ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
হজে যেতে ইচ্ছুকদের জন্য বড় সুখবর, বাড়ল বাংলাদেশের কোটা অভ্যন্তরীণ নিরাপত্তা খাত ঢেলে সাজাতে ৯২ প্রকল্পের উদ্যোগ সরকারের মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ক্রিকেট-ফুটবল ঘিরে অনলাইন জুয়া, টাকা পাচার হতো বিদেশে হাসিনাকে ফেরাতে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত: শামা ওবায়েদ একই সঙ্গে বরখাস্ত হলেন সেনাবাহিনীর কর্মকর্তা দম্পতি নামাজ পড়ার পরামর্শ দেওয়ায় নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বাধ্যতামূলক হচ্ছে ১০ ধরনের খেলাধুলা অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন রোগী ১ হাজার ৫৯৮
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

নবনিযুক্ত আইন কর্মকর্তাদের নিয়ে জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন অ্যাটর্নি জেনারেল

নতুন নিয়োগ পাওয়া ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের সঙ্গে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরের সমাধি কমপ্লেক্সে ফুলেল শ্রদ্ধা নিবেদনের পর তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন।

আরও পড়ুনঃ  এ বছর সবচেয়ে বেশি অ্যাওয়ার্ড পেয়েছি: কেয়া পায়েল

এ সময় দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ ও ব্যারিস্টার অনিক আর হকসহ নবনিযুক্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং সহকারী অ্যাটর্নি জেনারেলরা উপস্থিত ছিলেন।

গণতন্ত্র ও স্বাধীন বিচার বিভাগের কথা স্মরণ

দোয়া-মোনাজাত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার এবং সংবিধান প্রতিষ্ঠায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

তিনি আরও বলেন, স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার ভূমিকা বিশেষভাবে স্মরণীয়। তাদের নীতি ও আদর্শ অনুসরণ করে আইনের শাসন, মানবাধিকার এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

আরও পড়ুনঃ  অভ্যন্তরীণ নিরাপত্তা খাত ঢেলে সাজাতে ৯২ প্রকল্পের উদ্যোগ সরকারের

অ্যাটর্নি জেনারেল বলেন, দেশের প্রতিটি নাগরিক যেন আইনানুগ অধিকার নিশ্চিতভাবে পান, সেই পরিবেশ গড়ে তোলাই আইন কর্মকর্তাদের অন্যতম দায়িত্ব।

অপতথ্য রোধে গণমাধ্যমের প্রতি আহ্বান

গণতন্ত্রের অগ্রযাত্রায় গণমাধ্যমের ভূমিকার কথা উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেন, বাংলাদেশকে ঘিরে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র মোকাবিলায় দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প নেই।

আরও পড়ুনঃ  ডা. জাকির নায়েকের প্রতিষ্ঠিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের (আইআরএফ)ওপর নিষেধাজ্ঞা আরও ৫ বছর বাড়াল ভারত

তিনি আহ্বান জানান, যাচাই-বাছাই ছাড়া কোনো মিথ্যা, বিভ্রান্তিকর বা খণ্ডিত তথ্য প্রচার না করতে, যাতে দেশের অগ্রযাত্রা কোনোভাবেই বাধাগ্রস্ত না হয়।

নতুন নিয়োগ

বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর গত ২৫ মার্চ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান।

এছাড়া গত ৩০ জুলাই আগের সব নিয়োগ বাতিল করে ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৮০ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়া হয়।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

হজে যেতে ইচ্ছুকদের জন্য বড় সুখবর, বাড়ল বাংলাদেশের কোটা

নবনিযুক্ত আইন কর্মকর্তাদের নিয়ে জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন অ্যাটর্নি জেনারেল

আপডেটের সময়: ০৭:২৮:০৩ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬

নতুন নিয়োগ পাওয়া ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের সঙ্গে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরের সমাধি কমপ্লেক্সে ফুলেল শ্রদ্ধা নিবেদনের পর তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন।

আরও পড়ুনঃ  ৩০ বছরের কারাদণ্ড, ৭০ শিশু-কিশোরীকে অনলাইনে ব্ল্যাকমেইল,

এ সময় দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ ও ব্যারিস্টার অনিক আর হকসহ নবনিযুক্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং সহকারী অ্যাটর্নি জেনারেলরা উপস্থিত ছিলেন।

গণতন্ত্র ও স্বাধীন বিচার বিভাগের কথা স্মরণ

দোয়া-মোনাজাত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার এবং সংবিধান প্রতিষ্ঠায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

তিনি আরও বলেন, স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার ভূমিকা বিশেষভাবে স্মরণীয়। তাদের নীতি ও আদর্শ অনুসরণ করে আইনের শাসন, মানবাধিকার এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

আরও পড়ুনঃ  নারীদের নিরাপদ যাতায়াতে নামানো হচ্ছে ১০০ বৈদ্যুতিক বাস, ব্যয় ৪০০ কোটি টাকা

অ্যাটর্নি জেনারেল বলেন, দেশের প্রতিটি নাগরিক যেন আইনানুগ অধিকার নিশ্চিতভাবে পান, সেই পরিবেশ গড়ে তোলাই আইন কর্মকর্তাদের অন্যতম দায়িত্ব।

অপতথ্য রোধে গণমাধ্যমের প্রতি আহ্বান

গণতন্ত্রের অগ্রযাত্রায় গণমাধ্যমের ভূমিকার কথা উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেন, বাংলাদেশকে ঘিরে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র মোকাবিলায় দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প নেই।

আরও পড়ুনঃ  ঢাকার পরিচ্ছন্নতা ও সবুজায়নে যুক্ত হচ্ছেন ৩৯ হাজার অবসরপ্রাপ্ত কর্মকর্তা