
পঞ্চগড়ে বজ্রপাতে আবু কালাম আজাদ (৪২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (২৮ জুন) সকালে বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের রহমতপুর কেরামতপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আবু কালাম আজাদ ওই গ্রামের মৃত মিয়াজ উদ্দীনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে গুঁড়িগুঁড়ি বৃষ্টির মধ্যে তিনি মাঠে ঘাস কাটতে যান। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মহানুর ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। ইসিজি পরীক্ষার মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়।
প্রতিবেদকের নাম 




















