ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

নিখোঁজ মিরাজ শেখকে ১৫ দিনের মধ্যে হাজিরের নির্দেশ হাইকোর্টের

বাগেরহাটের মোংলা উপজেলার নিখোঁজ মিরাজ শেখকে উদ্ধার করে ১৫ দিনের মধ্যে হাইকোর্টে হাজির করার নির্দেশ দিয়েছেন আদালত। এ নির্দেশ বাস্তবায়নে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

রোববার (১২ জুলাই) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন

আরও পড়ুনঃ  বেনজীরের জামিন বাতিলে উদ্যোগ সরকারের

শুনানি শেষে আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহীন সাংবাদিকদের জানান, বাগেরহাটের মোংলা উপজেলার জয়মনি এলাকার বাসিন্দা ও পেশায় মোটরসাইকেল ভাড়াচালক মিরাজ শেখকে গত ১০ এপ্রিল সন্ধ্যায় জয়মনি ঠাটার একটি চায়ের দোকান থেকে সিভিল পোশাকধারী দুই ব্যক্তি, যাদের কোস্ট গার্ড সদস্য বলে অভিযোগ করা হয়েছে, তুলে নিয়ে যান।

তিনি বলেন, অভিযোগ অনুযায়ী মিরাজকে প্রথমে হারবাড়িয়া কোস্ট গার্ড স্টেশনে নেওয়া হয়। পরে একটি কোস্ট গার্ডের স্পিডবোটে করে কয়েকজন ইউনিফর্মধারী সদস্য তার ছবি ও ভিডিও ধারণের পর অন্যত্র নিয়ে যান।

আরও পড়ুনঃ  আগস্টেই যোগদান ও পদায়নের দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচিতে প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা

আইনজীবীর দাবি, ঘটনার পর মিরাজের পরিবার স্থানীয় থানায় যোগাযোগ করে এবং ২৩ এপ্রিল একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। পরে বাগেরহাট কোস্ট গার্ডের এক সদস্য প্রথমদিকে মিরাজ তাদের হেফাজতে রয়েছেন এবং জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হবে বলে আশ্বাস দিলেও পরবর্তীতে দিগরাজ কোস্ট গার্ড বেইজ থেকে জানানো হয়, মিরাজ শেখ নামে কাউকে আটক করা হয়নি।

আরও পড়ুনঃ  ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

তিনি আরও বলেন, এরপর থেকে মিরাজ শেখের কোনো সন্ধান পাওয়া যায়নি এবং তার বিরুদ্ধে কোনো আইনি প্রক্রিয়াও অনুসরণ করা হয়নি।

এ ঘটনায় নিখোঁজ ব্যক্তির বাবা মোস্তফা শেখ গত ২২ জুন সংবিধানের অনুচ্ছেদ ১০২(২)(বি)(i) এবং অনুচ্ছেদ ৩১, ৩২ ও ৩৩ অনুযায়ী মৌলিক অধিকার নিশ্চিত করার আবেদন জানিয়ে হাইকোর্টে রিট দায়ের করেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

নিখোঁজ মিরাজ শেখকে ১৫ দিনের মধ্যে হাজিরের নির্দেশ হাইকোর্টের

আপডেটের সময়: ০৯:৫৭:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

বাগেরহাটের মোংলা উপজেলার নিখোঁজ মিরাজ শেখকে উদ্ধার করে ১৫ দিনের মধ্যে হাইকোর্টে হাজির করার নির্দেশ দিয়েছেন আদালত। এ নির্দেশ বাস্তবায়নে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

রোববার (১২ জুলাই) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন

আরও পড়ুনঃ  শিক্ষার্থীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী সাময়িক বরখাস্ত

শুনানি শেষে আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহীন সাংবাদিকদের জানান, বাগেরহাটের মোংলা উপজেলার জয়মনি এলাকার বাসিন্দা ও পেশায় মোটরসাইকেল ভাড়াচালক মিরাজ শেখকে গত ১০ এপ্রিল সন্ধ্যায় জয়মনি ঠাটার একটি চায়ের দোকান থেকে সিভিল পোশাকধারী দুই ব্যক্তি, যাদের কোস্ট গার্ড সদস্য বলে অভিযোগ করা হয়েছে, তুলে নিয়ে যান।

তিনি বলেন, অভিযোগ অনুযায়ী মিরাজকে প্রথমে হারবাড়িয়া কোস্ট গার্ড স্টেশনে নেওয়া হয়। পরে একটি কোস্ট গার্ডের স্পিডবোটে করে কয়েকজন ইউনিফর্মধারী সদস্য তার ছবি ও ভিডিও ধারণের পর অন্যত্র নিয়ে যান।

আরও পড়ুনঃ  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৮০