ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
যুদ্ধ-ধ্বংসযজ্ঞেও থামেনি কোরআন হিফজ, গাজায় ১ হাজার হাফেজ-হাফেজাকে সংবর্ধনা দৌলতপুর সাব-রেজিস্ট্রি অফিসে ঘুষ ছাড়া সেবা মেলে না, দুর্নীতির অভিযোগ কুমিল্লায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১২ দোকান আজ বিশ্ব ডায়াবেটিস দিবস, সচেতনতা ও প্রতিরোধে নানা কর্মসূচি রেইন্ডার্সের হ্যাটট্রিকে গ্রিসকে ৭ গোলের বিশাল ব্যবধানে হারাল নেদারল্যান্ডস খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২৮ ডিসেম্বর নাগরিক স্মরণসভা টানা পঞ্চম দফায় কমল সোনার দাম, ভরি এখন ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা গিনিতে স্বর্ণের খনি বন্ধের প্রতিবাদে সংঘর্ষ, নিহত ১০ শ্রমিক অসন্তোষের জেরে আশুলিয়ায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৪০ পোশাক কারখানা যোগাযোগব্যবস্থার বিপর্যয়ে অচল যুক্তরাষ্ট্রের আকাশপথ, ৪ ঘণ্টা পর স্বাভাবিক ফ্লাইট
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা অনুপস্থিত, ‘ধার করা’ কর্মকর্তাদের দিয়ে এইচএসসি পরীক্ষা পরিচালনা

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় এইচএসসি পরীক্ষার তিনটি কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা অনুপস্থিত থাকায় তাৎক্ষণিকভাবে অন্য দপ্তরের কর্মকর্তাদের মুঠোফোনে ডেকে এনে পরীক্ষা পরিচালনা করা হয়েছে। লিখিত আদেশ ছাড়াই দায়িত্ব দেওয়ার এ ঘটনায় প্রশাসনিক প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে।

সোমবার (১৩ জুলাই) পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা বিষয়ের পরীক্ষার দিন এ ঘটনা ঘটে।

নাগেশ্বরী সরকারি কলেজ কেন্দ্রে দায়িত্বে থাকার কথা ছিল উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফিরোজ হোসেনের। তিনি অনুপস্থিত থাকায় সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামরুল ইসলাম প্রশ্নপত্র সরবরাহ করেন। পরে পরীক্ষা শুরুর প্রায় আধা ঘণ্টা পর উপজেলা সমাজসেবা কর্মকর্তা জামাল হোসেনকে ফোন করে কেন্দ্রে দায়িত্ব পালনের জন্য ডাকা হয়।

জামাল হোসেন জানান, তিনি মূলত কচাকাটা ডিগ্রি কলেজ কেন্দ্রের ট্যাগ কর্মকর্তা ছিলেন। অফিসের প্রতিবন্ধী জরিপের কাজে ছুটিতে থাকলেও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার অনুরোধে নাগেশ্বরী সরকারি কলেজ কেন্দ্রে দায়িত্ব পালন করেন। তবে তার পরিবর্তে কচাকাটা কেন্দ্রে কাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তা তিনি জানতেন না।

আরও পড়ুনঃ  সরকারি হাসপাতালে বাড়ল চিকিৎসাসেবার সক্ষমতা, আট মাসে যুক্ত হলো ৩ হাজারের বেশি শয্যা

তিনি আরও বলেন, প্রথমে দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ করলেও পরে পরিস্থিতির কথা বিবেচনা করে কেন্দ্রে উপস্থিত হন।

এদিকে, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফিরোজ হোসেন জানান, তিনি ছুটিতে ছিলেন এবং বিষয়টি আগেই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে অবহিত করেছিলেন।

নাগেশ্বরী সরকারি কলেজের অধ্যক্ষ ড. আনোয়ার হোসেন মণ্ডল বলেন, দায়িত্ব পালন করতে আসা কর্মকর্তার কাছে লিখিত নিয়োগপত্র আছে কি না জানতে চাইলে তিনি জানান, কোনো চিঠি হয়নি। তবে পরীক্ষা শুরু হয়ে যাওয়ায় সুষ্ঠুভাবে কার্যক্রম শেষ করাই ছিল তাদের প্রধান লক্ষ্য।

আরও পড়ুনঃ  বোনের স্মৃতি বুকে ধরে ৩০ বছর ধরে মুখে জলপাইয়ের আঁটি!

অন্যদিকে, নাগেশ্বরী মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রশিক্ষণে থাকায় সেখানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নিজেই দায়িত্ব পালন করেন।

কচাকাটা ডিগ্রি কলেজ কেন্দ্রেও দায়িত্বপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা ছুটিতে থাকায় মুঠোফোনে কেদার ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা হারুন অর রশিদ ও উপসহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়।

হারুন অর রশিদ জানান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার ফোন পেয়ে তিনি কেন্দ্রে দায়িত্ব পালন করেছেন। তবে এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কোনো লিখিত বা মৌখিক নির্দেশনা তিনি পাননি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, উপজেলায় পরীক্ষাকেন্দ্র বেশি হলেও পর্যাপ্ত কর্মকর্তা না থাকায় তিনি নিজ উদ্যোগে কয়েকজন সহকারী কর্মকর্তাকে দায়িত্ব দেন। এ বিষয়ে ইউএনওর কোনো নির্দেশনা ছিল না বলেও জানান তিনি।

আরও পড়ুনঃ  ভোরের ঝুম বৃষ্টিতে ভিজল রাজধানী ঢাকা

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খোদাদাদ হোসেন বলেন, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের আগেই লিখিতভাবে নিয়োগ দেওয়া হয়েছিল। কেউ দায়িত্বে অনুপস্থিত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আর মুঠোফোনে দায়িত্ব দেওয়ার ঘটনা ঘটে থাকলে তার দায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার।

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ট্যাগ কর্মকর্তা নিয়োগের দায়িত্ব উপজেলা নির্বাহী কর্মকর্তার। মুঠোফোনে দায়িত্ব দেওয়ার বিষয়েও ইউএনওই ভালো ব্যাখ্যা দিতে পারবেন।

স্থানীয়দের অভিযোগ, এত গুরুত্বপূর্ণ একটি পাবলিক পরীক্ষায় লিখিত আদেশ ছাড়া শুধুমাত্র মুঠোফোনে কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া প্রশাসনিক উদাসীনতারই পরিচয়।

উল্লেখ্য, এবার কুড়িগ্রাম জেলায় এইচএসসি, আলিম ও ভোকেশনাল মিলিয়ে ৫০টি কেন্দ্রে মোট ১৯ হাজার ১৮০ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এর মধ্যে নাগেশ্বরী উপজেলার আটটি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ৯৭৬ জন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

যুদ্ধ-ধ্বংসযজ্ঞেও থামেনি কোরআন হিফজ, গাজায় ১ হাজার হাফেজ-হাফেজাকে সংবর্ধনা

নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা অনুপস্থিত, ‘ধার করা’ কর্মকর্তাদের দিয়ে এইচএসসি পরীক্ষা পরিচালনা

আপডেটের সময়: ০৮:০৪:২৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় এইচএসসি পরীক্ষার তিনটি কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা অনুপস্থিত থাকায় তাৎক্ষণিকভাবে অন্য দপ্তরের কর্মকর্তাদের মুঠোফোনে ডেকে এনে পরীক্ষা পরিচালনা করা হয়েছে। লিখিত আদেশ ছাড়াই দায়িত্ব দেওয়ার এ ঘটনায় প্রশাসনিক প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে।

সোমবার (১৩ জুলাই) পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা বিষয়ের পরীক্ষার দিন এ ঘটনা ঘটে।

নাগেশ্বরী সরকারি কলেজ কেন্দ্রে দায়িত্বে থাকার কথা ছিল উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফিরোজ হোসেনের। তিনি অনুপস্থিত থাকায় সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামরুল ইসলাম প্রশ্নপত্র সরবরাহ করেন। পরে পরীক্ষা শুরুর প্রায় আধা ঘণ্টা পর উপজেলা সমাজসেবা কর্মকর্তা জামাল হোসেনকে ফোন করে কেন্দ্রে দায়িত্ব পালনের জন্য ডাকা হয়।

জামাল হোসেন জানান, তিনি মূলত কচাকাটা ডিগ্রি কলেজ কেন্দ্রের ট্যাগ কর্মকর্তা ছিলেন। অফিসের প্রতিবন্ধী জরিপের কাজে ছুটিতে থাকলেও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার অনুরোধে নাগেশ্বরী সরকারি কলেজ কেন্দ্রে দায়িত্ব পালন করেন। তবে তার পরিবর্তে কচাকাটা কেন্দ্রে কাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তা তিনি জানতেন না।

আরও পড়ুনঃ  সরকারি হাসপাতালে বাড়ল চিকিৎসাসেবার সক্ষমতা, আট মাসে যুক্ত হলো ৩ হাজারের বেশি শয্যা

তিনি আরও বলেন, প্রথমে দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ করলেও পরে পরিস্থিতির কথা বিবেচনা করে কেন্দ্রে উপস্থিত হন।

এদিকে, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফিরোজ হোসেন জানান, তিনি ছুটিতে ছিলেন এবং বিষয়টি আগেই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে অবহিত করেছিলেন।

নাগেশ্বরী সরকারি কলেজের অধ্যক্ষ ড. আনোয়ার হোসেন মণ্ডল বলেন, দায়িত্ব পালন করতে আসা কর্মকর্তার কাছে লিখিত নিয়োগপত্র আছে কি না জানতে চাইলে তিনি জানান, কোনো চিঠি হয়নি। তবে পরীক্ষা শুরু হয়ে যাওয়ায় সুষ্ঠুভাবে কার্যক্রম শেষ করাই ছিল তাদের প্রধান লক্ষ্য।

আরও পড়ুনঃ  সরকারি ক্রয়, ভ্যাট ও সৌরবিদ্যুৎ নিয়ে ৩ অধ্যাদেশ সংসদে উত্থাপন

অন্যদিকে, নাগেশ্বরী মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রশিক্ষণে থাকায় সেখানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নিজেই দায়িত্ব পালন করেন।

কচাকাটা ডিগ্রি কলেজ কেন্দ্রেও দায়িত্বপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা ছুটিতে থাকায় মুঠোফোনে কেদার ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা হারুন অর রশিদ ও উপসহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়।

হারুন অর রশিদ জানান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার ফোন পেয়ে তিনি কেন্দ্রে দায়িত্ব পালন করেছেন। তবে এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কোনো লিখিত বা মৌখিক নির্দেশনা তিনি পাননি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, উপজেলায় পরীক্ষাকেন্দ্র বেশি হলেও পর্যাপ্ত কর্মকর্তা না থাকায় তিনি নিজ উদ্যোগে কয়েকজন সহকারী কর্মকর্তাকে দায়িত্ব দেন। এ বিষয়ে ইউএনওর কোনো নির্দেশনা ছিল না বলেও জানান তিনি।

আরও পড়ুনঃ  ৯৭ কোটি টাকার বড়ি কিনছে সরকার