ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
হজের খরচ আরও কমাতে সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা: বিমান প্রতিমন্ত্রী ‘তারেক রহমান কি শেখ হাসিনা হতে চান?’—হামলার পর প্রশ্ন সারজিস আলমের প্রেমের বিরোধে কিশোরী তানজিলা হত্যা, ২৪ ঘণ্টায় গ্রেফতার ঘাতক প্রেমিক ছয় বিমা কোম্পানির আর্থিক প্রতিবেদন: পাঁচটির মুনাফা বেড়েছে, কমেছে একটির আদালতে আবেগঘন মন্তব্য লতিফ সিদ্দিকীর, ‘ফাঁসি দিয়ে দিন, আমি প্রস্তুত’ গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, ইটপাটকেলে ভাঙচুর রপ্তানি বহুমুখীকরণে বড় সাফল্য, ইসিফরজে প্রকল্পে সৃষ্টি ১ লাখ ৮০ হাজার কর্মসংস্থান ইনানীতে পাঁচতারকা হোটেল কর্মচারীর রহস্যজনক মৃত্যু, মাঠ থেকে মরদেহ উদ্ধার পাকিস্তানে পুলিশ চেকপোস্টে ভয়াবহ হামলা, নিহত ৭ পুলিশ; পাল্টা অভিযানে নিহত ৮ হামলাকারী পাবনায় সিঁদ কেটে ঘরে ঢুকে স্কুলশিক্ষিকাকে হত্যা, মরদেহ উদ্ধার টয়লেটের ট্যাংকি থেকে
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

তানজিদের ফিফটি, সিরিজ জয়ের পথে বাংলাদেশ

জিম্বাবুয়েকে ১৪৩ রানে আটকে দিয়ে সিরিজ জয়ের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত ব্যাটিংয়ে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যাচ্ছেন ওপেনার তানজিদ হাসান তামিম। ইতোমধ্যে তিনি তুলে নিয়েছেন অর্ধশতক।

রোববার জিম্বাবুয়ের বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৪৩ রান সংগ্রহ করে স্বাগতিকরা।

আরও পড়ুনঃ  প্রবাসীদের স্বার্থ রক্ষায় ইউএইর সহযোগিতা চাইল বাংলাদেশ

জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ৭২ রান করেন ডিওন মায়ার্স। এছাড়া ব্রায়ান বেনেট করেন ৪৭ রান।

ইনিংসের দ্বিতীয় ওভারেই উইকেট হারায় জিম্বাবুয়ে। এরপর দলের হাল ধরেন ব্রায়ান বেনেট ও ডিওন মায়ার্স। দ্বিতীয় উইকেটে তারা গড়েন ৭১ রানের গুরুত্বপূর্ণ জুটি। দলীয় ৭৭ রানে ফিফটির কাছাকাছি গিয়ে আউট হন বেনেট। ৩৮ বলে ৮টি চারের সাহায্যে তিনি করেন ৪৭ রান।

আরও পড়ুনঃ  প্রত্যেক শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

চার নম্বরে নেমে ব্যর্থ হন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। মাত্র ৩ রান করে তার বিদায়ের পর ১০৭ রানে তৃতীয় উইকেট হারায় স্বাগতিকরা।

অন্যদিকে, মায়ার্স ৩৮ বলে ৫টি চার ও একটি ছক্কায় তুলে নেন ফিফটি। শেষ পর্যন্ত ৫৩ বলে ৭টি চার ও দুটি ছক্কার সাহায্যে ৭৩ রান করে ইনিংসের শেষ মুহূর্তে আউট হন তিনি।

১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারেই সাজঘরে ফেরেন ওপেনার সাইফ হাসান। এরপর পারভেজ হোসেন ইমনের সঙ্গে ৫৫ রানের জুটি গড়েন তানজিদ হাসান তামিম। দলীয় ৫৯ রানে ইমন আউট হওয়ার পর অধিনায়ক তাওহীদ হৃদয়কে সঙ্গে নিয়ে বাংলাদেশকে জয়ের পথে এগিয়ে নিচ্ছেন তানজিদ।

আরও পড়ুনঃ  বসুন্ধরা থেকে সাবেক এমপি নজরুল ইসলাম গ্রেফতার, নিশ্চিত করেছে ডিবি

শেষ পর্যন্ত এই জুটি বাংলাদেশকে সিরিজ জয়ের লক্ষ্যে পৌঁছে দিতে পারে কি না, সেটিই এখন দেখার বিষয়।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

হজের খরচ আরও কমাতে সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা: বিমান প্রতিমন্ত্রী

তানজিদের ফিফটি, সিরিজ জয়ের পথে বাংলাদেশ

আপডেটের সময়: ০৭:৫৫:০২ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬

জিম্বাবুয়েকে ১৪৩ রানে আটকে দিয়ে সিরিজ জয়ের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত ব্যাটিংয়ে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যাচ্ছেন ওপেনার তানজিদ হাসান তামিম। ইতোমধ্যে তিনি তুলে নিয়েছেন অর্ধশতক।

রোববার জিম্বাবুয়ের বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৪৩ রান সংগ্রহ করে স্বাগতিকরা।

আরও পড়ুনঃ  ফ্যামিলি কার্ড নিয়োগে ভাইভা বোর্ডে ‘বহিরাগত’, স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ৭২ রান করেন ডিওন মায়ার্স। এছাড়া ব্রায়ান বেনেট করেন ৪৭ রান।

ইনিংসের দ্বিতীয় ওভারেই উইকেট হারায় জিম্বাবুয়ে। এরপর দলের হাল ধরেন ব্রায়ান বেনেট ও ডিওন মায়ার্স। দ্বিতীয় উইকেটে তারা গড়েন ৭১ রানের গুরুত্বপূর্ণ জুটি। দলীয় ৭৭ রানে ফিফটির কাছাকাছি গিয়ে আউট হন বেনেট। ৩৮ বলে ৮টি চারের সাহায্যে তিনি করেন ৪৭ রান।

আরও পড়ুনঃ  বসুন্ধরা থেকে সাবেক এমপি নজরুল ইসলাম গ্রেফতার, নিশ্চিত করেছে ডিবি

চার নম্বরে নেমে ব্যর্থ হন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। মাত্র ৩ রান করে তার বিদায়ের পর ১০৭ রানে তৃতীয় উইকেট হারায় স্বাগতিকরা।

অন্যদিকে, মায়ার্স ৩৮ বলে ৫টি চার ও একটি ছক্কায় তুলে নেন ফিফটি। শেষ পর্যন্ত ৫৩ বলে ৭টি চার ও দুটি ছক্কার সাহায্যে ৭৩ রান করে ইনিংসের শেষ মুহূর্তে আউট হন তিনি।

১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারেই সাজঘরে ফেরেন ওপেনার সাইফ হাসান। এরপর পারভেজ হোসেন ইমনের সঙ্গে ৫৫ রানের জুটি গড়েন তানজিদ হাসান তামিম। দলীয় ৫৯ রানে ইমন আউট হওয়ার পর অধিনায়ক তাওহীদ হৃদয়কে সঙ্গে নিয়ে বাংলাদেশকে জয়ের পথে এগিয়ে নিচ্ছেন তানজিদ।

আরও পড়ুনঃ  ‘খাইবার শেকান’ ক্ষেপণাস্ত্র: কেন যুক্তরাষ্ট্রের উদ্বেগের কেন্দ্রে ইরানের এই অস্ত্র?