ঢাকা ১১:০৪ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ব্রহ্মপুত্রে নৌকার পাটাতনেই কন্যাশিশুর জন্ম

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:৪৪:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ২৫ সময় দেখুন

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ব্রহ্মপুত্র নদের বুকে চলন্ত নৌকার পাটাতনে এক কন্যাশিশুর জন্ম হয়েছে। দুর্গম চরাঞ্চল থেকে প্রসূতিকে হাসপাতালে নেওয়ার পথে এ ঘটনা ঘটে। বর্তমানে মা ও নবজাতক দুজনই সুস্থ আছেন।

শনিবার (৩১ অক্টোবর) বিকেল পৌনে ৫টার দিকে ফুলছড়ি ইউনিয়নের কালুরপাড়া ঘাট ও ফুলছড়ি ঘাটের মাঝামাঝি নদীতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চরাঞ্চলের একটি বাড়িতে ওই প্রসূতির প্রসববেদনা শুরু হলে স্বজনরা তাঁকে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেন। জলচৌকি ও বাঁশ দিয়ে মাচা তৈরি করে তাঁকে কাঁধে করে বালুচর পেরিয়ে কালুরপাড়া ঘাটে নিয়ে আসেন তাঁরা। কিন্তু ঘাটে পৌঁছে তাৎক্ষণিক কোনো নৌকা না পাওয়ায় বিপাকে পড়েন স্বজনরা।

আরও পড়ুনঃ  ব্রাহ্মণবাড়িয়ায় রেলপথ-সড়ক অবরোধ, বন্ধ দুই রুটের ট্রেন চলাচল

এ সময় সেখানে উপস্থিত স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা গণ উন্নয়ন কেন্দ্রের একটি দল তাঁদের সহায়তায় এগিয়ে আসে। সংস্থাটির একটি নৌকায় করে প্রসূতিকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হয়।

সংস্থাটির প্রকল্প ব্যবস্থাপক রোকন উদ দৌলা জানান, একটি প্রকল্পের জরিপ কার্যক্রম শেষে তাঁরা নৌকায় করে গাইবান্ধায় ফিরছিলেন। পথে প্রসূতির স্বজনরা তাঁদের কাছে হাসপাতালে নেওয়ার জন্য সহায়তা চান। প্রসূতির অবস্থা আশঙ্কাজনক মনে হওয়ায় তাঁরা তাঁকে নৌকায় তুলে নেন।

আরও পড়ুনঃ  “প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্কে: কপ-৩১-এ বাংলাদেশের জলবায়ু ক্ষতির জোরালো দাবি”

নৌকায় ওঠার পর প্রসূতির প্রসববেদনা তীব্র হয়ে ওঠে। এ সময় সংস্থাটির নারী সহকর্মী ও প্রসূতির স্বজনরা নৌকার চারপাশে কাপড় দিয়ে আড়াল তৈরি করে তাঁকে সহযোগিতা করেন।

রোকন উদ দৌলা বলেন, ফুলছড়ি ঘাটের উদ্দেশে প্রায় ৪০ মিনিটের নৌযাত্রার মাঝপথে ব্রহ্মপুত্রের বুকে নৌকার পাটাতনেই কন্যাশিশুটির জন্ম হয়। এ ঘটনায় নৌকায় থাকা সবার উদ্বেগ ও উৎকণ্ঠা মুহূর্তেই আনন্দে রূপ নেয়।

আরও পড়ুনঃ  ঠাকুরগাঁওয়ে ৩১ সার ডিলারের ২৮ জন বিএনপি-সংশ্লিষ্ট, স্বজনদের নিয়োগ নিয়ে বিতর্ক

তিনি আরও জানান, মা ও নবজাতক দুজনই সুস্থ আছেন।

পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি দুর্গম চরাঞ্চলে এমন একটি মানবিক ঘটনার অংশ হতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন সংস্থাটির কর্মকর্তা-কর্মীরা। নদীপারের নতুন অতিথির জন্য এলাকাবাসী ও শুভাকাঙ্ক্ষীরাও ভালোবাসা ও দোয়া জানিয়েছেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ব্রহ্মপুত্রে নৌকার পাটাতনেই কন্যাশিশুর জন্ম

আপডেটের সময়: ১০:৪৪:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ব্রহ্মপুত্র নদের বুকে চলন্ত নৌকার পাটাতনে এক কন্যাশিশুর জন্ম হয়েছে। দুর্গম চরাঞ্চল থেকে প্রসূতিকে হাসপাতালে নেওয়ার পথে এ ঘটনা ঘটে। বর্তমানে মা ও নবজাতক দুজনই সুস্থ আছেন।

শনিবার (৩১ অক্টোবর) বিকেল পৌনে ৫টার দিকে ফুলছড়ি ইউনিয়নের কালুরপাড়া ঘাট ও ফুলছড়ি ঘাটের মাঝামাঝি নদীতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চরাঞ্চলের একটি বাড়িতে ওই প্রসূতির প্রসববেদনা শুরু হলে স্বজনরা তাঁকে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেন। জলচৌকি ও বাঁশ দিয়ে মাচা তৈরি করে তাঁকে কাঁধে করে বালুচর পেরিয়ে কালুরপাড়া ঘাটে নিয়ে আসেন তাঁরা। কিন্তু ঘাটে পৌঁছে তাৎক্ষণিক কোনো নৌকা না পাওয়ায় বিপাকে পড়েন স্বজনরা।

আরও পড়ুনঃ  ঠাকুরগাঁওয়ে ৩১ সার ডিলারের ২৮ জন বিএনপি-সংশ্লিষ্ট, স্বজনদের নিয়োগ নিয়ে বিতর্ক

এ সময় সেখানে উপস্থিত স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা গণ উন্নয়ন কেন্দ্রের একটি দল তাঁদের সহায়তায় এগিয়ে আসে। সংস্থাটির একটি নৌকায় করে প্রসূতিকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হয়।

সংস্থাটির প্রকল্প ব্যবস্থাপক রোকন উদ দৌলা জানান, একটি প্রকল্পের জরিপ কার্যক্রম শেষে তাঁরা নৌকায় করে গাইবান্ধায় ফিরছিলেন। পথে প্রসূতির স্বজনরা তাঁদের কাছে হাসপাতালে নেওয়ার জন্য সহায়তা চান। প্রসূতির অবস্থা আশঙ্কাজনক মনে হওয়ায় তাঁরা তাঁকে নৌকায় তুলে নেন।

আরও পড়ুনঃ  ৭ নভেম্বর ১৯৭৫ বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তি রচিত হয়

নৌকায় ওঠার পর প্রসূতির প্রসববেদনা তীব্র হয়ে ওঠে। এ সময় সংস্থাটির নারী সহকর্মী ও প্রসূতির স্বজনরা নৌকার চারপাশে কাপড় দিয়ে আড়াল তৈরি করে তাঁকে সহযোগিতা করেন।

রোকন উদ দৌলা বলেন, ফুলছড়ি ঘাটের উদ্দেশে প্রায় ৪০ মিনিটের নৌযাত্রার মাঝপথে ব্রহ্মপুত্রের বুকে নৌকার পাটাতনেই কন্যাশিশুটির জন্ম হয়। এ ঘটনায় নৌকায় থাকা সবার উদ্বেগ ও উৎকণ্ঠা মুহূর্তেই আনন্দে রূপ নেয়।

আরও পড়ুনঃ  আ.লীগের বিষয়ে সরকারের বিরুদ্ধে যে অভিযোগ নাহিদের