ডিসেম্বর মাসে সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে থাকার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি অভিযোগ করেছেন, পাপের বোঝা বেশি বলেই যারা দেশ ছেড়ে পালিয়েছে, তারাই এখন নানা ষড়যন্ত্র করছে।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে যুব উপজেলা প্রতিনিধি সম্মেলনে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।
সম্মেলনে জামায়াত আমির বলেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারও সঙ্গে আপস করবে না তাঁর দল।
সরকারের সমালোচনা করে তিনি বলেন, জামায়াত এখনই সরকারকে ফ্যাসিস্ট বলতে চায় না। তবে ফ্যাসিস্টের রেখে যাওয়া ভাইরাস সরকারের মধ্যে রয়েছে।
স্থানীয় নির্বাচনে ভোট ডাকাতির সঙ্গে জড়িতদের ছাড় দেওয়া হবে না বলেও সতর্ক করেন তিনি।
একই সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার বলেন, ভারতের বিভিন্ন সরকারি সূত্র থেকে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে সামরিক বিমানে নিয়ে যাওয়া এবং তাঁকে নিরাপত্তা দেওয়ার বিষয়ে সংবাদ পরিবেশন করা হচ্ছে।
তিনি বলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও পলাতক শেখ হাসিনাকে নিরাপত্তা দেওয়ার বিষয়ে প্রতিবেশী দেশ হিসেবে ভারতের এমন কথা বলার কোনো অধিকার নেই বলে তিনি মনে করেন।
প্রতিবেদকের নাম 






















