কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিচারসহ পাঁচ দফা দাবিতে রাজধানীতে বাইক র্যালি করবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তর শাখা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে র্যালিটি শুরু হবে।
সোমবার (২৩ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এনসিপির পক্ষ থেকে এ কর্মসূচির কথা জানানো হয়।
দলটির পাঁচ দফা দাবি হলো—
১. আওয়ামী লীগের বিচার করা।
২. গণভোটের রায় বাস্তবায়ন।
৩. শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর করা।
৪. জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করা।
৫. গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায়।
প্রতিবেদকের নাম 
























