ঢাকা ০৩:৪৩ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ঢাবি শহীদুল্লাহ হলে নারী হেনস্তার প্রতিবাদে দলবেঁধে খেলা দেখলেন শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ড. মুহম্মদ শহীদুল্লাহ হলে বিশ্বকাপ ফুটবল ম্যাচ দেখতে গিয়ে কয়েকজন শিক্ষার্থী ও এক নারীকে হেনস্তার অভিযোগের প্রতিবাদে দলবেঁধে মাঠে বসে খেলা দেখেছেন বিশ্ববিদ্যালয়ের একদল নারী শিক্ষার্থী।

রোববার (২৮ জুন) সকালে আর্জেন্টিনা–জর্ডান ম্যাচ দেখতে তারা শহীদুল্লাহ হল মাঠে জড়ো হন। এ সময় অংশগ্রহণকারী নারী শিক্ষার্থীদের ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয়। এর আগে শনিবার রাতে ঘটনার প্রতিবাদ জানিয়ে কর্মসূচির ঘোষণা দেন কবি সুফিয়া কামাল হল সংসদের ভিপি সানজানা চৌধুরী রাত্রী।

খেলা দেখা শেষে সানজানা চৌধুরী রাত্রী বলেন, বিশ্বকাপ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে বড় পর্দায় খেলা দেখার আয়োজন করা হয়েছে। সেই আয়োজনের অংশ হিসেবে গত শুক্রবার ফ্রান্স–নরওয়ে ম্যাচ দেখতে ২০১৭–১৮ শিক্ষাবর্ষের এক সাবেক শিক্ষার্থী তার স্ত্রীকে নিয়ে শহীদুল্লাহ হলে আসেন। কিন্তু সেখানে একজন নারী থাকার কারণে হল সংসদের সমাজসেবা সম্পাদক সাজু ও তার সহযোগীরা ওই দম্পতিকে বিভিন্ন প্রশ্ন করেন। একপর্যায়ে তারা দম্পতিকে খেলা না দেখেই হল ত্যাগ করতে বাধ্য করেন।

আরও পড়ুনঃ  বাস-ট্রাকে আগুন দিয়ে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি মেনে নেবে না সরকার: শামা ওবায়েদ

তিনি বলেন, ঘটনার পর আমরা মনে করেছি, নারীর প্রতি এ ধরনের অবমাননাকর ও বৈষম্যমূলক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাই এর প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা দলবেঁধে শহীদুল্লাহ হলের মাঠে খেলা দেখতে এসেছেন। খেলা শেষে তারা প্রক্টর অফিসে স্মারকলিপি দিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাবেন।

আরও পড়ুনঃ  ২০৩০ সালের মধ্যে দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা সরকারের

এ বিষয়ে এক ফেসবুক পোস্টে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান লিখেন, শহীদুল্লাহ হলে খেলা দেখতে আসা নারী শিক্ষার্থীদের হেনস্তা ও অশালীন মন্তব্যের প্রতিবাদে নারী শিক্ষার্থীরা মাঠে গিয়ে খেলা উপভোগ করেন।

জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব রিফাত রশিদ ফেসবুকে লিখেন, শহীদুল্লাহ হলে এত বড় সংখ্যায় নারী শিক্ষার্থীদের খেলা দেখতে যাওয়া একটি ইতিবাচক বার্তা। নারীর অধিকার প্রশ্নে এই ধরনের ঐক্য ভবিষ্যতের জন্য আশা জাগায়।

আরও পড়ুনঃ  ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বেপরোয়া গতি ও ওভারটেকিং, সাড়ে চার বছরে ১৫২ প্রাণহানি

উল্লেখ্য, গত শুক্রবার রাতে শহীদুল্লাহ হলে খেলা দেখতে গিয়ে এক সাবেক শিক্ষার্থী দম্পতিকে হেনস্তার অভিযোগ ওঠে। ভুক্তভোগীদের দাবি, তাদের বিভিন্ন প্রশ্ন করে খেলা না দেখেই হল ত্যাগ করতে বাধ্য করা হয়। তবে অভিযুক্ত সাজু মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, নিয়ম-শৃঙ্খলার স্বার্থে কেবল তাদের চলে যেতে অনুরোধ করা হয়েছিল।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ঢাবি শহীদুল্লাহ হলে নারী হেনস্তার প্রতিবাদে দলবেঁধে খেলা দেখলেন শিক্ষার্থীরা

আপডেটের সময়: ০২:০৩:০১ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ড. মুহম্মদ শহীদুল্লাহ হলে বিশ্বকাপ ফুটবল ম্যাচ দেখতে গিয়ে কয়েকজন শিক্ষার্থী ও এক নারীকে হেনস্তার অভিযোগের প্রতিবাদে দলবেঁধে মাঠে বসে খেলা দেখেছেন বিশ্ববিদ্যালয়ের একদল নারী শিক্ষার্থী।

রোববার (২৮ জুন) সকালে আর্জেন্টিনা–জর্ডান ম্যাচ দেখতে তারা শহীদুল্লাহ হল মাঠে জড়ো হন। এ সময় অংশগ্রহণকারী নারী শিক্ষার্থীদের ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয়। এর আগে শনিবার রাতে ঘটনার প্রতিবাদ জানিয়ে কর্মসূচির ঘোষণা দেন কবি সুফিয়া কামাল হল সংসদের ভিপি সানজানা চৌধুরী রাত্রী।

খেলা দেখা শেষে সানজানা চৌধুরী রাত্রী বলেন, বিশ্বকাপ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে বড় পর্দায় খেলা দেখার আয়োজন করা হয়েছে। সেই আয়োজনের অংশ হিসেবে গত শুক্রবার ফ্রান্স–নরওয়ে ম্যাচ দেখতে ২০১৭–১৮ শিক্ষাবর্ষের এক সাবেক শিক্ষার্থী তার স্ত্রীকে নিয়ে শহীদুল্লাহ হলে আসেন। কিন্তু সেখানে একজন নারী থাকার কারণে হল সংসদের সমাজসেবা সম্পাদক সাজু ও তার সহযোগীরা ওই দম্পতিকে বিভিন্ন প্রশ্ন করেন। একপর্যায়ে তারা দম্পতিকে খেলা না দেখেই হল ত্যাগ করতে বাধ্য করেন।

আরও পড়ুনঃ  নবম শ্রেণিতে ভালো ফল, ছেলেকে ২ কোটি ৩০ লাখ টাকার বিএমডব্লিউ উপহার