ঢাকা ০৫:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

দেশের স্বার্থই ছিল চীন-মালয়েশিয়া সফরের মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, চীন ও মালয়েশিয়া সফরে তিনি দেশ ও দেশের মানুষের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কথা বলেছেন এবং সেই স্বার্থ রক্ষার সর্বোচ্চ চেষ্টা করেছেন। তিনি বলেন, সফরে অর্জিত যেকোনো সাফল্য সরকারের নয়, বরং বাংলাদেশের মানুষের অর্জন।

আরও পড়ুনঃ  পর্দার ‘বিগ মামা’ আর নেই, ৯১ বছর বয়সে চলে গেলেন ইরমা

শনিবার (২৭ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের জনগণ তাদের স্বার্থ রক্ষার দায়িত্ব সরকারকে দিয়েছে। বিএনপির রাজনৈতিক দর্শনের অন্যতম স্লোগান ‘বাংলাদেশ ফার্স্ট’ বা ‘বাংলাদেশ প্রথম’ উল্লেখ করে তিনি বলেন, সরকারের সব সিদ্ধান্ত ও উদ্যোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে জাতীয় স্বার্থ।

আরও পড়ুনঃ  এরদোয়ান দম্পতির আমন্ত্রণে তুরস্কে নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা

তিনি আরও বলেন, ব্যক্তিগত কোনো অর্জনের বিষয় এখানে নেই। সফরের মাধ্যমে যদি ইতিবাচক কোনো ফলাফল অর্জিত হয়ে থাকে, তবে তা বাংলাদেশের এবং দেশের মানুষেরই অর্জন হিসেবে বিবেচিত হবে।

আরও পড়ুনঃ  শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকরের বিকল্প নেই: চিফ প্রসিকিউটর

চীন ও মালয়েশিয়া সফর নিয়ে সংসদ সদস্যদের সমর্থন ও উৎসাহের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, বিশেষ করে বিরোধীদলীয় নেতাসহ সংসদের সব সদস্য দেশের মানুষের পক্ষে কাজ করতে যে সহযোগিতা ও উৎসাহ দিয়েছেন, সে জন্য তিনি আন্তরিক ধন্যবাদ জানান।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

দেশের স্বার্থই ছিল চীন-মালয়েশিয়া সফরের মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী

আপডেটের সময়: ০৪:২০:৫০ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, চীন ও মালয়েশিয়া সফরে তিনি দেশ ও দেশের মানুষের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কথা বলেছেন এবং সেই স্বার্থ রক্ষার সর্বোচ্চ চেষ্টা করেছেন। তিনি বলেন, সফরে অর্জিত যেকোনো সাফল্য সরকারের নয়, বরং বাংলাদেশের মানুষের অর্জন।

আরও পড়ুনঃ  ‘বর্জ্যকে কোনো ব্যবহার ছাড়াই নষ্ট হতে দেওয়া উচিত নয়’: ডা. জুবাইদা রহমান

শনিবার (২৭ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের জনগণ তাদের স্বার্থ রক্ষার দায়িত্ব সরকারকে দিয়েছে। বিএনপির রাজনৈতিক দর্শনের অন্যতম স্লোগান ‘বাংলাদেশ ফার্স্ট’ বা ‘বাংলাদেশ প্রথম’ উল্লেখ করে তিনি বলেন, সরকারের সব সিদ্ধান্ত ও উদ্যোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে জাতীয় স্বার্থ।

আরও পড়ুনঃ  পর্দার ‘বিগ মামা’ আর নেই, ৯১ বছর বয়সে চলে গেলেন ইরমা

তিনি আরও বলেন, ব্যক্তিগত কোনো অর্জনের বিষয় এখানে নেই। সফরের মাধ্যমে যদি ইতিবাচক কোনো ফলাফল অর্জিত হয়ে থাকে, তবে তা বাংলাদেশের এবং দেশের মানুষেরই অর্জন হিসেবে বিবেচিত হবে।

আরও পড়ুনঃ   সারের ডিলার নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগে উত্তাল সংসদ, জবাবে নতুন মন্ত্রী—‘পাঠশালার ছাত্রছাত্রী বানাব কেন?’