ঢাকা ০৯:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিয়ের গুঞ্জনে হানিয়ার রসিক জবাব, ‘আস্তে বলো, অজ্ঞান হয়ে যাব’ পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের ‘আসিফকে গোপালগঞ্জের প্রশাসক করে পাঠান, আগেরবার তো পালিয়ে এসেছিলেন’: তারেক রহমান ১৮ নভেম্বর পর্যন্ত বাড়ল এইচএসসি সম্পূরক পরীক্ষার ফরম পূরণের সময় শিশুসন্তানকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে যাওয়ার পথে যুবককে কুপিয়ে হত্যা ‘পার্শ্ববর্তী দেশের ইন্ধনে গোপন নাশকতায় জড়িত পতিত ফ্যাসিবাদী শক্তি’: রিজভী হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মীকে গুলি, হাসপাতালে ভর্তি টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাদের বাড়ি-কার্যালয়ে আগুন, মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম ইয়েমেনে বড় বন্দিমুক্তি: প্রায় ৬০০ যুদ্ধবন্দিকে ছাড়ল হুথি বিদ্রোহীরা চাকরির বাজারের চাহিদা মেটাতে বিশ্ববিদ্যালয় শিক্ষায় দক্ষতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

মোটরসাইকেলে বেড়াতে যাচ্ছিলেন বাবা-মা-ছেলে, গাড়িচাপায় সবাই নিহত

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:১০:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ২৯ সময় দেখুন

মোটরসাইকেলে স্ত্রী ও একমাত্র সন্তানকে নিয়ে বেড়াতে বের হয়েছিলেন দন্ত চিকিৎসক মামুন হোসেন আশরাফুল (৩০)। কিন্তু বেড়াতে যাওয়ার পথেই ফ্লাইওভারে পেছন থেকে আসা একটি গাড়ির চাপায় প্রাণ হারান একই পরিবারের তিনজন। মুহূর্তেই শেষ হয়ে যায় একটি পরিবার।

বুধবার দুপুর আড়াইটার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা

  • মামুন হোসেন আশরাফুল (৩০) – গাজীপুর মহানগরীর দেওয়ালিয়াবাড়ি এলাকার নজরুল হোসেন মোফাজ্জলের ছেলে। কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সামনে একটি মার্কেটে শুভ ডেন্টাল কেয়ার ফার্মেসি পরিচালনার পাশাপাশি দন্ত চিকিৎসা করতেন।
  • তার স্ত্রী শিশু আক্তার
  • তাদের আট বছর বয়সি ছেলে আরাফাত হোসেন
আরও পড়ুনঃ  ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাণ গেল দুই তরুণ-তরুণীর, ধাক্কা দিয়ে পালাল অজ্ঞাত গাড়ি

কীভাবে ঘটেছে দুর্ঘটনা

পুলিশ, নিহত ব্যক্তিদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে তিনজন একটি মোটরসাইকেলে করে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকা থেকে টাঙ্গাইলের মির্জাপুরের উদ্দেশে রওনা হন।

আরও পড়ুনঃ  ভিডিও করতে গিয়ে প্রাণ গেল ২২ বছরের কনটেন্ট ক্রিয়েটরের

পথে সফিপুর বাজারের ফ্লাইওভারে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি গাড়ি তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের লাশ উদ্ধার করে। তবে কোন গাড়ির চাপায় তাদের মৃত্যু হয়েছে, তাৎক্ষণিকভাবে সেটি শনাক্ত করা সম্ভব হয়নি।

পুলিশের বক্তব্য

নাওজোর হাইওয়ে থানার ওসি মঞ্জুর মোরশেদ বলেন,
“শিশু সন্তানসহ ওই দম্পতি কোনাবাড়ী থেকে টাঙ্গাইলের মির্জাপুর এলাকায় বেড়াতে যাচ্ছিলেন। সড়ক দুর্ঘটনায় পুরো পরিবারই শেষ হয়ে গেছে।”

তিনি আরও বলেন, নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। দুর্ঘটনার সময়ের আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে কোন গাড়ি তাদের চাপা দিয়ে পালিয়ে গেছে, তা শনাক্তের চেষ্টা চলছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

বিয়ের গুঞ্জনে হানিয়ার রসিক জবাব, ‘আস্তে বলো, অজ্ঞান হয়ে যাব’

মোটরসাইকেলে বেড়াতে যাচ্ছিলেন বাবা-মা-ছেলে, গাড়িচাপায় সবাই নিহত

আপডেটের সময়: ০৯:১০:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬