ঢাকা ০৪:২১ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

পাগলা মসজিদের দানবাক্সে সাড়ে ৩ ঘণ্টায় ১০ কোটি টাকা, গণনা অব্যাহত

দীর্ঘ ছয় মাস পর কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদ-এর ১৩টি দানবাক্স খোলা হয়েছে। শনিবার (২৭ জুন) সকাল ৭টায় জেলা প্রশাসক ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন-এর উপস্থিতিতে বাক্সগুলো খোলা হয়।

সকাল ৯টা থেকে শুরু হওয়া গণনায় সাড়ে তিন ঘণ্টায় প্রায় ১০ কোটি টাকা গণনা সম্পন্ন হয়েছে। গণনার কাজে অংশ নিয়েছেন রূপালী ব্যাংক লিমিটেড-এর কর্মকর্তা, মাদ্রাসার শিক্ষার্থী এবং প্রায় ৫৯০ জন স্বেচ্ছাসেবক। এ তথ্য নিশ্চিত করেছেন রূপালী ব্যাংকের কিশোরগঞ্জ শাখার ডিজিএম মো. রফিকুল ইসলাম।

আরও পড়ুনঃ  জিৎকে দলে নিতে চায় বিজেপি, প্রস্তাবের বিষয়ে যা বললেন অভিনেতা

এবার দানবাক্সগুলো থেকে মোট ৪৩ বস্তা টাকা পাওয়া গেছে, যা আগেরবারের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। সর্বশেষ ২০২৫ সালের ২৭ ডিসেম্বর দানবাক্স খোলার সময় ৩৫ বস্তা টাকা পাওয়া গিয়েছিল। তখন গণনা শেষে মোট অর্থের পরিমাণ দাঁড়িয়েছিল ১১ কোটি ৭৮ লাখ ৪৮ হাজার ৫৩৮ টাকা। এছাড়া বৈদেশিক মুদ্রা, স্বর্ণালংকার এবং বিভিন্ন মূল্যবান সামগ্রীও পাওয়া গিয়েছিল।

আরও পড়ুনঃ  গাজীপুরে ট্রেনে কাটা পড়ে দম্পতির মৃত্যু, আত্মহত্যার আশঙ্কা

এবারও অতীতের সব রেকর্ড ভাঙার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে চূড়ান্ত হিসাব জানা যাবে গণনা কার্যক্রম সম্পন্ন হওয়ার পর।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

পাগলা মসজিদের দানবাক্সে সাড়ে ৩ ঘণ্টায় ১০ কোটি টাকা, গণনা অব্যাহত

আপডেটের সময়: ০৪:৫৮:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

দীর্ঘ ছয় মাস পর কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদ-এর ১৩টি দানবাক্স খোলা হয়েছে। শনিবার (২৭ জুন) সকাল ৭টায় জেলা প্রশাসক ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন-এর উপস্থিতিতে বাক্সগুলো খোলা হয়।

সকাল ৯টা থেকে শুরু হওয়া গণনায় সাড়ে তিন ঘণ্টায় প্রায় ১০ কোটি টাকা গণনা সম্পন্ন হয়েছে। গণনার কাজে অংশ নিয়েছেন রূপালী ব্যাংক লিমিটেড-এর কর্মকর্তা, মাদ্রাসার শিক্ষার্থী এবং প্রায় ৫৯০ জন স্বেচ্ছাসেবক। এ তথ্য নিশ্চিত করেছেন রূপালী ব্যাংকের কিশোরগঞ্জ শাখার ডিজিএম মো. রফিকুল ইসলাম।

আরও পড়ুনঃ  বিদেশি বিনিয়োগে আস্থা বাড়াতে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

এবার দানবাক্সগুলো থেকে মোট ৪৩ বস্তা টাকা পাওয়া গেছে, যা আগেরবারের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। সর্বশেষ ২০২৫ সালের ২৭ ডিসেম্বর দানবাক্স খোলার সময় ৩৫ বস্তা টাকা পাওয়া গিয়েছিল। তখন গণনা শেষে মোট অর্থের পরিমাণ দাঁড়িয়েছিল ১১ কোটি ৭৮ লাখ ৪৮ হাজার ৫৩৮ টাকা। এছাড়া বৈদেশিক মুদ্রা, স্বর্ণালংকার এবং বিভিন্ন মূল্যবান সামগ্রীও পাওয়া গিয়েছিল।

আরও পড়ুনঃ  আইসিসির জুলাইয়ের সেরার লড়াইয়ে তানজিদ তামিম