করা ছিল ‘TT’।
এই বিশেষ বাক্সের ভেতরে ছিল হীরাখচিত দৃষ্টিনন্দন শ্যাম্পেন গ্লাস। এছাড়া বাক্সের অভ্যন্তরে রাখা হয়েছিল একটি বিশেষ কাপড়, যাতে ছাপানো ছিল ট্রাভিস কেলসির বাড়ির পেছনের বাগানে তোলা এই তারকা জুটির বাগদানের এক্সক্লুসিভ ছবি। এর সঙ্গে রুপালি মোমের সিলমোহরযুক্ত একটি স্মারক কার্ডও ছিল।
টেইলর–ট্রাভিসের প্রাক-বিয়ের এই আয়োজনে উপস্থিত ছিলেন সেলেনা গোমেজ, জিজি হাদিদ, ব্র্যাডলি কুপার, জ্যাক অ্যান্টনফ ও লেনা ডানহামের মতো বিশ্বখ্যাত তারকারা। অনুষ্ঠান শেষে অনেকের হাতেই উপহারের বাক্স দেখা গেলেও এর ভেতরের সামগ্রী নিয়ে প্রকাশ্যে কেউ মন্তব্য করেননি।
গত ৩ জুলাই নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে কঠোর নিরাপত্তা ও গোপনীয়তার মধ্য দিয়ে সম্পন্ন হয় টেইলর সুইফট ও ট্রাভিস কেলসির বিয়ের আনুষ্ঠানিকতা। ক্রিশ্চিয়ান ডিওরের কাস্টম ডিজাইনের পোশাকে সেজে ২০২৩ সাল থেকে প্রেমের সম্পর্কে থাকা এই তারকা জুটি অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
প্রতিবেদকের নাম 


























