ঢাকা ০৯:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মোটরসাইকেলে বেড়াতে যাচ্ছিলেন বাবা-মা-ছেলে, গাড়িচাপায় সবাই নিহত হাজারীবাগে গাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ, ধাওয়া দিয়ে দুজনকে আটক ইউরোপে অবস্থিত মার্কিন ঘাঁটিতেও হামলার হুঁশিয়ারি দিল ইরান দেশের বিভিন্ন স্থানে বাস-ট্রেনে আগুন, ককটেল বিস্ফোরণ; নাশকতায় গ্রেপ্তার ৪৩ শ্রীলঙ্কাকে ৪-০ গোলে বিধ্বস্ত করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে বাংলাদেশ শিলাবৃষ্টিতে নুয়ে পড়েছে নালিতাবাড়ীর আমন ধান, ক্ষয়ক্ষতির শঙ্কায় কৃষকরা রংপুরে টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় তেল চুরি ও অপচয় রোধে শুধু প্রযুক্তি যথেষ্ট নয়, নজরদারি ও জবাবদিহি বাড়াতে হবে রিয়াদ-দাম্মামের ১৮৯ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত যাত্রী ২৩ হাজার ২৭৪ জন পার্বত্য চট্টগ্রামে ৫ বছরে ৩৭২ হামলা, নিহত ৩১৬ ও আহত ৪৯০
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

হরমুজ প্রণালি নিয়ে নতুন অনিশ্চয়তা, আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল অপরিশোধিত তেলের দা

হরমুজ প্রণালি নিয়ে অনিশ্চয়তায় আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল তেলের দাম

হরমুজ প্রণালি পুনরায় চালু হওয়া নিয়ে অনিশ্চয়তা, ইরানের সম্ভাব্য নতুন নিষেধাজ্ঞা এবং জাহাজ চলাচলে ফি আরোপের পরিকল্পনার খবরে আন্তর্জাতিক বাজারে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

শুক্রবার (৭ আগস্ট) বাংলাদেশ সময় দুপুরে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৭৫ সেন্ট বা প্রায় ০.৯ শতাংশ বেড়ে ৮৩.২৪ ডলারে পৌঁছায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৪২ সেন্ট বা ০.৫ শতাংশ বেড়ে দাঁড়ায় ব্যারেলপ্রতি ৭৭.৭১ ডলারে।

আরও পড়ুনঃ  ঢাবি এলাকায় কয়েক মিনিটের ব্যবধানে দুই বিস্ফোরণ, আহত ২

এর আগে বৃহস্পতিবারও আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ৩ ডলারের বেশি বেড়েছিল। কারণ, হরমুজ প্রণালি দিয়ে মার্কিন ও ইসরায়েলি জাহাজ চলাচল নিষিদ্ধ করার বিষয়ে ইরান একটি বিল পর্যালোচনা করছে—এমন খবরে বাজারে নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়। যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবহনের প্রায় এক-পঞ্চমাংশ এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে পরিবাহিত হতো।

সপ্তাহের শুরুতে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা কমতে পারে—এমন আশায় তেলের দাম কিছুটা কমেছিল। তবে সাম্প্রতিক পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে, দুই দেশের মধ্যে উত্তেজনা এখনো পুরোপুরি প্রশমিত হয়নি। ফলে সপ্তাহজুড়ে ওঠানামার পরও বাজারে অস্থিরতা অব্যাহত রয়েছে।

আরও পড়ুনঃ  আইফোনের যন্ত্রাংশ কারখানায় গ্যাস দুর্ঘটনা, ভারতে প্রাণ গেল ৩ শ্রমিকের

রিস্ট্যাড এনার্জির বিশ্লেষক লিন ইয়ে বলেন, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বিষয়ে ইরানের খসড়া পরিকল্পনার প্রতিক্রিয়াতেই তেলের বাজারে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে। স্বাভাবিক চলাচলের পরিবর্তে শর্তসাপেক্ষ ও নিয়ন্ত্রিত করিডোর চালুর সম্ভাবনা বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে।

এক ইরানি জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, হরমুজ প্রণালি ব্যবহারকারী জাহাজ থেকে পণ্য পরিবহনের মূল্যের ৫ থেকে ৭ শতাংশ পর্যন্ত ফি আদায়ের পরিকল্পনা করছে তেহরান। অন্যদিকে ওমানও প্রায় ৩ শতাংশ ফি আরোপের বিষয়ে আলোচনা করছে। তবে যুক্তরাষ্ট্র এ ধরনের কোনো ফি আরোপের বিপক্ষে অবস্থান নিয়েছে।

শিল্প খাতের একাধিক সূত্র জানিয়েছে, মার্কিন নিষেধাজ্ঞা এবং অর্থ পরিশোধে কঠোর বিমা-সংক্রান্ত শর্ত থাকায় প্রস্তাবিত এ ব্যবস্থা বাস্তবায়ন সহজ হবে না।

আরও পড়ুনঃ  শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে নিশ্চিত নন প্রতিমন্ত্রী নুর

এদিকে ইয়েমেনের হুথি গোষ্ঠী দাবি করেছে, তারা মারিব ও হাদরামাউত অঞ্চলে সৌদি সামরিক লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। একই সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, ইরানের সঙ্গে চলমান সংঘাত শিগগিরই শেষ হতে পারে বলে তিনি আশাবাদী।

বিশ্লেষকদের মতে, এখন বিনিয়োগকারীদের নজর যুক্তরাষ্ট্রের কর্মসংস্থান (পে-রোলস) প্রতিবেদনের দিকে। এই প্রতিবেদন ফেডারেল রিজার্ভের পরবর্তী সুদের হার নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সুদের হার বৃদ্ধি পেলে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জ্বালানি তেলের চাহিদার ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

মোটরসাইকেলে বেড়াতে যাচ্ছিলেন বাবা-মা-ছেলে, গাড়িচাপায় সবাই নিহত

হরমুজ প্রণালি নিয়ে নতুন অনিশ্চয়তা, আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল অপরিশোধিত তেলের দা

আপডেটের সময়: ০৪:৫৬:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬

হরমুজ প্রণালি নিয়ে অনিশ্চয়তায় আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল তেলের দাম

হরমুজ প্রণালি পুনরায় চালু হওয়া নিয়ে অনিশ্চয়তা, ইরানের সম্ভাব্য নতুন নিষেধাজ্ঞা এবং জাহাজ চলাচলে ফি আরোপের পরিকল্পনার খবরে আন্তর্জাতিক বাজারে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

শুক্রবার (৭ আগস্ট) বাংলাদেশ সময় দুপুরে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৭৫ সেন্ট বা প্রায় ০.৯ শতাংশ বেড়ে ৮৩.২৪ ডলারে পৌঁছায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৪২ সেন্ট বা ০.৫ শতাংশ বেড়ে দাঁড়ায় ব্যারেলপ্রতি ৭৭.৭১ ডলারে।

আরও পড়ুনঃ  আইফোনের যন্ত্রাংশ কারখানায় গ্যাস দুর্ঘটনা, ভারতে প্রাণ গেল ৩ শ্রমিকের

এর আগে বৃহস্পতিবারও আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ৩ ডলারের বেশি বেড়েছিল। কারণ, হরমুজ প্রণালি দিয়ে মার্কিন ও ইসরায়েলি জাহাজ চলাচল নিষিদ্ধ করার বিষয়ে ইরান একটি বিল পর্যালোচনা করছে—এমন খবরে বাজারে নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়। যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবহনের প্রায় এক-পঞ্চমাংশ এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে পরিবাহিত হতো।

সপ্তাহের শুরুতে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা কমতে পারে—এমন আশায় তেলের দাম কিছুটা কমেছিল। তবে সাম্প্রতিক পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে, দুই দেশের মধ্যে উত্তেজনা এখনো পুরোপুরি প্রশমিত হয়নি। ফলে সপ্তাহজুড়ে ওঠানামার পরও বাজারে অস্থিরতা অব্যাহত রয়েছে।

আরও পড়ুনঃ  বিচার বিভাগে আর্থিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বেশি ক্ষতিকর: আইনমন্ত্রী