ঢাকা ১০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাংলাদেশের আন্দোলনের সঙ্গে তুলনা নয়, তসলিমার মন্তব্যের জবাব দিলেন অভিজিত ৪ আগস্ট: ইতিহাসের পাতায় আজকের উল্লেখযোগ্য ঘটনা হামজা-শমিতদের পর বাংলাদেশ পাচ্ছে আরেক প্রবাসী ফুটবলার রুশ সমুদ্রসৈকতে ইউক্রেনের ড্রোন হামলা, শিশুসহ নিহত ৭ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬ হাজার ১২৫ মঙ্গলবার রাজধানীর যেসব এলাকা ও মার্কেট বন্ধ থাকবে ইনফান্তিনোর পাশে নেই সার্বিয়া-সুইডেন, ফিফা সভাপতির নেতৃত্ব নিয়ে বাড়ছে চাপ ২ কারণে ফুটবল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন ব্রাজিলিয়ানরা বিশ্বের সবচেয়ে দূষিত বাতাস এখন রিয়াদে, ঢাকার অবস্থান ৩০তম জুলাই সনদ ও সংবিধান সংশোধনের রূপরেখা ঠিক করতে আজ বসছে বিশেষ কমিটি
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

দ্রুত দশম ওয়েজবোর্ড ঘোষণার দাবি সাংবাদিক নেতাদের

দেশের সংবাদপত্র ও সংবাদ সংস্থায় কর্মরত সাংবাদিক এবং সংবাদকর্মীদের ন্যায্য বেতন-ভাতা, চাকরির নিরাপত্তা ও জীবনযাত্রার মান উন্নয়নে অবিলম্বে দশম ওয়েজবোর্ড গঠনের দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা।

সোমবার (৩ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি’ উপলক্ষে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) আয়োজিত আলোচনা সভায় এ দাবি জানানো হয়।

আরও পড়ুনঃ  চীন, পাকিস্তান ও বাংলাদেশ সীমান্তে বড় রেল প্রকল্প নিচ্ছে ভারত

ডিইউজের সভাপতি মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খুরশীদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

অনুষ্ঠানে ‘জুলাই অভ্যুত্থান ও আমাদের প্রত্যাশা’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএফইউজের মহাসচিব কাদের গণি চৌধুরী। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সভাপতি ওবায়দুর রহমান শাহীন।

ডিইউজের যুগ্ম সম্পাদক মো. দিদারুল আলম বলেন, ২০১৯ সালে ঘোষিত নবম ওয়েজবোর্ডের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নতুন বেতন কাঠামো ঘোষণা হয়নি। ফলে সাংবাদিকরা ন্যায্য আর্থিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। তিনি দ্রুত দশম ওয়েজবোর্ড ঘোষণা করে তা বাস্তবায়নের আহ্বান জানান।

আরও পড়ুনঃ  দেশে ৫ লাখের বেশি সরকারি পদ শূন্য, বেকারত্ব কমাতে দ্রুত নিয়োগের দাবি

তিনি আরও বলেন, সাংবাদিকদের ন্যায্য বেতন-ভাতা, চাকরির নিরাপত্তা ও পেশাগত মর্যাদা নিশ্চিত করতে নতুন ওয়েজবোর্ড অত্যন্ত জরুরি। একটি স্বাধীন, শক্তিশালী ও দায়িত্বশীল গণমাধ্যম গড়ে তুলতেও এর বিকল্প নেই।

আরও পড়ুনঃ  এসএসসি পাসে আড়ংয়ে চাকরির সুযোগ, আবেদন ৯ আগস্ট পর্যন্ত

বিএফইউজের সহ-সভাপতি মুহাম্মদ খায়রুল বাশারও দ্রুত দশম ওয়েজবোর্ড গঠন ও বাস্তবায়নের দাবি জানান।

সভায় প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, সাংবাদিক মারুফ কামাল খান সোহেল, যুগান্তর সম্পাদক আবদুল হাই শিকদারসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা বক্তব্য দেন।

বক্তারা সাংবাদিক সমাজের দীর্ঘদিনের এ দাবি বাস্তবায়নে সরকারের কার্যকর উদ্যোগ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

বাংলাদেশের আন্দোলনের সঙ্গে তুলনা নয়, তসলিমার মন্তব্যের জবাব দিলেন অভিজিত

দ্রুত দশম ওয়েজবোর্ড ঘোষণার দাবি সাংবাদিক নেতাদের

আপডেটের সময়: ০৬:০২:৫৪ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬

দেশের সংবাদপত্র ও সংবাদ সংস্থায় কর্মরত সাংবাদিক এবং সংবাদকর্মীদের ন্যায্য বেতন-ভাতা, চাকরির নিরাপত্তা ও জীবনযাত্রার মান উন্নয়নে অবিলম্বে দশম ওয়েজবোর্ড গঠনের দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা।

সোমবার (৩ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি’ উপলক্ষে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) আয়োজিত আলোচনা সভায় এ দাবি জানানো হয়।

আরও পড়ুনঃ  সামগ্রিকভাবে সাহসী সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার: আসিফ মাহমুদ

ডিইউজের সভাপতি মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খুরশীদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

অনুষ্ঠানে ‘জুলাই অভ্যুত্থান ও আমাদের প্রত্যাশা’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএফইউজের মহাসচিব কাদের গণি চৌধুরী। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সভাপতি ওবায়দুর রহমান শাহীন।

ডিইউজের যুগ্ম সম্পাদক মো. দিদারুল আলম বলেন, ২০১৯ সালে ঘোষিত নবম ওয়েজবোর্ডের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নতুন বেতন কাঠামো ঘোষণা হয়নি। ফলে সাংবাদিকরা ন্যায্য আর্থিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। তিনি দ্রুত দশম ওয়েজবোর্ড ঘোষণা করে তা বাস্তবায়নের আহ্বান জানান।

আরও পড়ুনঃ  ৪৩তম বিসিএস: নন-ক্যাডার নিয়োগে মেধা তালিকা প্রকাশে আইনি বাধা নেই, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়