ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিগত ফ্যাসিবাদের দেখানো পথেই হাঁটছে সরকার: জামায়াত আমির ‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইটবোঝাই বাল্কহেডের ওপর ভেঙে পড়ল বেইলি সেতু ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু সামগ্রিকভাবে সাহসী সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার: আসিফ মাহমুদ ‘দ্য ওডিসি’র দাপট: ৩০ মিনিটেই শেষ বিএফআই আইম্যাক্সের সব টিকিট যশোরে অস্ত্র-পোশাকসহ তিন ভুয়া বিজিবি সদস্য গ্রেপ্তার পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ফিফা কাউন্সিলে বিদ্রোহের মুখে ইনফান্তিনো, সভাপতি পদ নিয়ে বাড়ছে অনিশ্চয়তা যোগদান ও পদায়নের তারিখ ঘোষণার পর শাহবাগ ছাড়লেন প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

পটিয়ায় কলা চুরির সন্দেহে বাকবিতণ্ডা, পিটিয়ে হত্যা; গ্রেপ্তার ১

চট্টগ্রামের পটিয়ায় কলা চুরির সন্দেহকে কেন্দ্র করে বাকবিতণ্ডার জেরে মোহাম্মদ তোহা ওরফে তোহা মুন্সি (৪৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রধান অভিযুক্ত মো. আনোয়ার হোসেন (২৯)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৩১ জুলাই) রাত ১২টার দিকে উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মোনাফ হাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  বাঁশখালীতে মৎস্যঘের দখল নিয়ে গোলাগুলি, নিহত ১

নিহত তোহা মুন্সি পটিয়া মুন্সি সমিতির সাধারণ সম্পাদক এবং এলাকার মৃত আবুল বশরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে নিজ বাড়ির সামনে আনোয়ার হোসেনকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে তোহা মুন্সি গাছের কলা চুরির বিষয়ে তাকে জিজ্ঞাসা করেন। এ নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে আনোয়ার হোসেন ক্ষিপ্ত হয়ে পরিবারের সদস্য বাবুল, এহাজার মিয়া, সাদ্দামসহ আরও কয়েকজনকে নিয়ে লাঠিসোটা হাতে তোহা মুন্সির ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।

আরও পড়ুনঃ  উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে নিহত আরসার সদস্য

হামলাকারীরা তোহা মুন্সিকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পটিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মাহবুব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর রাতেই অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুনঃ  গাজীপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, খালু গ্রেপ্তার

তিনি আরও জানান, এ ঘটনায় পটিয়া থানায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

বিগত ফ্যাসিবাদের দেখানো পথেই হাঁটছে সরকার: জামায়াত আমির

পটিয়ায় কলা চুরির সন্দেহে বাকবিতণ্ডা, পিটিয়ে হত্যা; গ্রেপ্তার ১

আপডেটের সময়: ০১:৪৮:৫০ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬

চট্টগ্রামের পটিয়ায় কলা চুরির সন্দেহকে কেন্দ্র করে বাকবিতণ্ডার জেরে মোহাম্মদ তোহা ওরফে তোহা মুন্সি (৪৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রধান অভিযুক্ত মো. আনোয়ার হোসেন (২৯)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৩১ জুলাই) রাত ১২টার দিকে উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মোনাফ হাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  রাজধানীর পাশে কেরানীগঞ্জে ইয়াবা তৈরির কারখানায় র‌্যাবের অভিযান, আটক ৪