ঢাকা ১০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জিয়ার সৈনিকরা গত ১৬-১৭ বছরে শেখ হাসিনার একটি চুলও বাঁকা করতে পারেনি: সারজিস আলম  ভারতের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, কবে, কখন ও কোথায় হবে ঐতিহাসিক ম্যাচ? বিএনপির পরিণতি শেখ হাসিনার চেয়ে আরও ভয়াবহ হবে: সারজিস বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক জোরদারে ফলপ্রসূ আলোচনা: ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর বগুড়ায় ক্লিনিককে ৬০ হাজার, ভুয়া চিকিৎসককে ১ লাখ টাকা জরিমানা আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৬৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত বন্ধ শিল্পকারখানা চালু ও বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশ হজের খরচ আরও কমাতে সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা: বিমান প্রতিমন্ত্রী ‘তারেক রহমান কি শেখ হাসিনা হতে চান?’—হামলার পর প্রশ্ন সারজিস আলমের প্রেমের বিরোধে কিশোরী তানজিলা হত্যা, ২৪ ঘণ্টায় গ্রেফতার ঘাতক প্রেমিক
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

তৃতীয় স্থান নির্ধারণী লড়াইয়ে নজর গোল্ডেন বুটে, মেসির জন্যও গুরুত্বপূর্ণ ফ্রান্স-ইংল্যান্ড ম্যাচ

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে জায়গা না পেলেও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হচ্ছে ফ্রান্স ও ইংল্যান্ড। তবে এই ম্যাচটি শুধু তৃতীয় স্থান নির্ধারণের লড়াই নয়, গোল্ডেন বুটের দৌড়েও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। আর সে কারণেই মাঠে না থেকেও আলোচনায় রয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি।

বাংলাদেশ সময় রবিবার (১৯ জুলাই) রাত ৩টায় মায়ামিতে অনুষ্ঠিত হবে ফ্রান্স-ইংল্যান্ডের এই ম্যাচ। বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচকে অনেকেই তুলনামূলক কম গুরুত্বের মনে করলেও, এবার গোল্ডেন বুটের প্রতিযোগিতা ম্যাচটিকে বাড়তি আকর্ষণ এনে দিয়েছে।

আরও পড়ুনঃ  শিক্ষিকার ভাইরাল রিলস ঘিরে তদন্তের সিদ্ধান্ত, কী বলছে শিক্ষা প্রশাসন?

বর্তমানে সর্বোচ্চ ৮ গোল করে গোল্ডেন বুটের তালিকার শীর্ষে যৌথভাবে রয়েছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপে ও আর্জেন্টিনার লিওনেল মেসি। তবে মেসির সামনে এখনও ফাইনালে খেলার সুযোগ রয়েছে। অন্যদিকে, ফ্রান্সের হয়ে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবেন এমবাপে। এই ম্যাচে গোল করতে পারলে তিনি এককভাবে শীর্ষে উঠে গোল্ডেন বুট জয়ের দৌড়ে এগিয়ে যেতে পারেন।

আরও পড়ুনঃ  ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু: জেনে নিন সময়সূচি, খরচ ও গুরুত্বপূর্ণ শর্ত

এদিকে ৬ গোল করে এখনো লড়াইয়ে আছেন ইংল্যান্ডের হ্যারি কেইন ও জুড বেলিংহাম। ফলে ব্যক্তিগত এই অর্জনের প্রতিযোগিতা ম্যাচটিকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলেছে।

ম্যাচের বড় আকর্ষণ হবে কিলিয়ান এমবাপের আক্রমণভাগের গতি ও ইংল্যান্ডের রক্ষণভাগের লড়াই। পুরো টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে থাকা এমবাপেকে থামাতে কঠিন পরীক্ষার মুখে পড়বে ইংলিশ ডিফেন্স। অন্যদিকে ইংল্যান্ড ভরসা রাখছে অভিজ্ঞ স্ট্রাইকার হ্যারি কেইন এবং মিডফিল্ডার জুড বেলিংহামের ওপর।

বিশ্বকাপে ফ্রান্স ও ইংল্যান্ডের এটি হবে চতুর্থ মুখোমুখি। আগের তিন দেখায় দুইবার জয় পেয়েছে ইংল্যান্ড, আর একবার জিতেছে ফ্রান্স। ১৯৬৬ ও ১৯৮২ বিশ্বকাপে ইংলিশরা জয় পেলেও, ২০২২ কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ২-১ গোলের জয়ে প্রতিশোধ নেয় ফরাসিরা।

আরও পড়ুনঃ  ওসমান হাদি হত্যা মামলায় প্রধান আসামির স্ত্রীর জামিন নামঞ্জুর

এবারের লড়াইয়ে তৃতীয় স্থান অর্জনের পাশাপাশি গোল্ডেন বুটের সমীকরণও নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে ফ্রান্স-ইংল্যান্ড ম্যাচটি। আর সেই কারণেই মাঠে না থাকলেও এই ম্যাচের ফলাফলের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকছেন লিওনেল মেসি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

জিয়ার সৈনিকরা গত ১৬-১৭ বছরে শেখ হাসিনার একটি চুলও বাঁকা করতে পারেনি: সারজিস আলম

তৃতীয় স্থান নির্ধারণী লড়াইয়ে নজর গোল্ডেন বুটে, মেসির জন্যও গুরুত্বপূর্ণ ফ্রান্স-ইংল্যান্ড ম্যাচ

আপডেটের সময়: ০৮:৪৪:১৫ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে জায়গা না পেলেও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হচ্ছে ফ্রান্স ও ইংল্যান্ড। তবে এই ম্যাচটি শুধু তৃতীয় স্থান নির্ধারণের লড়াই নয়, গোল্ডেন বুটের দৌড়েও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। আর সে কারণেই মাঠে না থেকেও আলোচনায় রয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি।

বাংলাদেশ সময় রবিবার (১৯ জুলাই) রাত ৩টায় মায়ামিতে অনুষ্ঠিত হবে ফ্রান্স-ইংল্যান্ডের এই ম্যাচ। বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচকে অনেকেই তুলনামূলক কম গুরুত্বের মনে করলেও, এবার গোল্ডেন বুটের প্রতিযোগিতা ম্যাচটিকে বাড়তি আকর্ষণ এনে দিয়েছে।

আরও পড়ুনঃ  ঠাকুরগাঁওয়ে পুকুরপাড়ের ঝুপড়িতে মানবেতর জীবন কাটাচ্ছেন ৮০ বছরের বিমলা রাণী