ঢাকা ০১:২৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
২০২৮ সালের কোপা আমেরিকার আয়োজক আবারও যুক্তরাষ্ট্র মিস ইউনিভার্সের মঞ্চে তিন ভাষায় ‘শান্তি’ বার্তা দিলেন ইসরায়েলি প্রতিযোগী রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে দ্বিতীয় দফায় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু দেশের ৬ বিভাগে বৃষ্টির আভাস, অপরিবর্তিত থাকতে পারে তাপমাত্রা মজুরি দাবিতে উত্তাল আশুলিয়া, শ্রমিক বিক্ষোভে পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড হাইকোর্টের স্থগিতাদেশ স্থগিত, নির্ধারিত সময়েই হবে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে তৃতীয় সভা, প্রস্তাব দেবে মালিকপক্ষ নিরাপত্তা শঙ্কায় গোবিপ্রবির ক্লাস-পরীক্ষা স্থগিত, অনলাইনে চলবে পাঠদান বরিশালের মুলাদীতে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ শেখ হাসিনা ভারতের সমুদ্রে ফেরাউনের মতো ডুবে গেছেন: রিজভী
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

দেশের ৬ বিভাগে বৃষ্টির আভাস, অপরিবর্তিত থাকতে পারে তাপমাত্রা

আগামী ২৪ ঘণ্টায় দেশের ছয় বিভাগের কিছু এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাস অনুযায়ী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আরও পড়ুনঃ  আকভানের প্রভাবে ফকিরহাটে টানা বৃষ্টি, দুর্ভোগে নিম্নআয়ের মানুষ

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৩১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে মোংলায়।

আরও পড়ুনঃ  বৃষ্টির পর বাড়বে শীতের অনুভূতি, মঙ্গলবার থেকে আবহাওয়া শুষ্ক হওয়ার আভাস

আবহাওয়ার সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানানো হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আরও পড়ুনঃ  ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বন্দরে ৩ নম্বর সংকেত, পাঁচ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

এদিকে, সোমবার সকালে ঢাকায় উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হয়েছে। সকালে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ। ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ১৯ মিনিটে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

২০২৮ সালের কোপা আমেরিকার আয়োজক আবারও যুক্তরাষ্ট্র

দেশের ৬ বিভাগে বৃষ্টির আভাস, অপরিবর্তিত থাকতে পারে তাপমাত্রা

আপডেটের সময়: ১২:৫৭:০৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

আগামী ২৪ ঘণ্টায় দেশের ছয় বিভাগের কিছু এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাস অনুযায়ী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আরও পড়ুনঃ  আকভানের প্রভাবে ফকিরহাটে টানা বৃষ্টি, দুর্ভোগে নিম্নআয়ের মানুষ

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৩১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে মোংলায়।

আরও পড়ুনঃ  রাত ১টার মধ্যে ১০ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

আবহাওয়ার সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানানো হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আরও পড়ুনঃ  সাত জেলায় সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস