ঢাকা ০২:১৬ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ধর্মীয় পরিচয় নিয়ে বিরোধ, ৮ দিন পর দাফন হলো শুভর গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি অতীত ভুলে আমিরাতের সঙ্গে নতুন শুরুর ঘোষণা ইরানের চ্যালেঞ্জার গ্রুপে চ্যাম্পিয়ন বাংলাদেশ, সর্বোচ্চ গোলদাতা রিমন মালয়েশিয়ায় যৌথ অভিযানে বাংলাদেশিসহ ৪৭২ বিদেশি আটক জিয়াউর রহমান হত্যা মামলা: ৪৫ বছর পর মোজাফফর হোসেনকে জিজ্ঞাসাবাদ ১২ দিনে দেশে এলো ১৫ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স শি জিনপিংয়ের বিশেষ বিমান ও বুলেটপ্রুফ গাড়িতে যেসব সুবিধা লিফট ছেড়ে সিঁড়ি বেয়ে ষষ্ঠ তলায়, কৃষি মন্ত্রণালয়ের বৈঠকে প্রধানমন্ত্রী আমদানি কমিয়ে দেশীয় কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় নিহত ১০, সীমান্তজুড়ে নতুন করে উত্তেজনা

যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগের মধ্যেই দক্ষিণ লেবাননে নতুন করে ইসরাইলি সামরিক হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। বিমান হামলা, গোলাবর্ষণ ও ড্রোন অভিযানে সীমান্তবর্তী অঞ্চলে আতঙ্ক ও ধ্বংসযজ্ঞ আরও বেড়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শুক্রবার (৮ মে) দক্ষিণ লেবাননের সাইদা, নাবাতিয়েহ, টাইর এবং বেকা উপত্যকার বিভিন্ন এলাকায় এসব হামলা চালানো হয়। নিহতদের মধ্যে শিশুও রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আরও পড়ুনঃ  সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পরিবারের অভিযোগ

সাইদার আনকুন এলাকায় ইসরাইলি হামলায় দুইজন নিহত ও একজন আহত হন। জরারিয়েহ এলাকায় দুই শিশুসহ তিনজনের মৃত্যু হয়। নাবাতিয়েহ জেলার মেফদুন এলাকায় আরও একজন নিহত হন এবং একজন নারীসহ চারজন আহত হন।

হামলার আগে ইসরাইলি বাহিনী স্থানীয় বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ দেয়। এতে অনেক পরিবার নিরাপদ আশ্রয়ের দিকে যেতে শুরু করলেও, হামলা শুরুর আগেই সবাই নিরাপদ স্থানে পৌঁছাতে পারেননি। হামলার পর দক্ষিণ লেবাননের পাহাড়ি অঞ্চলে বড় বড় ধোঁয়ার কুণ্ডলী দেখা যায় এবং একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়।

আরও পড়ুনঃ  ইয়েমেনে তীব্র সংঘাত, বাড়িঘর ছাড়তে বাধ্য ৮৬ হাজার মানুষ

ইসরাইলি সেনাবাহিনীর দাবি, তারা দক্ষিণ লেবাননের অন্তত ১০ কিলোমিটার গভীর পর্যন্ত নিয়ন্ত্রণে রেখেছে। তাদের ভাষ্য অনুযায়ী, বেসামরিক এলাকার ভেতরে অবস্থান নেওয়া হিজবুল্লাহ যোদ্ধাদের লক্ষ্য করেই এসব হামলা চালানো হচ্ছে এবং উত্তর ইসরাইলকে নিরাপদ রাখাই তাদের উদ্দেশ্য।

আরও পড়ুনঃ  জুবা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড

অন্যদিকে, হিজবুল্লাহও দক্ষিণ লেবাননে ইসরাইলি বাহিনীর ওপর ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চলমান সংঘাতে মার্চের শুরু থেকে এখন পর্যন্ত দেশে ২ হাজার ৭০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। এই যুদ্ধের কারণে প্রায় ১২ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। সীমান্তবর্তী বহু শহর ও গ্রাম প্রায় জনশূন্য হয়ে পড়েছে এবং অব্যাহত হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে ঘরবাড়ি ও অবকাঠামো।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ধর্মীয় পরিচয় নিয়ে বিরোধ, ৮ দিন পর দাফন হলো শুভর

দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় নিহত ১০, সীমান্তজুড়ে নতুন করে উত্তেজনা

আপডেটের সময়: ০১:৪৭:১২ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬

যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগের মধ্যেই দক্ষিণ লেবাননে নতুন করে ইসরাইলি সামরিক হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। বিমান হামলা, গোলাবর্ষণ ও ড্রোন অভিযানে সীমান্তবর্তী অঞ্চলে আতঙ্ক ও ধ্বংসযজ্ঞ আরও বেড়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শুক্রবার (৮ মে) দক্ষিণ লেবাননের সাইদা, নাবাতিয়েহ, টাইর এবং বেকা উপত্যকার বিভিন্ন এলাকায় এসব হামলা চালানো হয়। নিহতদের মধ্যে শিশুও রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আরও পড়ুনঃ  স্বাধীনভাবে কাজের সুযোগ পাবে সংবাদমাধ্যম: তথ্যমন্ত্রী

সাইদার আনকুন এলাকায় ইসরাইলি হামলায় দুইজন নিহত ও একজন আহত হন। জরারিয়েহ এলাকায় দুই শিশুসহ তিনজনের মৃত্যু হয়। নাবাতিয়েহ জেলার মেফদুন এলাকায় আরও একজন নিহত হন এবং একজন নারীসহ চারজন আহত হন।

হামলার আগে ইসরাইলি বাহিনী স্থানীয় বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ দেয়। এতে অনেক পরিবার নিরাপদ আশ্রয়ের দিকে যেতে শুরু করলেও, হামলা শুরুর আগেই সবাই নিরাপদ স্থানে পৌঁছাতে পারেননি। হামলার পর দক্ষিণ লেবাননের পাহাড়ি অঞ্চলে বড় বড় ধোঁয়ার কুণ্ডলী দেখা যায় এবং একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়।

আরও পড়ুনঃ  অংক না পারায় ৭ শিক্ষার্থীকে পেটানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে