ঢাকা ১২:০৩ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

‘পড়াশোনা না করলে বাড়তি নম্বর দিয়ে সন্তুষ্ট নই’: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, একজন শিক্ষার্থী যতটুকু পড়াশোনা করে, পরীক্ষায় সঠিক উত্তর দিয়ে সে অনুযায়ী নম্বর পেলেই তিনি সন্তুষ্ট। তবে পড়াশোনা না করেও কোনো শিক্ষার্থীকে বাড়তি নম্বর দিয়ে ভালো ফল করানোকে তিনি সমর্থন করেন না।

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  আইসিইউর খোঁজে হাসপাতাল থেকে হাসপাতালে, শেষ রক্ষা হলো না শিশুর

শিক্ষামন্ত্রী বলেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত পরীক্ষা যখন নকলমুক্ত ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হতো, তখন শূন্য পাসের প্রতিষ্ঠানের সংখ্যা বর্তমানের তুলনায় তিন থেকে চার গুণ বেশি ছিল। পরে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার ফলে ধীরে ধীরে এ সংখ্যা কমে এসেছে।

আরও পড়ুনঃ  যাত্রাবাড়ীর হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান চৌধুরী, জানাল ডিবি

তিনি আরও জানান, ওই সময় শতভাগ শিক্ষার্থী ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যাও বর্তমানের তুলনায় প্রায় পাঁচ গুণ বেশি ছিল। বিভিন্ন উদ্যোগের মাধ্যমে পরিস্থিতির উন্নতি করা হয়েছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, এবারও পরিবর্তনের জন্য কিছুটা সময় প্রয়োজন।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাব্যবস্থার যেসব জায়গায় অবনতি দেখা দেবে, সেসব ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে পরিস্থিতির উন্নতি করাই সরকারের দায়িত্ব।

আরও পড়ুনঃ  রিয়াদে বড় বৈঠক, দুই দেশের মধ্যে নতুন সহযোগিতার অধ্যায়

উল্লেখ্য, ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় দেশের সব শিক্ষা বোর্ডে একযোগে প্রকাশ করা হয়েছে। এ বছর পরীক্ষায় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। মোট ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

কুষ্টিয়ায় বৃদ্ধাকে অচেতন করে ১০ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট, গ্রেপ্তার ৬

‘পড়াশোনা না করলে বাড়তি নম্বর দিয়ে সন্তুষ্ট নই’: শিক্ষামন্ত্রী

আপডেটের সময়: ১০:৪৫:১০ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, একজন শিক্ষার্থী যতটুকু পড়াশোনা করে, পরীক্ষায় সঠিক উত্তর দিয়ে সে অনুযায়ী নম্বর পেলেই তিনি সন্তুষ্ট। তবে পড়াশোনা না করেও কোনো শিক্ষার্থীকে বাড়তি নম্বর দিয়ে ভালো ফল করানোকে তিনি সমর্থন করেন না।

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  রিয়াদে বড় বৈঠক, দুই দেশের মধ্যে নতুন সহযোগিতার অধ্যায়

শিক্ষামন্ত্রী বলেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত পরীক্ষা যখন নকলমুক্ত ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হতো, তখন শূন্য পাসের প্রতিষ্ঠানের সংখ্যা বর্তমানের তুলনায় তিন থেকে চার গুণ বেশি ছিল। পরে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার ফলে ধীরে ধীরে এ সংখ্যা কমে এসেছে।

আরও পড়ুনঃ  ‘আই হেট পলিটিক্স’ নয়, তরুণদের রাজনীতিতে আসতে হবে: হান্নান মাসউদ

তিনি আরও জানান, ওই সময় শতভাগ শিক্ষার্থী ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যাও বর্তমানের তুলনায় প্রায় পাঁচ গুণ বেশি ছিল। বিভিন্ন উদ্যোগের মাধ্যমে পরিস্থিতির উন্নতি করা হয়েছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, এবারও পরিবর্তনের জন্য কিছুটা সময় প্রয়োজন।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাব্যবস্থার যেসব জায়গায় অবনতি দেখা দেবে, সেসব ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে পরিস্থিতির উন্নতি করাই সরকারের দায়িত্ব।

আরও পড়ুনঃ  সরকারি সেবায় মানবিকতা ও সততার ওপর জোর দিলেন প্রধানমন্ত্রী