ঢাকা ১২:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গজারিয়ায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে নিহত ৪ তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে ঢাকা-দিল্লির আলোচনা, নজর নভেম্বরে উদ্বোধনের দুই মাসেই ধস ৬ কোটি টাকার সেতুর সংযোগ সড়কে আইন পেশায় সাফল্যের পাশাপাশি মানবিকতাও জরুরি: আইনমন্ত্রী স্পেনে মানবপাচার চক্রের বিচার, বাংলাদেশিদের কাছ থেকে নেওয়া হতো ১৩ হাজার ইউরো পরিকল্পিত ও পরিবেশবান্ধব পর্যটন ব্যবস্থা গড়ার আহ্বান পার্বত্য মন্ত্রীর মিরপুরে অভিজাত পরিবহনের বাসে আগুন দেওয়ার চেষ্টা ডিজিটাল ব্যবস্থায় আনতে হবে গ্রামীণ অর্থনীতি: অর্থমন্ত্রী গুরুত্বপূর্ণ সভায় কর্মকর্তাদের অনুপস্থিতিতে ক্ষুব্ধ প্রতিমন্ত্রী শাহে আলম অপ্রতিম হত্যাকাণ্ড নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা জামায়াত আমিরের
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান, সত্যজিৎ রায়কে বললেন কিংবদন্তি নির্মাতা

অস্কারজয়ী হলিউড নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় উপমহাদেশের চলচ্চিত্রের প্রতি নিজের গভীর ভালোবাসার কথা আবারও প্রকাশ করেছেন। এবার তিনি প্রশংসায় ভাসিয়েছেন কিংবদন্তি চলচ্চিত্রকার সত্যজিৎ রায় এবং তার কালজয়ী সৃষ্টি ‘অপু ট্রিলজি’

সম্প্রতি নিউইয়র্কের বিখ্যাত ‘ক্রাইটেরিয়ন ক্লোজেট’-এ গিয়ে সত্যজিৎ রায়ের ‘অপু ট্রিলজি’ সংগ্রহ করেন নোলান। এ সময় ‘পথের পাঁচালী’ নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, সিনেমাটি তাকে গভীরভাবে নাড়া দিয়েছে।

আরও পড়ুনঃ  পোল্যান্ড সীমান্তের কাছে রুশ হামলার অভিযোগ, ইউক্রেনকে আরও সহায়তার প্রতিশ্রুতি ন্যাটোর

ভিডিওতে নোলান বলেন, “এটি ভারতের অন্যতম শ্রেষ্ঠ নির্মাতা সত্যজিৎ রায়ের ‘অপু ট্রিলজি’। ট্রিলজির প্রথম চলচ্চিত্র ‘পথের পাঁচালী’ একেবারেই অবিশ্বাস্য একটি সিনেমা। এটি সত্যিই আমার মাথা ঘুরিয়ে দিয়েছিল। এখনও দ্বিতীয় ও তৃতীয় পর্ব দেখা হয়নি। তাই পুরো গল্পটি দেখার জন্য আমি খুবই রোমাঞ্চিত।”

বিশ্বখ্যাত ক্রাইটেরিয়ন ক্লোজেট-এ বিশ্বের এক হাজারেরও বেশি ক্লাসিক চলচ্চিত্র সংরক্ষিত রয়েছে। বিভিন্ন দেশের নির্মাতা, অভিনেতা ও শিল্পীরা এখানে এসে তাদের প্রিয় ও প্রভাবশালী চলচ্চিত্র নিয়ে আলোচনা করেন।

আরও পড়ুনঃ  ময়মনসিংহ মেডিকেলে আগুন, কারণ খতিয়ে দেখতে ৫ সদস্যের তদন্ত কমিটি

১৯৫৫ সালে মুক্তি পাওয়া ‘পথের পাঁচালী’ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস অবলম্বনে নির্মিত। চলচ্চিত্রটিতে গ্রামীণ বাংলার এক দরিদ্র পরিবারের জীবনসংগ্রাম এবং ছোট্ট অপুর বেড়ে ওঠার গল্প তুলে ধরা হয়েছে। বাস্তবধর্মী নির্মাণশৈলী, আবেগঘন গল্প এবং অসাধারণ চলচ্চিত্রভাষার জন্য এটি বিশ্বজুড়ে সমাদৃত এবং সর্বকালের অন্যতম সেরা চলচ্চিত্র হিসেবে বিবেচিত।

আরও পড়ুনঃ  কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠাই সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী

‘অপু ট্রিলজি’র পরবর্তী দুটি চলচ্চিত্র হলো ‘অপরাজিত’ (১৯৫৬) এবং ‘অপুর সংসার’ (১৯৫৯)।

ভারতের সঙ্গে ক্রিস্টোফার নোলানের সম্পর্ক নতুন নয়। সম্প্রতি নিজের আইম্যাক্স চলচ্চিত্র ‘দ্য ওডিসি’-এর প্রচারণায় তিনি ভারত সফর করেন, যা ছিল দেশটিতে তার তৃতীয় আনুষ্ঠানিক সফর।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

গজারিয়ায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে নিহত ৪

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান, সত্যজিৎ রায়কে বললেন কিংবদন্তি নির্মাতা

আপডেটের সময়: ১২:১৩:৪১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

অস্কারজয়ী হলিউড নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় উপমহাদেশের চলচ্চিত্রের প্রতি নিজের গভীর ভালোবাসার কথা আবারও প্রকাশ করেছেন। এবার তিনি প্রশংসায় ভাসিয়েছেন কিংবদন্তি চলচ্চিত্রকার সত্যজিৎ রায় এবং তার কালজয়ী সৃষ্টি ‘অপু ট্রিলজি’

সম্প্রতি নিউইয়র্কের বিখ্যাত ‘ক্রাইটেরিয়ন ক্লোজেট’-এ গিয়ে সত্যজিৎ রায়ের ‘অপু ট্রিলজি’ সংগ্রহ করেন নোলান। এ সময় ‘পথের পাঁচালী’ নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, সিনেমাটি তাকে গভীরভাবে নাড়া দিয়েছে।

আরও পড়ুনঃ  আড়াই লাখ কোটি টাকায় তিন মেট্রোরেল, অনুমোদন পেল আরও বৈদ্যুতিক ট্রেন প্রকল্প

ভিডিওতে নোলান বলেন, “এটি ভারতের অন্যতম শ্রেষ্ঠ নির্মাতা সত্যজিৎ রায়ের ‘অপু ট্রিলজি’। ট্রিলজির প্রথম চলচ্চিত্র ‘পথের পাঁচালী’ একেবারেই অবিশ্বাস্য একটি সিনেমা। এটি সত্যিই আমার মাথা ঘুরিয়ে দিয়েছিল। এখনও দ্বিতীয় ও তৃতীয় পর্ব দেখা হয়নি। তাই পুরো গল্পটি দেখার জন্য আমি খুবই রোমাঞ্চিত।”

বিশ্বখ্যাত ক্রাইটেরিয়ন ক্লোজেট-এ বিশ্বের এক হাজারেরও বেশি ক্লাসিক চলচ্চিত্র সংরক্ষিত রয়েছে। বিভিন্ন দেশের নির্মাতা, অভিনেতা ও শিল্পীরা এখানে এসে তাদের প্রিয় ও প্রভাবশালী চলচ্চিত্র নিয়ে আলোচনা করেন।

আরও পড়ুনঃ  মিরপুরে অভিজাত পরিবহনের বাসে আগুন দেওয়ার চেষ্টা